📷🌼শখের ফটোগ্রাফি পর্ব-৮৫ || প্রকৃতির সৌন্দর্য || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম।


আমি কাজী রায়হান। আমার ইউজার নামঃ @kazi-raihan। বাংলাদেশ থেকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

Photography episode -83_20241025_165240_0000.png

Canva দিয়ে তৈরি

প্রতি সপ্তাহের মত আজকেও নতুন একটি ফটোগ্রাফি পর্ব নিয়ে হাজির হয়েছি। সাপ্তাহিক ধারাবাহিকতায় আজকে ৮৫ তম পর্ব শেয়ার করছি। চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পর্ব শেয়ার করার জন্য সাধারণত প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পর্ব শেয়ার করলে পোস্টের ভিন্নতা আসে পোস্টের কোয়ালিটি মেইনটেইন করা যায়। মাঝে অনেকদিন ধরে কোন ফটোগ্রাফি পর্ব শেয়ার করা হয়নি কারণ নিজের ব্যস্ততা আর পারিবারিক ঝামেলা নিয়ে মাঝে কয়েকদিন একটু প্রেসারে ছিলাম। যেহেতু এখন আবার নিজের একটিভিটি তুলে ধরার চেষ্টা করছি তাই আশা রাখছি এখন আবার নিয়মিতভাবে প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি করব শেয়ার করতে পারব। অলরেডি গত সপ্তাহে ৮৪ তম ফটোগ্রাফি পর্বটি শেয়ার করেছিলাম। তবে আজকের এই ফটোগ্রাফি পর্বে পুরাতন অ্যালবাম থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছি যেহেতু দীর্ঘদিন পরে ফটোগ্রাফি পর্ব শেয়ার করছি তাই পুরনো অ্যালবামের বেশ কিছু ছবি আপনাদের কাছে ভালো লাগবে এমনটা আশা করছি। তবে হ্যাঁ আমি যেহেতু প্রকৃতি ভালোবাসি তাই প্রতিটা ফটোগ্রাফি পরবে বেশিরভাগ প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি যেমন ধরুন আমাদের এলাকায় যে শাখা নদীটি রয়েছে সেই নদীর পাড়ের বেশ কয়েকটি সুন্দর্য সহ আমাদের পাশের এলাকার গড়াই নদীর সৌন্দর্য ও তুলে ধরেছি যেগুলো দেখলে আপনাদের কাছে ভালো লাগবে।

চলুন তাহলে শুরু করি।


🌹📷ফটোগ্রাফি১🌹

20241019_123003.jpg


পথচারী।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • ছবিটি দেখতে পাচ্ছেন একজন পথচারী হেঁটে যাচ্ছে। আমি মূলত পথচারীর ছবি তোলার জন্য সেখানে যাইনি। যেখানে ব্রিটিশ আমলের পুরাতন রেলস্টেশন আছে সেখানে গেলেই দেখতে পাবেন ছোট আকারে এরকম লাল রঙের একটা ঘর আছে। আমরা আমাদের খোকসা রেলওয়ে স্টেশনে মাঝেমধ্যে গিয়ে চায়ের আড্ডায় মেতে উঠি। তবে বেশিরভাগ সময় সন্ধ্যার সময় যাওয়া হয়। হঠাৎ করেই সেদিন দুপুরবেলায় বের হয়েছিলাম আর বন্ধু রাহুল আশাতে সবাই মিলে স্টেশনের উপরে বসে চা খাচ্ছিলাম সেই মুহূর্তে লক্ষ্য করলাম রোদের আলোয় ব্রিটিশ আমলে তৈরি এই ছোট লাল ঘরটি বেশ দারুন লাগছে। মূলত এখনো এই ঘরটি ব্যবহার করা হয় ট্রেন আসার পূর্বে ঘন্টা দেওয়ার জন্য এই ঘরের উপরের অংশে ওঠা হয়।
🌹📷ফটোগ্রাফি ২🌹

20241028_072716.jpg


অপরাজিতা ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • আমি অবশ্য ফুলের নাম খুব একটা ভালো জানিনা তবে গত কয়েকদিন আগে একটি ফটোগ্রাফি পোস্ট পড়ে যতটুকু আন্দাজ করতে পেরেছি উপরের এই ফুলের নামটি যদি ভুল না বলি তাহলে অপরাজিতা। এই ফুলের সৌন্দর্যটা আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে চারিপাশের অংশটা বেগুনি কালারের পাতলা অংশে সৌন্দর্য দেখা যায় আর মাঝের ছোট্ট অংশে সাদা রংটুকু ফুটে ওঠে তুলনামূলক এই ফুলের পাপড়িটা একদম পাতলা বলা চলে প্রায় টিসুর মত। সেদিন সকাল বেলা আমি যখন বাসায় ফিরছিলাম তখন দেখতে পেলাম রাস্তার পাশে এই ফুলটি ফুটে আছে আর তখন ছবি তুলে রেখেছিলাম।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20240819_193141.jpg


