মানুষ মানুষে প্রতিহিংসা। || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ১৮ই মাঘ | ১৪৩২ বঙ্গাব্দ | রবিবার | শীত-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000019824.png

Canva দিয়ে তৈরি



মানুষ মানুষে প্রতিহিংসা একটি খুব সাধারণ কিন্তু গভীর সমস্যা মানুষ সমাজে একসাথে বসবাস করে কিন্তু সবার চিন্তা মন মানসিকতা এক হয় না এই ভিন্নতার কারণেই অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি হয় আর সেখান থেকেই জন্ম নেয় প্রতিহিংসা কেউ কারো কথা ভুলভাবে নেয় কেউ কারো সাফল্য সহ্য করতে পারে না কেউ আবার নিজের ব্যর্থতার দায় অন্যের উপর চাপায় এই সব বিষয় ধীরে ধীরে মানুষের মনে রাগ ক্ষোভ হিংসা জমতে থাকে যা একসময় প্রতিহিংসার রূপ নেয় প্রতিহিংসা মানে শুধু কাউকে ক্ষতি করা নয় এটি মূলত নিজের মনে অন্যের বিরুদ্ধে নেতিবাচক চিন্তা পোষণ করা যখন মানুষ বারবার ভাবে যে সে প্রতারিত হয়েছে অবহেলিত হয়েছে বা অপমানিত হয়েছে তখন তার ভেতরে প্রতিশোধের অনুভূতি জন্ম নেয় এবং সে মনে করে সুযোগ পেলেই সে তার প্রতিদান দেবে এই মনোভাব মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয় এবং সম্পর্ককে বিষাক্ত করে তোলে।

প্রতিহিংসার বড় কারণ হলো অহংকার আর আত্মকেন্দ্রিকতা অনেক মানুষ ভাবে সে সব সময় ঠিক আর অন্যরা ভুল কেউ যদি তার মতের বিরুদ্ধে কথা বলে তাহলে সে সেটাকে ব্যক্তিগত আঘাত হিসেবে নেয় আবার কেউ কেউ আছে যারা অন্যের উন্নতি দেখে কষ্ট পায় তারা মনে করে কেন সে এগিয়ে যাচ্ছে আর আমি পিছিয়ে থাকছি এই হিংসা থেকেই প্রতিহিংসা জন্ম নেয় সামাজিক মাধ্যমেও আমরা প্রতিহিংসার অনেক উদাহরণ দেখি কেউ কারো পোস্টে খারাপ মন্তব্য করে কেউ গুজব ছড়ায় কেউ চরিত্র নিয়ে প্রশ্ন তোলে এসবের পেছনে মূল কারণ হলো নিজের অসন্তুষ্ট মন মানুষ নিজের জীবনে সুখী না হলে অন্যের সুখ সহ্য করতে পারে না তাই সে অন্যকে ছোট করতে চায় অপমান করতে চায় এতে সাময়িকভাবে সে শান্তি পেলেও আসলে তার ভেতরের অশান্তি আরও বেড়ে যায়।



মানুষ মানুষে প্রতিহিংসা সমাজের জন্য খুব ক্ষতিকর এটি পরিবারে ভাঙন সৃষ্টি করে বন্ধুদের মধ্যে দূরত্ব তৈরি করে কর্মক্ষেত্রে শত্রুতা বাড়ায় অনেক সময় ছোট একটি ভুল বোঝাবুঝি বড় সংঘর্ষে রূপ নেয় মানুষ কথা বন্ধ করে দেয় সম্পর্ক নষ্ট হয়ে যায় কেউ কারো ভালো দেখতে পারে না এই অবস্থায় সমাজে বিশ্বাস কমে যায় মানুষ মানুষকে সন্দেহ করতে শুরু করে সবাই ভাবে কেউ না কেউ তার ক্ষতি করতে চায় এতে করে সহযোগিতা সহানুভূতি ভালোবাসা সব ধীরে ধীরে হারিয়ে যায় প্রতিহিংসাপরায়ণ সমাজে শান্তি থাকে না সেখানে শুধু প্রতিযোগিতা আর দ্বন্দ্ব থাকে যেখানে সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে অন্যের কষ্ট কেউ বোঝে না ফলে মানবিক মূল্যবোধ দুর্বল হয়ে যায়।



প্রতিহিংসা মানুষকে মানসিকভাবে অসুস্থ করে তোলে যে মানুষ সব সময় অন্যের ক্ষতি চিন্তা করে সে কখনো সত্যিকারের সুখ পায় না তার মনে সব সময় চাপ দুশ্চিন্তা রাগ কাজ করে সে শান্তিতে ঘুমাতে পারে না সব সময় অতীতের কষ্ট মনে করে নতুন নতুন পরিকল্পনা করে কিভাবে প্রতিশোধ নেবে এতে করে তার নিজের জীবনও নষ্ট হয়ে যায় কারণ সে নিজের উন্নতির কথা না ভেবে অন্যকে টেনে নামানোর চিন্তা করে অনেক সময় দেখা যায় যে যাকে ক্ষতি করতে চেয়েছিল সে হয়তো কিছুই বুঝল না কিন্তু যে প্রতিহিংসা পোষণ করল সে নিজেই ভিতর থেকে ভেঙে পড়ল তার আত্মবিশ্বাস কমে গেল তার জীবনে নেতিবাচকতা বেড়ে গেল তাই প্রতিহিংসা আসলে অন্যকে নয় সবচেয়ে বেশি ক্ষতি করে নিজেরই।



প্রতিহিংসা থেকে মুক্তির একমাত্র পথ হলো ক্ষমা আর সহনশীলতা মানুষ যদি বুঝতে পারে সবাই ভুল করে সবাই আবেগের বশে কিছু না কিছু করে তখন সে সহজে অন্যকে ক্ষমা করতে পারবে ক্ষমা মানে দুর্বলতা নয় বরং এটি সবচেয়ে বড় শক্তি কারণ যে ক্ষমা করতে পারে সে নিজের মনকে হালকা করে যে মানুষ প্রতিশোধ না নিয়ে নিজের কাজে মন দেয় সে ধীরে ধীরে সফল হয় সুখী হয় আর মানসিক শান্তি পায় আমাদের উচিত অন্যের খারাপ আচরণকে শিক্ষা হিসেবে নেওয়া অভিজ্ঞতা হিসেবে দেখা না যে তার জন্য আমাদের জীবন বিষাক্ত করে তোলা মানুষ মানুষকে বুঝলে ভালোবাসলে আর সহানুভূতি দেখালে প্রতিহিংসার জায়গায় মানবিকতা জন্ম নেবে তখন সমাজ হবে শান্তিপূর্ণ সুন্দর আর নিরাপদ যেখানে মানুষ মানুষকে শত্রু নয় একজন আরেকজনের শক্তি হিসেবে ।



🔚সমাপ্তি🔚


এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


IMG_2373 (1).HEIC

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png