"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৭০|| শেয়ার করো তোমার সেরা ইফতারির জন্য স্ন্যাকস রেসিপি

in আমার বাংলা ব্লগ • 2 years ago (edited)

আসসালামুআলাইকুম,


বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


1000043358.jpg

ব্যানার ক্রেডিট: @alsarzilsiam


আজ আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আমার বাংলা ব্লগ এর ৭০ তম প্রতিযোগিতাটি নিয়ে। দেখতে দেখতেই আমরা প্রায় শীতের ঠিক শেষে এসে পৌঁছে গিয়েছি। যতিও শীত খুব বেশি একটা বোঝা যাচ্ছে না। এদিকে আবার রোজার মাস চলছে। আর রোজার মাস মানেই বাহারি রকমের ইফতারের আয়োজন। ইফতার মানেই বিভিন্ন ধরনের বাহারি সব খাবারের আয়োজনে। সেই সাথে নিজের বাসায় বানানো বিভিন্ন ধরনের স্ন্যাকস জাতীয় খাবারের একত্রিত করেই কিন্তু ইফতার তৈরি করা হয়। আজকের এই প্রতিযোগিতার মূল থিমই হচ্ছে ইফতারের তৈরিকৃত স্ন্যাকস রেসিপির যে কোন একটি স্ন্যাকস জাতীয় খাবারের রেসিপি। ইফতারে খাওয়া যায় এমন একটি স্ন্যাকস রেসিপি তৈরি করে আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। প্রতিযোগিতার নিয়মাবলী নিচে দেওয়া হল। আশা করছি আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন।

চলুন তাহলে এক নজরে প্রতিযোগিতার নিয়ম গুলো দেখে নেওয়া যাক।


নির্দেশিকাঃ


  • প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
  • Plagiarism নিষিদ্ধ, তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • পোষ্ট করার পর যদি মনে হয় কোথাও ভুল হয়েছে তাহলে অংশগ্রহণকারীরা দুবার এডিট করতে পারবেন। দুই বারের অধিক এডিটেড পোস্ট গ্রহণযোগ্য হবে না।
  • অংশগ্রহনের সময়সীমা ২৭ শে মার্চ ২০২৫ ইং রোজ বৃস্পতিবার সকাল ৯:৩০ টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-70, #abb-contest, #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটির সাবস্ক্রাইবার হতে হবে এবং পোস্টটি রি-স্টিম করতে হবে।
  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি পোস্টের নীচে কমেন্ট করে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।


পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ১৪ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
  • ষষ্ঠ স্থান অধিকারী- ১০ স্টিম
  • সপ্তম স্থান অধিকারী- ৯ স্টিম
  • বিশেষ পুরস্কার- ১৫ স্টিম

প্রতিযোগিতার বিচারক মন্ডলীরা:


IDDesignation
@rme✠ Founder 🔯
@blacksCo-Founder♛🇮🇳【IND】
@kingporosCommunity Moderator 🇮🇳
@alsarzilsiamCommunity Moderator 🇧🇩
@tangeraCommunity Moderator 🇧🇩

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ২৭ শে মার্চ ২০২৫ ইং রোজ বৃস্পতিবার, আমার বাংলা ব্লগ কমিউনিটির সাপ্তাহিক হ্যাং আউটের মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সার: আমার বাংলা ব্লগের সকল এডমিন, মডারেটর



PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৭০

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......

Sort:  
 2 years ago 

১ম অংশগ্রহনকারী।

 2 years ago 

সময়োপযোগী দারুণ একটা বিষয় নির্বাচন করা হয়েছে এবার। আশা করছি দারুণ সকল স্বাদের আইটেম নিয়ে সবাই নির্দিষ্ট সময়ের মাঝে অংশগ্রহণ করবে। অনেক ধন্যবাদ

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই, আশা করা যায় ভালো ভালো কিছু রেসিপি দেখতে পারবো।

 2 years ago 

রমজান মাস উপলক্ষে দারুন সুন্দর একটি রেসিপি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার সৌজন্যে অনেক নতুন নতুন রেসিপি দেখতে পাবো। আর নতুন নতুন রেসিপি দেখতে পেলে সেগুলো রান্না করতেও ভালো লাগে। দারুন সুন্দর এই প্রতিযোগিতাটি আয়োজন করবার জন্য এডমিন টিমকে শুভেচ্ছা এবং ধন্যবাদ।

 2 years ago 

একেবারে সময় উপযোগী ছিল এই প্রতিযোগিতাটা। আমার কাছে তো খুব ভালো লেগেছে প্রতিযোগিতা দেখে। রমজান মাসে আমরা সবাই এমনিতেই অনেক ধরনের ইফতারের আইটেম তৈরি করে থাকি। আশা করি সবার কাছ থেকেই ইউনিক সব স্ন্যাকস রেসিপি দেখতে পাবো। চেষ্টা করবো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

 2 years ago 

রমজান মাস উপলক্ষে বেশ দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাটা একদম সময়োপযোগী একটি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক ইউনিক ইউনিক রেসিপি দেখতে পাব আমি নিজেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। অনেক ধন্যবাদ প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি আর না পারি, কিছু ভালো ভালো রেসিপি দেখতে পারবো এই আশা করছি। অনেক ধন্যবাদ সময়োপযোগী একটি বিষয় প্রতিযোগিতার জন্য সিলেক্ট করলেন বলে।

 2 years ago 

রমজান মাস উপলক্ষে খুব চমৎকার রেসিপি প্রতিযোগিতার আয়োজন করেছে। তবে এইবার টপিক আমার কাছে খুব ভালো লাগলো। আশা করব সবাই ভালো ভালো প্রতিযোগিতার স্ন্যাকস রেসিপি করবে। এবং ভালো ভালো রেসিপি দেখতে পারবো।

 2 years ago 

একেবারে সময়োপযোগী হয়েছে এই প্রতিযোগিতা। আমার কাছে তো খুব ভালো লেগেছে প্রতিযোগিতা টা দেখে। অনেক মজার মজার এবং ইউনিক স্ন্যাকস রেসিপি দেখতে পাব এটা ভাবতেই ভালো লাগছে। অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

 2 years ago 

বাহ,অনেক সুন্দর রেসিপি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।অবশ্যই চেষ্টা করবো অংশ নেওয়ার জন্য।তাছাড়া অনেক নতুন নতুন রেসিপি দেখার সুযোগও পাবো, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

দারুণ এবং সময় উপযোগী একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমাদের বাংলার ব্লগ কমিউনিটিতে সবার কাছ থেকে অনেক মজার মজার রেসিপি দেখতে পাই এমন প্রতিযোগিতার আয়োজন করা হলে। আশা করি আমরা অনেক মজার মজার রেসিপি দেখতে পাবো। সবার জন্য শুভকামনা রইলো। প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার চেষ্টা করব।