চাঁদ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • প্রতিটা ফটোগ্রাফি পর্বেই একটা চাঁদের ছবি বিদ্যমান রাখার চেষ্টা করি। কখনো কখনো পুরাতন অ্যালবাম থেকে সংগ্রহ করেও চাঁদের ফটোগ্রাফি শেয়ার করি। যেহেতু এখন গরমের মৌসুম বিদ্যুৎ না থাকলেই গ্রামের মানুষ কিন্তু বাইরে গিয়ে চাঁদের সৌন্দর্যটাই উপভোগ করে। তবে যে পরিমাণ গরম পড়ছে সেই তুলনামূলক লোডশেডিং খুব একটা হচ্ছে না তাই বাইরে খুব একটা থাকা হয় না। তবে প্রয়োজনের তাগিদে অনেক সময় বাইরে থাকতে হয় যাই হোক প্রয়োজনের কথা বাদ দিই আমি ফটোগ্রাফি পর্ব সাজানোর জন্য সপ্তাহের প্রথম থেকেই বিভিন্ন ছবিগুলো কালেক্ট করার চেষ্টা করি। রাতের বেলা দেখলাম আকাশে দারুন চাঁদ উঠেছে তাই ছবি তুলে রেখেছিলাম এখন শেয়ার করছি। যদিও এখনো বাইরে বেশ চাঁদের আলো লক্ষ্য করতে পারছি। জানালা দিয়ে বাইরে তাকালেই যেন চারিপাশটা চাঁদের আলোয় ঝিলমিল করছে।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20241028_072611.jpg


সাদা ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ফুল পবিত্রতার প্রতীক। ফুলের পাপড়ি যত পাতলা হয় ফুলের সৌন্দর্য ততই বেশি ভালো লাগে। যদি সকালবেলায় আপনি ফুলের সৌন্দর্য টা উপভোগ করতে চান তাহলে শীতকাল সবচেয়ে বেশি ভালো হবে আপনার জন্য। শীতকালে হালকা কুয়াশা থেকে যার কারণে কুয়াশার ভেজা অংশটা ফুলের পাপড়ির উপরে বেশ ভালোভাবে জড়িয়ে থাকে আর এই সৌন্দর্যটা যে কাউকে আকৃষ্ট করবে। হ্যাঁ এখন বলা চলে কিছুটা শীতের আভাস শুরু হয়েছে কারণ সকালবেলা বাহিরে প্রচন্ড কুয়াশা থাকে আর সেই কুয়াশার অংশটা ফুল বা যে কোন গাছের পাতার উপরে জড়িয়ে থাকে। রাস্তার পাশে এই সাদা ফুলের দৃশ্যটা দেখে ছবি তুলেছিলাম মূলত হালকা কুয়াশা জড়িয়ে থাকার কারণে রাস্তার পাশের সাদা ফুলে সৌন্দর্যটা আরো বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

20241023_152009.jpg


সকালের সৌন্দর্য।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • সাধারণত আমাদের কাছে সকালের এমন সৌন্দর্য উপভোগ করা অনেকটা স্বপ্নের মত। কারণ আমাদের কুষ্টিয়া অঞ্চলে পাহাড় ঝর্ণা কোন কিছুই নেই সকালে যদি আকাশে মেঘ দেখা যায় সে ক্ষেত্রে শুধু মেঘলা আকাশটাই লক্ষ্য করতে পারব তার ব্যতিক্রম অন্য কিছু আশা করা বৃথা। তাহলে এখন অনেকেই হয়তো বা মনে মনে প্রশ্ন করছেন এই ছবিটা তাহলে কোথায় পেলাম। অনেকেই জানেন আমরা গত সপ্তাহে সিলেট গিয়েছিলাম হ্যাঁ সিলেট গিয়ে সকাল বেলা এমন একটা সৌন্দর্য উপভোগ করেছি। এই সৌন্দর্যের কথা যতটা বলব যেন কম হবে ঘুরতে গেলে প্রকৃতির এমন সব অপরূপ সৌন্দর্য যেন আপনাকে আকৃষ্ট করবে তাই নিজের আবেগ ধরে না রাখতে পেরে ফোন ক্যামেরার মাধ্যমে ছবি তুলেছিলাম।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

