"গ্রীষ্মের গল্প" (Poem of my writing"Summer Story")||by @kazi-raihan
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ১৩ই বৈশাখ | ১৪৩২ বঙ্গাব্দ | শনিবার | গ্রীষ্ম-কাল |
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
আজ সারাদিনই তীব্র গরম ছিল শুধু আজকে গরম ছিল এমন নয় প্রায় সপ্তাহ জুড়েই তীব্র গরম রোদের প্রচন্ড তাপ আর গরমে মানব জীবন যারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। স্বল্পতেই শরীর ক্লান্ত পানি শূন্যতা সহ নানান জটিলতায় ভুগছে তবুও মানুষ তার কাজ সম্পন্ন করে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করে। আজকে সারাদিনের মাঝে পোস্ট লেখার সময় পাইনি মূলত কুষ্টিয়াতে বাইকের কাজ করানোর জন্য গিয়েছিলাম মোটামুটি বেশ মোটা অংকের টাকা খরচ করতে হয়েছে সেই সাথে সারাদিন সেখানেই থাকতো হয়েছে বলা চলে দীর্ঘ সময় অপেক্ষা সব মিলিয়ে পুরোপুরি বিরক্তিকর একটা দিন পার করেছি। তবে দিনশেষে এতোটুকু স্বস্তি নিজের বাইকের কাজটা ঠিকঠাকভাবে করতে পেরেছি। যাইহোক ব্যস্ততা শেষ করে যখন কমিউনিটির কাজ করতে বসলাম তখন চিন্তা হচ্ছিল আসলে কি পোস্ট করা যায় হুট করেই মাথায় আসলো কবিতা শেয়ার করলে মন্দ হয় না তবে বর্তমান সিচুয়েশনের সাথে যদি সামঞ্জস্য রেখে কবিতা লেখা যায় সেটা সবচেয়ে বেশি ভালো হয় আর তেমনটাই করার চেষ্টা করেছি।
এই কবিতাটি আমার কাছে একধরনের বাস্তবতার সুন্দর চিত্র আঁকে। গ্রীষ্মের তীব্রতা মানুষের ক্লান্তি প্রকৃতির নিরবতা সব কিছুই যেন খুব চেনা আর হৃদয়ের কাছাকাছি লাগে। কবিতার প্রতিটি লাইনে আছে গরমের কষ্ট কিন্তু তার মাঝেও লুকিয়ে আছে বাংলাদেশের মাটির ঘ্রাণ কাঁচা আমের স্বাদ,খেজুর রসের মিষ্টতা আর শিশুরা বৃষ্টির অপেক্ষায় তাকিয়ে থাকা এক অনন্য সৌন্দর্য। গ্রীষ্মের সময় আসলেই সবার কাছেই যে বিষয়টা স্মরণীয় হয়ে থাকে সেটা হচ্ছে প্রচন্ড গরমে এলাকার সবাই একসাথে হয়ে কাচা আম মাখিয়ে খাওয়া সেই সাথে জামের স্বাদ নেওয়া। আবার দুপুরে যখন তীব্র রোদে জন মানব ধুচ্ছে তখন বৃষ্টির অপেক্ষায় ছোট ছোট বাচ্চারা যেন বিভোর হয়ে থাকে। যখনই বৃষ্টি নামে তখনই তারা নিজেদের গা ভিজিয়ে গ্রীষ্মের গরমকে বৃষ্টির জলে ভাসিয়ে দেয়। যাইহোক কবিতার লাইনে এমন কিছু অনুভূতি প্রকাশ করার চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে।
আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।
চলুন শুরু করা যাক
ঘামে ভেজা পথ আর তপ্ত বাগানবিন।
পাখিরা চুপ, গাছের পাতায় নেই নড়াচড়া,
রোদ যেন আগুন, দিচ্ছে শুধু তাপের ছড়াছড়া।
খেজুর রসে মিষ্টি স্বাদ,
তবু ঘাম ঝরায় প্রতিটি বাধ।
ক্লান্ত শহর হাঁপিয়ে উঠে,
ছায়া খোঁজে মানুষ রুখে।
তবু এই গ্রীষ্মে আছে রঙ,
কাঁচা আমে, আড়ি পেড়ে লালবর্ণ ঢঙ।
তপ্ত হলেও মায়া ঝরে,
গরমেও কবিতা গড়ে।
দুপুর বেলা ফাঁকা রাস্তা,
শুধু সাইকেল চলে ধীরে চাস্তা।
বাচ্চারা বলে, বৃষ্টি কই?
আকাশ হেসে, মেঘে রয় না সই।
মাটির গন্ধ নেই আজ কোথাও,
তবুও মন খুঁজে শান্তি ঠিক কাহাও।
এই গরম, এই ধুলো, এই রোদ-মাখা দিন
বাংলার গ্রীষ্মে লুকিয়ে আছে কাব্যের বিনিময়-তরীণ।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।

| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




.png)



Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily Tasks.
Link 🔗
https://x.com/KaziRai39057271/status/1916171603672699236?t=fyKynaASp7HgoaumrZiHuA&s=19
https://x.com/KaziRai39057271/status/1916172354897776874?t=vcpChDFtF16iRUKo94pDUA&s=19
https://x.com/KaziRai39057271/status/1916172868800614482?t=_FFJKkwFrC8S603SxfP1KA&s=19
https://x.com/KaziRai39057271/status/1916173754847342678?t=Zm-IUVannL2UTmz15HDeIg&s=19
আপনার লেখা আজকের এই কবিতাটা আমার অনেক ভালো লেগেছে পড়তে। আপনার এই কবিতার টপিক অনেক সুন্দর ছিল। এরকম সুন্দর কবিতা গুলো আমি লিখতেও অনেক বেশি ভালোবাসি। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কবিতা লিখলে অনেক বেশি সুন্দর হয়। আপনার লেখা এই কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আশা করছি সব সময় এরকম কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।
আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই এখন সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আর তার মধ্যে আপনিও অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। সুন্দর ছিল আপনার এই কবিতাটা লেখার টপিক। কবিতার প্রত্যেকটা লাইন এত সুন্দর করে লিখেছেন। এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো।
আজকে আপনি ভিন্ন রকম একটি চমৎকার কবিতা লিখেছেন। আপনার লিখা গ্রীষ্মের গল্প কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আর গ্রীষ্মের গরমে মানুষ এমনি অতিষ্ঠ থাকে। এবং ওই সময় পাকা কিছু ফল ও খাওয়া যায়। তবে আপনি গ্রীষ্মের গল্প নিয়ে চমৎকার কবিতা লিখেছেন। সত্যি আপনার কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে পড়ে অনেক ভালো লাগলো।
এই কবিতায় গ্রীষ্মের তীব্র রোদ এবং গরমের কথা বলা হয়েছে, যেখানে রোদ যেন আগুনের মতো গরম, আর মানুষ ক্লান্ত হয়ে ছায়া খুঁজে। তবে গ্রীষ্মের মাঝেও কিছু সুন্দর এবং রঙিন বিষয় ফুটে ওঠে, যেমন কাঁচা আমের লাল রঙ আর খেজুর রসের মিষ্টি স্বাদ।
আপনার কবিতা টা পড়ে যেন গ্রীষ্মকালের পুরো অনূভুতি টা পেলাম। গ্রীষ্মকালের গল্প অনেক টা এইরকমই। দারুণ লিখেছেন আপনি ভাই কবিতা টা। অর্থ এবং ছন্দের দারুণ এক মিল। ধন্যবাদ আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।