ডরিমন কার্টুনের আর্ট

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। এটি হচ্ছে ডোরেমন কার্টুনের আর্ট। এটা আমার খুব পছন্দের একটা কার্টুন। মনে উঠলে এখনো মাঝে মাঝে কিছু এপিসোড দেখি। ছোটবেলায় তো একটা এপিসোড ও দেখা বাদ দিতাম না। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সময় এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট, কখনো জেল পেন আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। আজকে আপনাদের সাথে কালারফুল আর্ট শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।

ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

IMG-20240802-WA0342.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • জেল পেন
  • মার্কার পেন
  • রং পেন্সিল
  • পেন্সিল কম্পাস
ধাপ - ১

প্রথমে আমি পেন্সিল দিয়ে ডরিমনের মাথার অংশ টুকু অংকন করে নিয়েছি। সেই সাথে মুখের অংশগুলো এবং চোখ একে নিলাম।

IMG-20240802-WA0340.jpg

ধাপ - ২

এবার আমি একটা স্কুটি অঙ্কন করে নিয়েছি। তারপর ডোরেমনের বাকি অংশগুলো এমন ভাবে অঙ্কন করেছে যেন মনে হয় সে স্কুটির উপর বসে আছে। এটা বলাটা সহজ হলেও আর্ট করতে অনেক বেশি সময় লেগেছে। বিশেষ করে প্রথমে পুরো স্ট্রাকচার টাআর্ট করা একটু কঠিন।

IMG-20240802-WA0352.jpg

ধাপ - ৩

এবার আমি এটা রং করে নিব। ডোরেমনের শরীরের কিছু অংশ আমি নীল রং করেছি। তারপর মুখের অংশগুলো রং করে নিয়েছি।

IMG-20240802-WA0350.jpg

ধাপ - ৪

তারপর প্রথমে চোখটা ঠিক করে নিয়েছি এবং স্কুটিটা রং করে নিলাম। এরপর আস্তে আস্তে বাকি অংশগুলো রং করে নিয়েছি।

IMG-20240802-WA0347.jpg

ধাপ - ৫

সবশেষে পেন্সিল কম্পাস দিয়ে অর্ধবৃত্ত এঁকে সেগুলোর ভিতর ছোট ছোট ম্যান্ডেলা ডিজাইন করে দিলাম। এভাবেই আজকের এই ড্রয়িংটা শেষ করি।

IMG-20240802-WA0346.jpg

Final Look

IMG-20240802-WA0343.jpg

IMG-20240802-WA0341.jpg

IMG-20240802-WA0345.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 10 months ago 

ডোরিমন সবার প্রিয় একটা কার্টুন চরিত্র। আর সেই চরিত্রকেই ঘিরে আপনি ম্যান্ডালা আর্ট করেছেন। বেশ সুন্দর লাগছে আর্টটি।ধাপে ধাপে আর্ট করার পদ্ধতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 10 months ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপনি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন চমৎকার আর্টগুলো দেখি। আসলে আর্ট করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আপনার অনেক ভালো দক্ষতা রয়েছে। অনেক চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 10 months ago 

ডরিমন কার্টুন আমি ছোটবেলায় দেখতাম।আমার খুবই পছন্দের একটি কাটুন ছিল। আজ আপনার শেয়ার করা পোস্টের মাধ্যমে তার ছবি দেখতে পেরে খুবই ভালো লাগলো। খুব সুন্দর ভাবে ডরিমন কার্টুন আর্ট করেছেন আপু। যা দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 10 months ago 

নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আর্ট করলে আর্ট গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনার আজকের এই আর্টটা খুব সুন্দর লাগছে। দক্ষতার সাথে আপনি পুরোটা সম্পূর্ণ করেছেন বলে পুরোটা অনেক আকর্ষণীয় লাগছে। সত্যি জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আপনার আজকের এই আর্ট দেখে। ধন্যবাদ সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।

 10 months ago 

ভালো লাগলো আপনার কাছ থেকে এরকম উৎসাহিতমূলক মন্তব্যে পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 months ago 

বেশ দারুন হয়েছে আপনার আজকের দরিমন কাটুনের আর্ট। আপনি বেশ দারুন করে দক্ষতার সাথে আর্টের ধাপ গুলো আমাদের মাঝে সুন্দর করে তুলে ধরেছেন। এমন দারুন আর্টের জন্য আাপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 10 months ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনার জন্য শুভকামনা অবিরাম।

 10 months ago 

ছোটবেলায় আমার পছন্দের কার্টুনের মধ্যে একটি ছিল এই ডোরেমন কার্টুন। আর আজকে আপনার এই পোষ্টের মাধ্যমে ডোরেমন কে আবার দেখে বেশ ভালো লাগছে আর শৈশবের দিনগুলো এবং কার্টুনটির কিছু সিন মনে পড়ে যাচ্ছে। আপনি অনেক সুন্দর করে ডোরেমনকে এঁকেছেন। ধন্যবাদ।

 10 months ago 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 months ago 

ছোটবেলায় ডরিমন কাটুন খুবই প্রিয় কার্টুন ছিল। এখনো ডরিমন কাটুন এর কথা বলিনি। যারা ডরিমন কাটুন দেখেছে তারা কখনোই ভুলবেনা। অনেকদিন পর প্রিয় কার্টুনের চমৎকার একটি আর্ট দেখতে পেয়ে ভালো লাগলো। চমৎকারভাবে প্রতিটি ধাপ দেখিয়েছেন। ধন্যবাদ আপু।

 10 months ago (edited)

কার্টুনের আর্ট দেখতে পেয়ে আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 10 months ago 

@isratmim, (https://pussteem.com/)-এ $PUSS ডিপোজিট না করলে কিন্তু এখন থেকে পোস্টে ভোট পড়বে না। না বুঝতে পারলে টিকিট কেটে মডারেটর দের কাছ থেকে হেল্প নিন।

 10 months ago 

ঠিক আছে দাদা

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.044
BTC 65678.01
ETH 1880.32
USDT 1.00
SBD 0.38