অনুভূতিমূলক পোস্ট ||| ঈদের আনন্দে হঠাৎ শৈশবের স্মৃতি ||| original writing by @saymaakter.

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।

ai-generated-7772547_1280.jpg
source

বরাবরের মত আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আমার অনুভূতি "ঈদের আনন্দে হঠাৎ শৈশবের স্মৃতি"।

পবিত্র মাহে রমজানের শেষে আমাদের সকলের খুশির বার্তা নিয়ে আসে ঈদ। এই ঈদ যেন আমাদের সকলের মনে প্রাণে আনন্দের জোয়ার ভাসে। ধনী গরিব সকলের মনে ঈদের আনন্দ। যে যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে পরিবারকে এই ঈদের আনন্দে ভালো রাখতে । প্রতিটি ঘরে ঈদের আনন্দ যেন অন্যরকম খুশির বন্যা বয়ে যায়। ছোট বড় ধনী গরিব যে যেমন অবস্থায় থাকে এই ঈদে সেমাই চিনি কিছু ভালো-মন্দ খাবার এবং তার পরিবারকে সাধ্যমত ঈদে কিছু কেনাকাটা করার জন্য সবাই ব্যস্ত থাকে। যার সামর্থ্য যেমন সে ততটুকুঅর্থ ব্যয় করে। আবার এমনও আছে হয়তো বা কারো কেনার সামর্থ্য নেই তখন তাদের সৃষ্টিকর্তার উপর ভরসা করা ছাড়া আর কিছুই থাকে না।

সৃষ্টিকর্তা কোন না কোন ব্যবস্থা অবশ্যই তাদের করে দেন। আর ঈদের আনন্দটা এমন আমরা সবাই সবার সঙ্গে ভাগাভাগি করে নেই। এখানে আমরা সবাই ভাই বোন।সকল ভেদাভেদ ভুলে সকল ধর্মের ভাই বোন একত্রে মিলিত হই এবং ঈদের কুশলাদি জানাই।আর মাত্র কয়েকটা দিন বাকি তারপরে চলে আসবে আনন্দের সেই ঈদের দিন। হঠাৎ মনে পড়ে গেল শৈশবের কথা। বাচ্চারা যখন ঈদের কেনাকাটায় ব্যস্ত। এটা সেটার জন্য আমাদের কাছে বায়না করছিল এবং চাচ্ছিল তখনই মনে পড়ে গেল বাবার কথা।

আসলে বাবা যে কি এটা যার থাকে না সেই উপলব্ধি করে। প্রতিটা ঈদের আগে বায়না করতাম বাবার কাছে। আমাকে এটা দিতে হবে অনেক সুন্দর জিনিস কিনে দিতে হবে। সবার থেকে যেন আমারটা বেশি ভালো লাগে। যদি আরও ভাই বোন সবাই ছিল তারা কখনো মুখ ফুটে কিছু বলতো না।কিন্তু আমি শুধুমাত্র ঈদের আগেই বায়না করে বসতাম। একবার রোজারো আগে কিছু কেনাকাটা হয়েছিল আমাদের সবার।সেই ড্রেসগুলো পড়াও হয়েছিল ।কিছুদিন পর রমজান যখন চলে আসলো। তখন বাবা বলছিল এবার আর রমজানের মনে হয় কেউ কিছু নিবে না কারণ আগেই তো মার্কেট কিছু করা হয়েছিল।

এই কথা শুনে আমি রীতিমতো কেঁদে কেঁদে বলতে লাগলাম আমাকে দিতে হবে। আমার সব বান্ধবীরা নতুন জামা পরে আসবে আর আমার জামা সবাই দেখে ফেলেছে এটা পরে ঈদ করা যাবে না। পরে আমার কান্না দেখে বাবা কিছু টাকা দিলো সবার জন্য মার্কেট করতে।

এই যে ছোটবেলায় কিছু বায়না বাবা মার কাছে চাওয়া এগুলো আজ যখন আমাদের বাচ্চারা আমাদের কাছে বায়না করে তখন সেই স্মৃতিগুলো মনের অজান্তেই ভেসে ওঠে।মাঝে মাঝে মনে হয় সৃষ্টিকর্তা কেনই বা বাবা-মা কে এই দুনিয়ায় পাঠায় আবার নিয়ে চলে যায় এই আদরের ভালোবাসার মানুষগুলো। যদিও ঈদের আনন্দ সবার হৃদয়ে থাকে তারপরও কিছু কষ্ট থেকে যায় নিরব মনে।

কিছু স্মৃতি আনন্দ দেয় আবার কিছু স্মৃতি কষ্ট দেয়। আজ শৈশবের স্মৃতি হৃদয়ে ভেসে ওঠে কেন জানি খুব বাবার কথা মনে পড়ছিল। আমাদেরও একদিন চলে যেতে হবে।জানিনা আমাদের সন্তানেরাও আমাদের মত করে মনে করবে কিনা।তবে কিছু ভালোবাসা যেগুলো হৃদয়ে সারা জীবন মনের কোঠায় থেকে যায়। বাবা-মার ভালোবাসার মতো পৃথিবীতে আর কোন ভালোবাসার তুলনা হয় না। ঈদের আনন্দ সবার হৃদয়ে ভরে থাক।

সবাই আনন্দ করুক। ধনী গরিব সকল ভাই বোন একত্রিত হয়ে সুন্দর ভাবে ঈদ উদযাপন করুক এই কামনাই করি। যাদের সামর্থ্য আছে তারা তাদের সাধ্যমত গরিব ভাই-বোনদের পাশে একটু সহযোগিতার হাত বাড়াক।তাহলে হয়তোবা আনন্দটা পরিপূর্ণ হবে।

আজ যাচ্ছি অন্য কোনদিন আবারো হাজির হব নতুন কোন ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NHHer5pttSkxUWcabJpof3M5s5UtqChgwwfFjqBVeuxLYQFRXsHBuU6ggNYrPqsERfTQUhztnk5GB2KS6acVRY.png

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.042
BTC 67608.07
ETH 1952.11
USDT 1.00
SBD 0.38