এবিবি ফান প্রশ্ন- ৩৭৮ || আপনার জীবনের সবচেয়ে বড় মিথ্যা কথাটি কী?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আপনার জীবনের সবচেয়ে বড় মিথ্যা কথাটি কী?

প্রশ্নকারীঃ

@ti-taher

প্রশ্নকারীর অভিমতঃ

আপনি বলেন আমি শুনছি। তবে সবাই অংশগ্রহণ করবেন।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner 3 years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

জীবনের অন্যতম মিথ্যা বাক্য,,
এতো বেশি পড়ি!!!!! কিন্তু প্রশ্ন তো কমন পড়ে না।
🤭🤭🤭

 2 years ago 

সহমত আপু।

 2 years ago 

আসলেই আপু এতো পড়ার পরেও যদি পরীক্ষাতে প্রশ্ন কমন না পড়ে তবে খারাপ লাগে। বেশ মজা লাগলো আপনার উত্তরটি দেখে।

 2 years ago 

আপনার জীবনের সবচেয়ে বড় মিথ্যা কথাটি কী?

আমার জীবনের সবচেয়ে বড় মিথ্যা কথা হলো আমি ভালো আছি বলা।
কারণ আমি ভালো আছি বলার পিছনে হাজার দুঃখ কষ্ট লুকিয়ে থাকে। তারপরও মুখে অট্টহাসি নিয়ে প্রতি মুহূর্তে বলে যাই আমি ভালো আছি। ভালো থাকার অভিনয়টা করি খুবই ভালো অভিনেতা হিসেবে। শুধু আমি জানি, ভালো আছি বলার পেছনে কতটা মিথ্যা লুকিয়ে আছে।

 2 years ago 

হ্যাঁ ভাই আপনি এটা বেশ সত্য কথা বলেছেন। আমরা সবাই কিছু কিছু সময় ভালো না থেকেও সবার কাছে বলি যে, আমরা ভালো আছি। অনেক সুন্দর লিখেছেন ভাই।

 2 years ago 

আমি আগে কখনো প্রেম করি নাই, তুমিই আমার জীবনের প্রথম প্রেম 🙂 সহজ আর কমন মিথ্যা কথা কিন্তু মেয়েরা সহজেই বিশ্বাস করে 😁

 2 years ago 

খুবই সুন্দর কথা বলেছেন। আপনার মন্তব্যটি খুবই ভালো লেগেছে।

 2 years ago 

বন্ধু তুমি দেখছি ভীষণ এক্সপার্ট এসব বিষয়ে। যাই হোক বাড়িতে গেলে তোমার তোমার থেকে এসব বিষয়ে ধারণা নিতে হবে।

 2 years ago 

আপনার জীবনের সবচেয়ে বড় মিথ্যা কথাটি কী?

আমার জীবনের সবচাইতে বড় মিথ‍্যা কথাটি হলো প্রতিনিয়ত সবাইকে বলা আমি ভালো আছি। কিন্তু আমি জানি আমি কেমন আছি।

 2 years ago 

আসলেই ভাই আমরা জানি যেড় আমরা কেমন আছি কিন্তু তারপরেও প্রতিনিয়ত সবথেকে বড় মিথ্যা কথা বলে যে, আমরা ভালো আছি।

 2 years ago 

আপনার জীবনের সবচেয়ে বড় মিথ্যা কথাটি কী?

স্যার/ম্যাডাম হাতের লেখা লিখছি, কিন্তুু খাতাটা বাসায় ফেলে এসেছি,হা হা হা।🤪🤪

 2 years ago 

ভাই ছোটবেলার স্কুল জীবনের কথা মনে পড়ে গেলো আপনার এই উত্তরটি দেখে।

 2 years ago 

আপনার জীবনের সবচেয়ে বড় মিথ্যা কথাটি কী?

আমি খুবই রাগী একজন মানুষ এবং আমার সাথে কথা বলতে সবাই ভয় পায় । হিহি..🤭🤭

 2 years ago 

আমার জীবনের সবচেয়ে বড় মিথ্যা কথাটি হলো--যন্ত্রণার সাগরে ডুবে গিয়েও বলতে হয়, আমি বেশ আছি।নাহলে নতুন করে বোঝাতে গেলে যেমন সময় ব্যয় হবে তেমনি আবার কিছু অবুঝ বাঙালির ফাঁদে পড়তে হবে।।

 2 years ago 

বাহ! চমৎকার ব্যাখ্যা দিয়েছেন।

 2 years ago 

চমৎকার ব্যাখ্যা দিয়েও কাজ নেই ভাইয়া☺️☺️.

 2 years ago 

আমি কখনো মিথ্যা কথা বলিনি, এটিই আমার জীবনে সবচেয়ে বড় মিথ্যা কথা।😆😆😆

 2 years ago 

হাহাহা ভাই বেশ মজা পেলাম আপনার উত্তরটি পড়ে।

 2 years ago 

ভালো না থেকেও বলেছি কত
ভালো আছি বেশ,
এমনি করেই জীবনযাত্রার
সময় হচ্ছে শেষ।

না খেয়েও বলেছি কত
খেয়েছি তো আমি,
মিথ্যে হলেও এই কথাটি
কখনো হয় দামি।

মিথ্যে করেও মিথ্যেগুলো
মানিয়ে নিতে হয়,
তাতে করে অন্য কারো
হতে পারে জয়।

হাসি খুশির অভিনয়টাও
চাপে করে থাকি,
সারা জীবন দিয়ে গেলাম
নিজেই নিজেকে ফাঁকি।

এগুলো সব মিথ্যে ছিল
বলব আমি আর কি
-?

 2 years ago 

বাহ! দারুণ কবিতার ছন্দে উত্তর দিয়েছেন। বেশ ভালো লেগেছে।

 2 years ago 

আমি অভিভূত, আমি আপ্লুত
আপনাকে ভালো লাগাতে পেরে।
💞

 2 years ago 

আপনার জীবনের সবচেয়ে বড় মিথ্যা কথাটি কী?

আমার জীবনের সবথেকে বড় মিথ্যা কথা তো হচ্ছে আমি সিঙ্গেল 🤣😎। এটার থেকে আর বড় মিথ্যা কথা কি হতে পারে😁🤣।

 2 years ago 

আসলেই ভাই এর থেকে বড় মিথ্যা কথা আর কিছুই হতে পারে না।