ফটোগ্রাফি পোস্ট ||| কিছু প্রকৃতির ফটোগ্রাফি ||| original photography by @saymaakter.

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ও মহান সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

Messenger_creation_239906C0-1081-4FBE-B41B-60568EC159DA.jpeg


আজকে আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে।প্রকৃতির সৌন্দর্য নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হলাম "কিছু প্রকৃতির ফটোগ্রাফি" নিয়ে। যদিও আমি সেরকম ফটোগ্রাফার নই তারপরও ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে।তাইতো অসাধারণ কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। প্রকৃতির সৌন্দর্যের কাছে আমরা নিজেকে বিলিয়ে দেই। এই সুন্দর পৃথিবীটা আরো সুন্দর লাগে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য।

Messenger_creation_5E938945-4CC6-470E-8571-8DBA587D47D4.jpeg

সবুজ শ্যামল সতেজ এই সুন্দর পরিবেশ যদি না থাকতো তাহলে আমাদের মনেও কোন রকম থাকতো না আবেগ অনুভূতি। সবুজ সতেজতা থাকার কারণেও মনে আসে আবেগ অনুভূতি। প্রকৃতি আমাদের মাঝে কত কিছু বিলিয়ে দিচ্ছে অথচ আমরা না বুঝে এই প্রকৃতির সৌন্দর্যকে কত না ভাবে নষ্ট করছি। আমরা আমাদের প্রয়োজনটা শুধু ভাবি। নিজের প্রয়োজনে কত না গাছ কেটে সেখানে সৌন্দর্য বাড়ানোর জন্য উচুঁ উঁচু দালান কোঠা তৈরি করছি।আর নিজের বিভিন্ন প্রয়োজনে গাছ কেটে নিজেদের বিপদ ডেকে আনছি।

Messenger_creation_931143A1-BC94-4570-8ECC-F83EFAA5B2EC.jpeg

অথচ এই গাছ আলো দিয়ে ছায়া দিয়ে অক্সিজেন দিয়ে সাহায্য ও সহযোগিতা করে আমাদের পাশে থাকে। এই সবুজ গাছ যদি আমাদের অক্সিজেন না দিত তাহলে আমরা হয়তো বা বুক ভরে নিঃশ্বাস নিতে পারতাম না। সবুজ প্রকৃতির মাঝে আসলে যেমন মনটা ভালো হয়ে যায়। তেমনি অন্য কোথাও যতই লাইটিং ব্যবস্থা থাক না কেন মনটাও অতটা ভালো হয় না। প্রকৃতি আমাদের মন আবেগকে প্রফুল্লতায় ভরিয়ে তোলে। আজকাল বাজারে অথবা মার্কেটে শপিং মলে কত রকমের আর্টিফিশিয়ালি গাছ বিক্রির জন্য তারা তৈরি করে রেখেছে।

Messenger_creation_C8F82450-3F3E-4669-834D-5F3DE7D1BDAD.jpeg

সত্যি কারের গাছ যেমন দেখলে অনেক ভালো লাগে কিন্তু আর্টিফিশিয়ালি গাছগুলো শুধু দেখতেই ভালো লাগে কিন্তু তারমধ্যে কোন সতেজতা নেই।প্রকৃতি আমার প্রকৃতি সবার এই প্রকৃতির টানে কত কবিতা গান গল্প, আমাদের মন থেকে চলে আসে। শুধুমাত্র প্রকৃতির সৌন্দর্যের জন্যই নয় আমরা আমাদের নিজেদের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য যদি সবাই উদ্যোগী হয়ে কিছু গাছ লাগাই তাহলে হয়তো বা ভবিষ্যতের এই বিপদ থেকে পরিবেশ দূষণ থেকে আমরা মুক্তি পাব।

Messenger_creation_A517B964-3F92-4B6F-9AE6-F24F89D94BEB.jpeg

একজন নয় দুজন নয় সবাইকে নিজের দায়িত্ব থেকে উদ্যোগী হয়ে একটি গাছ কাটলে পাঁচটি অথবা ১০ টি গাছ লাগানো উচিত। তবেই আমরা সুন্দর একটি পরিবেশ পাবো। গাছ আমাদের প্রকৃত বন্ধু। আমি নিজেও প্রকৃতিপ্রেমী প্রকৃতির মাঝে থাকতে আমার অনেক ভালো লাগে। অনেক গান বাজনা শব্দ দূষণ এগুলোর থেকে নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে আমার অনেক ভালো লাগে।

Messenger_creation_A7D71D7A-D5FB-4BAF-A7F4-8EA6A4C72FD6.jpeg

আজ যাচ্ছি আবারো হাজির হবো নতুন কোন ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NHHer5pttSkxUWcabJpof3M5s5UtqChgwwfFjqBVeuxLYQFRXsHBuU6ggNYrPqsERfTQUhztnk5GB2KS6acVRY.png

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 11 months ago 

প্রাকৃতিক দৃশ্যের খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। সবুজ শ্যামল প্রকৃতির ফটোগ্রাফি দেখলে সত্যিই খুব ভালো লাগে। আপনি বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। গ্রাম বাংলার দৃশ্য গুলো দেখলেও মনে প্রশান্তি কাজ করে। মনোমুগ্ধকর এই ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 11 months ago 

এমন সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেছি আমি। আমাদের গ্রাম বাংলার চারদিকে হাজারো সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। যে দেখলে মন ভালো হয়ে যায়। আপনার আজকের শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

 11 months ago 

আমার করা ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন। শুনে অনেক ভালো লাগলো আপু।

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.29
JST 0.048
BTC 67322.28
ETH 2005.52
USDT 1.00
SBD 0.53