জেনারেল রাইটিং পোস্ট ||| একাকীত্বও ডিপ্রেশনে ভুল সিদ্ধান্ত ||| original writing by @saymaakter
আসসালামু আলাইকুম। প্রত্যাশা করছি আমার বাংলা ব্লগের সকল ভাইবোনেরা পরিবারকে নিয়ে সুন্দর ভাবে দিনগুলো অতিবাহিত করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তবে শারীরিকভাবে একটু অসুস্থ। তারপরও সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া আমাকে অনেক ভালো রেখেছেন।

source
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জেনারেল রাইটিং "একাকীত্বও ডিপ্রেশনে ভুল সিদ্ধান্ত" মানুষ সৃষ্টির সেরা জীব। এই পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছেন সুন্দরভাবে সঠিকভাবে চলার জন্য। এজন্য সৃষ্টিকর্তা আমাদের দিয়েছেন বুদ্ধি জ্ঞান বিবেক আবেগ অনুভূতি ও বোঝার মত একটি মন। মানুষ একা বসবাস করতে পারে না। কিন্তু অনেক সময় পরিবার আত্মীয়-স্বজন সবাই থেকেও মানুষ একা হয়ে যায়।
আর এই একাকীত্ব অবহেলা অসহায় একজন আরেকজনের প্রতি ঘৃণা সবকিছুই একটি মানুষের মনে এক সময় দাগা দেয়। অসহায়তা আর একাকীত্ব মানুষের জীবনের খুব গভীর একটি অনুভূতি। কখনও মানুষ ভিড়ের মাঝেও নিজেকে একা মনে করে। তখন মনে হয় এই পৃথিবীতে আমার কেউ নেই আমার কষ্টগুলো কেউ বুঝতে চায় না। কিন্তু সত্যটা হলো এই দুনিয়া আসলে খুব অস্থায়ী। আজ যে মানুষ পাশে আছে কাল সে নাও থাকতে পারে। তাই জীবনের সুখ-দুঃখ হাসি-কান্না সবকিছুই সাময়িক। আসছি একা যেতে হবে একাএই সত্যটা বুঝতে পারলে মানুষ অনেক কিছু সহজভাবে নিতে শেখে।কিন্তু এই সত্যটা অনেকেই মেনে নিতে পারে না।
তাইতো নিজের অবহেলা অসহায় জিদ সবকিছু মনের ভেতর রেখে একসময় ভুল সিদ্ধান্তে লিপ্ত হয়। ডিপ্রেশনে গিয়ে অনেকেই তার হৃদয়ের কষ্টগুলো বারবার সামনে আনার চেষ্টা করে। আর যতবার তার কষ্টগুলো তার অবহেলাগুলো সামনে আনবে ততবারই মনের ভেতর অন্যরকম একটি ভুল সিদ্ধান্তে জড়িয়ে যায়। তাইতো এই ভুল সিদ্ধান্ত না নিয়ে আমাদের উচিত কষ্টগুলো মনের ভেতর থেকে ঝেড়ে মুছে ফেলে দিয়ে বেশি বেশি করে বাইরে ঘোরা মানুষের মাঝে কথা বলা প্রকৃতির কাছাকাছি যাওয়া। কারণ জীবনটা আপনার এবং দুদিনের।
ভুল সিদ্ধান্ত নিয়ে এই জীবনটা শেষ করার চেয়ে সবকিছু মেনে নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকাই জীবন। ডিপ্রেশনে গিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া এটাকে সঠিক পথ বেছে নেওয়া বলে না। কারণ নিজে বেঁচে থেকে ভুলগুলো সংশোধন করা উচিত এবং অন্যের দেওয়া কষ্ট গুলো ঝেড়ে নূতন ভাবে এগিয়ে যেতে হবে এবং জিবনের সফলতা আনতেই হবে এটি প্রতিজ্ঞা করা দরকার । জীবনটা অনেক সুন্দর এই সুন্দর জীবনটাকে সুন্দরভাবে যদি আমরা গুছিয়ে নেই সবকিছুই ভালো লাগবে।
আজ যাচ্ছি অন্য কোনদিন আবারও হাজির হবো নতুন কোন ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




আপনার এই লেখাটি সত্যিই গভীর এবং সময়োপযোগী। একাকীত্ব বা ডিপ্রেশন থেকে মানুষ অনেক সময় যে ভুল সিদ্ধান্ত নেয়, তা রোধ করতে আপনার পরামর্শগুলো—বিশেষ করে প্রকৃতির কাছাকাছি যাওয়া এবং মানুষের সাথে কথা বলা খুবই কার্যকর। জীবনকে ইতিবাচকভাবে দেখা এবং নিজের সফলতা আনার প্রতিজ্ঞা করাই হলো প্রকৃত সাহসিকতা। গ্রামের অবহেলিত নারীদের নিয়ে আপনার কাজ করার বিষয়টি জেনেও খুব ভালো লাগলো।