এবিবি ফান প্রশ্ন- ৫০৪ || সকলের কাছে শত্রু হওয়ার সহজ উপায় কি ?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

সকলের কাছে শত্রু হওয়ার সহজ উপায় কি ?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

উপায় জানা নেই, তাই আপনাদের কাছে জানতে চাইলাম।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

প্রতিদিন সকাল-বিকাল ফেসবুকে লম্বা পোস্ট দিয়ে বলুন, "সবাই ভুল, শুধু আমি ঠিক"😁

 2 years ago 

বেশি কিছুর প্রয়োজন নাই ভাই শুধু হক কথা বললেই চলবে।এটাই অটোমেটিক শত্রু হওয়ার সহজ উপায়।

 2 years ago 

হ্যাঁ অটোমেটিক শত্রু সৃষ্টি হয়ে যায়।

 2 years ago 

একদম সঠিক কথা বলেছেন ভাইয়া।

 2 years ago 

এইতো, জম্পেশ একটা কথা বলে দিয়েছেন আপনি। এটা করলে শত্রুরা উড়ে উড়ে আসবে আপনার কাছে 😀।

 2 years ago 

হাহাহা।।।ঠিক ঠিক।

 2 years ago 

হক কথা বললে আসলেই অনেকে শত্রু হয়ে যাই।

 2 years ago 

জীবনে দ্রুত সফলতা অর্জন করুন আপনার কাছের লোক গুলো আপনার সফলতা দেখে হিংসে করবে। আর এটাই হলো সকলের কাছে শত্রু হওয়ার সহজ উপায়।

 2 years ago 

কথাটি মন্দ বলেন নাই। এই কারণও শত্রু হয়ে যায় অনেকে।

 2 years ago 

বেশি কিছু না আপনি ভালো কাজ করুন, এমনিতেই সবার শত্রু হয়ে যাবেন। 😀
স্লোগান হলো- ভালো কাজ শত্রু বাড়ায় 😂

 2 years ago 

ঠিক বলেছেন 😂😂😂।

 2 years ago 

সকলের কাছে শত্রু হওয়ার সহজ উপায় কি ?

মুখের উপর সত্য কথা বলুন উচিত কথা বলুন। আর কিছু করা লাগবে না। তারাই আপনাকে শএু বানিয়ে নেবে।

 2 years ago 

আসলে এরকমটা করলে শত্রুর অভাব হয় না।

 2 years ago 

সবথেকে সহজ উপায় হচ্ছে---
একজনের কথা মিথ্যা করে ইনিয়ে বিনিয়ে অন্যজনকে লাগানো।তারপর বিচারসভা বসবে উভয়কে ঘিরে আর স্বাক্ষী স্বরূপ মাঝের ব্যক্তি ফেঁসে যাবে এবং সকলের কাছে শত্রু হয়ে যাবে☺️☺️.

 2 years ago 

বেশি কিছু না, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করলেই খুব সহজে অন্যের শত্রু হয়ে যাবেন।আর জীবনে একটু সফলতা অর্জন করার পথ বেছে নিলে শত্রুর অভাব হবেনা।

 2 years ago 

হ্যাঁ এরকম মানুষও আছে ভালো থাকার চেষ্টা করলে অন্যের শত্রু হয়ে যায়। আর শত্রু গুলো বিপদে ফেলার চেষ্টা করে।

 2 years ago 

এটা আবার বলতে। বেশী কিছু না শুধু মাত্র সবার প্রিয় মানুষ হয়ে যাও। আর কিছু মেধা, অর্থ আর যোগ্যতা অর্জন করলেই চারদিকে শত্রু গিজ গিজ করতে থাকবে। শত্রু বাড়ানোর জন্য আর ঝগড়া করার প্রয়োজন পড়বে না।

 2 years ago 

আপনাকে কিন্তু সঠিক কথা বলেছেন কিছু মেধা অর্থ যোগ্যতা অর্জন করল চারিদিকে শত্রুর অভাব হয় না।

 2 years ago 

সকলের কাছে শত্রু হওয়ার সহজ উপায় কি ?

অন্যের থেকেও বেশি সুখী এবং সমৃদ্ধ জীবন যাপন করা।

 2 years ago 

সকলের কাছে শত্রু হওয়ার সহজ উপায় কি ?

কয়েকদিন ভালো কাজ করুন, দেখবেন সবারই শত্রু হয়ে গিয়েছেন আপনি। ভালো মানুষ আর ভালো কাজ কেউ কখনো পছন্দ করে না। আর সব সময় মুখের উপর সত্য কথাটা বলে ফেলুন। আপনার থেকে খারাপ আর তখন তাদের কাছে কেউই থাকবে না।