স্বরচিত কবিতা পোস্ট ||| ডিপ্রেশনে নয় সিদ্ধান্ত ||| original poem by @saymaakter

in আমার বাংলা ব্লগyesterday


আসসালামু আলাইকুম। প্রত্যাশা করছি আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।

fotorech-depression-4782696_1280.jpg
source



বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার স্বরচিত কবিতা নিয়ে। বর্তমানে ফেসবুকে ঢুকলেই দেখি বিভিন্ন রকমের ঘটনা। সবাই কেন জানি ডিপ্রেশনে গিয়ে নিজেকে একা মনে করে ভুল সিদ্ধান্ত নিচ্ছে। অনেকেই মনে করে এই ডিপ্রেশন থেকে বাঁচার কোন উপায় নেই আমি একা হয়ে গেছি। এখান থেকে আমি আর বেরোতে পারবো না। আমি কি করে মানুষকে মুখ দেখাবো এই ধরনের ভুল কথাগুলো মনের মধ্যে ঘুরপাক খেয়ে সেই মানুষটিকে ভুল সিদ্ধান্ত নিতে হয়।আর তখনই সেই মানুষগুলো ডিপ্রেশনে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। আসলেই দুর্ঘটনা ঘটানো আমি মনে করি আসল সমাধান নয়। এই ডিপ্রেশন থেকে বেরিয়ে এসে নিজেকে নতুন ভাবে প্রস্তুত করতে হবে। জীবনের সাথে সংগ্রাম করে নিজেকে নতুন ভাবে তৈরি করতে হবে। সবাইকে দেখিয়ে দিতে হবে আমি পারি। কারণ নিজেকে শেষ করে দেওয়া মানেই ওখানেই শেষ। একটি জীবনের সঙ্গে কতগুলো জীবন জড়িত থাকে। সেই পরিবারের মানুষগুলো তাকে হারায় সারা জীবন তার জন্য একটা আফসোস। তাইতো দুর্ঘটনা অথবা ভুল সিদ্ধান্ত নিয়ে জীবনটাকে শেষ না করে সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবনের সৌন্দর্য জীবনের মানে খোজাই আসল বাস্তবতা। যদিও বাস্তবতা অনেক কঠিন তারপরও বাস্তবতাকে মেনে নিয়েই আমাদের চলতে হয়। চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতা ডিপ্রেশনে নয় ভুল সিদ্ধান্ত কি লিখেছি দেখে নেওয়া যাক।

ডিপ্রেশনে নয় সিদ্ধান্ত

‎‎
সায়মা আক্তার


‎‎
কিছু কিছু রাত আসে,
‎যখন চারপাশ নিস্তব্ধ থাকে
‎হাজার মানুষের মাঝেও
‎যেন একা এক পথিক।


‎‎
মনেতে জমে থাকে অনেক কথা
‎কাউকে হয়না বলা,
‎হাসির আড়ালে লুকিয়ে থাকে
‎না বলা কষ্টের গল্প,
‎জীবনটা নয় তো অল্পস্বল্প
‎সেই কষ্ট অন্ধকার হয়ে জমে থাকে
‎নীরবতার দেয়ালে ঘেরা ছোট্ট এক পৃথিবী।


‎‎
তখনই মানুষ ডিপ্রেশনের গভীরে ডুবে
‎মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে
‎আশা প্রত্যাশা মরীচিকা হয়েছে,
‎কেউ বুঝছে না কেউ শুনেনা
‎এই পৃথিবী যেন
‎আধার ঘনিয়ে আসছে,
‎সেই অন্ধকার মুহূর্তে
‎অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে।


‎‎
তখন মনে হয়
‎কষ্ট থেকে মুক্তির আর কোনো পথ নেই
‎কিন্তু বাস্তবতা অন্যরকম
‎রাত যতই গভীর হোক,
‎ভোরের আলো ঠিকই আসে
‎সূর্যের প্রতিশ্রুতি নিয়ে
‎জীবন মাঝে মাঝে কঠিন হয়
‎মানুষকে একা করে দেয় কিছু সময়
‎কিন্তু সেই একাকীত্বই
‎মানুষকে শক্ত হতে শেখায়।


‎‎
যে মানুষটা আজ নীরবে কাঁদছে,
‎হয়তো কাল সে হাসবে
‎নতুন স্বপ্ন নিয়ে
‎নতুন পথ খুঁজে নেবে।


‎‎
কাজেই ডিপ্রেশনে নয় ভুল সিদ্ধান্ত
‎সঠিক সিদ্ধান্তই এনে দিতে পারে
‎জীবনের সৌন্দর্য।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png



















Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.054
BTC 70715.94
ETH 2084.06
USDT 1.00
SBD 0.50