এবিবি ফান প্রশ্ন- ৬৮৯ || যাকেই বিশ্বাস করেন, সেই পল্টি মারে কেনো?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

যাকেই বিশ্বাস করেন, সেই পল্টি মারে কেনো?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

অভিজ্ঞদের মতামত চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 months ago 

যাকেই বিশ্বাস করেন, সেই পল্টি মারে কেনো?

কারণ মানুষ বদলায়। পরিস্থিতি, স্বার্থ আর মানসিকতা সবসময় একরকম থাকে না। তাই বিশ্বাসের মানুষও অনেক সময় পল্টি মারে।

 2 months ago 

স্বার্থের কারনে সবাই পাল্টি মারে।আর কেউ মারে স্বভাবে।

 2 months ago 

কারন পল্টি মারা আমাদের বাঙালীদের ঐতিহ্য। আমরা সব ভুলতে পারি কিন্তু ঐতিহ্য ভুলতে পারি না,হে হে হে।😁

 2 months ago 

যাকেই বিশ্বাস করেন, সেই পল্টি মারে কেনো?

একটা কথা আছে না, মানুষ মরে গেলে পৌঁছে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। তাই আজ একরকম থাকলে কাল অন্যরকম হয়ে যায়। এজন্য এখন কাউকে বিশ্বাস করলে সে পল্টি মারে।

 2 months ago 

পাল্টি মারে কারনটা হচ্ছে--যুগের সঙ্গে তাল মেলাতে।এখন মানুষ সোজা রাস্তায় না গিয়ে বাঁকা রাস্তার পথ ধরে তাই।

 2 months ago 

কারন বিশ্বাসের মা অনেক আগেই মরে গেছে।বিশ্বাসকে শাসন করার মতো কেউ নেই।তাই যাকেই বিশ্বাস করেন না কেন,সেই ই পল্টি মারে।

 2 months ago 

যাকে অন্ধের মত বিশ্বাস করা হয় সেই কিন্তু সুযোগ পেলে বিশ্বাসঘাতকতা করে। তবে আমার মতে যাকে অন্ধের মত বিশ্বাস করবে তাকে আগে পরীক্ষা করা দরকার।