20241019_120329.jpg


কারখানা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ছবিতে একটা বড় কারখানা দেখতে পাচ্ছেন এটা আমাদের খোকসা বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত। সিলেট যাওয়ার একদিন আগে আমরা সবাই বাইক নিয়ে পাম্পে তেল নেওয়ার জন্য গিয়েছিলাম মূলত বাইক বেশ কয়েকদিন বাসায় পড়ে থাকবে তাই সবাই চেয়েছিলাম বাইক এ যেন টুকটাক তেলের অভাব না থাকে। বাইকের টাংকি একটানা অনেকদিন ফাকা থাকলে মরিচা ধরার সম্ভাবনা থাকে তাই সবাই ঘুরতে ঘুরতে পাম্পে তেল নিতে গিয়েছিলাম। পাম্পে তেল নিয়ে সবাই যখন সিরিয়ালে দাঁড়িয়ে তখন লক্ষ্য করলাম আমাদের খোকসা বাস স্ট্যান্ডের পাশে ধান থেকে চাউল উৎপাদনকারী যে অটো রাইস মিল আছে সেটার সৌন্দর্য বেশ ভালোই লাগছে নীল কালারের ঘরটা সৌন্দর্য আরো ফুটিয়ে তুলেছে তাই ছবি তুলেছিলাম।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

20241019_122355.jpg


ট্রেন।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ছবিতে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এই ট্রেনের নাম সুন্দরবন এক্সপ্রেস। প্রথমে অবশ্য শেয়ার করেছি কমবেশি স্টেশনে গিয়ে আড্ডা দেওয়া হয় মূলত সিলেট যাওয়ার আগ মুহূর্তে সবাই মিলে স্টেশনে গিয়ে আড্ডা দিচ্ছিলাম। মুহূর্তের মধ্যেই স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির প্রবেশ করল তবে দুঃখের বিষয় আমাদের খুব খোকসা রেলওয়ে স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি থামেনা। আমাদের জেলা শহর কুষ্টিয়া এবং আমাদের পাশের জেলার পাংশা উপজেলা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতি দেয়। দুইদিন পরেই আমরা এই ট্রেনে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তবে সেটা আমাদের পাশের জেলার স্টেশন থেকে। যাইহোক ট্রেনটি দুর্বার গতিতে ছুটে আসছিল আর আমরাও স্টেশনের পাশেই ছিলাম তাই ট্রেনের শব্দ শুনে স্টেশন থেকে নেমে সাইট থেকে ছবি তুলেছিলাম।

আজ এই পর্যন্তই ছিল, চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে তবে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন ফটোগ্রাফি পর্বে বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়


IMG_2373 (1).HEIC

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। এই প্রকৃতির দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে আমার।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ফটোগ্রাফি পোস্ট এর প্রত্যেকটি ছবি ভীষণ সুন্দর তুলেছেন ভাই। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, দ্বিতীয় ফুলটির নাম অপরাজিতা এবং এটি খুব বিখ্যাত একটি ফুল। আর সিলেটে পাহাড়ের ছবি আমার খুব ভালো লাগলো। কুয়াশা এসে ঢেকে দিয়েছে এবং একটি মায়াময় পরিবেশ সৃষ্টি করেছে। এছাড়াও একদম প্রথমে পথচারীর ছবিটিও ভীষণ সুন্দর তুলেছেন।।

 last year 

ভাইয়া আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সত্যি অনেক সুন্দর হয়েছে। আর প্রতিটি ফটোগ্রাফি দারুন ছিল। আপনি অনেক দক্ষতার সাথে ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি করার দক্ষতা এবং ধরন দুটোই অসাধারণ ছিল।

 last year 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো ভাইয়া। যেখানে পথচারী ব্যক্তির ফটোগ্রাফি ধারণ করেছেন পূজার ফটো ধারণ করেছেন আকাশের চাঁদ আকাশের মেঘ সবকিছু মিলে দারুন একটি পোস্ট উপস্থাপন করেছেন আমাদের মাঝে। বেশি দারুন হয়েছে আপনার এই পোস্ট সাজানো।

 last year 

আজকে আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে প্রকৃতির সৌন্দর্য যেন অন্যরূপে ফুটে উঠেছে।আপনার শেয়ার করা প্রত্যেকটা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে পাহাড়ের ফটোগ্রাফিটি দেখার মতন ছিল।ফটোগ্রাফিটি আমার কাছে দুর্দান্ত লেগেছে।

 last year 

খোকসা রেলওয়ে স্টেশনে চায়ের আড্ডায় মেতে ওঠার কথা শুনে আমার কুমারখালীর কথা মনে পড়ল। চাঁদের ফটোগ্রাফি টা অসাধারণ ছিল। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো চমৎকার করেছেন ভাই। সবমিলিয়ে দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো । ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 last year 

বন্ধু প্রাকৃতিক দৃশ্যের ফোটোগ্রাফি গুলো দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। প্রকৃতি সবসময়ই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মেঘালয় পাহাড়ের দৃশ্য আমাকে মুগ্ধ করেছিল। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

মনে হচ্ছে অনেকদিন পর আপনার ফটোগ্রাফি পোস্ট চোখে পড়ল। খুব চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকবারের মতো এবারও চাঁদের ফটোগ্রাফি টা বেশ ভালো লাগলো। অপরাজিতা ফুলের ফটোগ্রাফি টাও মনোমুগ্ধকর ছিল। বেশ দক্ষতার সাথে প্রতিটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন।