রেসিপি পোস্ট ||| মজাদার চালতার আচার ||| original recipe by @saymaakter

in আমার বাংলা ব্লগ14 days ago


আসসালামু আলাইকুম। প্রত্যাশা করছি আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে এই রমজান মাসে দিনগুলো সুন্দরভাবে অতিবাহিত করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

IMG_20260215_182346_858.jpg




বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি রেসিপি পোস্ট নিয়ে। বর্তমানে সবাই অনেক ব্যস্ত তাই সময় পার করছে তারপরও এই ব্যস্ততার পাশে আমাদেরকে পরিবারের সুস্থতা কথা চিন্তা করে বাসায় অনেক কিছু তৈরি করতে হয়। বিশেষ করে রমজান মাসে অনেক আইটেমের খাবার তৈরি করতে করতে দেখা যায় ইফতারের সময় খাবারের প্রতি তেমন চাহিদাই থাকে না। হঠাৎ কেন জানি চালতার আচারের কথা মনে হল তাই তৈরি করে ফেললাম চালতার আচার। চালতার আচার খেলে হয়তো বা খাবারের প্রতি একটু আগ্রহ ও রুচিটা বাড়বে এজন্য আরো বিশেষ করে তৈরি করলাম। চালতার আচার আমাদের দেশীয় একটি জনপ্রিয় ও মুখরোচক খাবার। টক স্বাদের জন্য চালতা ফল অনেকেরই প্রিয়। এই ফল দিয়ে তৈরি আচার খাবারের স্বাদকে আরও বাড়িয়ে দেয়। সাধারণত চালতা কেটে লবণ, মরিচ, সরিষার তেল, হলুদ এবং বিভিন্ন মসলা দিয়ে মিশিয়ে রোদে শুকিয়ে বা সংরক্ষণ করে আচার তৈরি করা হয়।চলুনা আর কথা না বাড়িয়ে চলতার আচার আমি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক।

উপকরণ সমূহ

‎১।চালতা
‎২।আচারের মসলা।
‎৩।চিনি।
‎৪।শুকনা মরিচের গুঁড়ো।
‎৫।হলুদের গুঁড়ো।
‎৬।সরিষার তেল।
‎৭।সরিষা।
‎৮।শুকনা মরিচ।

IMG_20260215_174825_171.jpgIMG_20260215_174115_244.jpg
IMG_20260215_174103_143.jpgIMG_20260215_174047_563.jpg

IMG_20260215_174031_689.jpg

↩️প্রস্তুত প্রণালী↪️

🔴প্রথম ধাপ🔴

IMG_20260215_174104_495.jpg

‎প্রথমে চালতা গুলো ছোট ছোট পিস করে কেটে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি।
‎‎

🔴দ্বিতীয় ধাপ🔴

IMG_20260215_174100_093.jpg

‎এবার সেই চালতা গুলোকে রোদে সুন্দর করে শুকিয়ে নিয়েছি।
‎‎

🔴তৃতীয় ধাপ🔴

IMG_20260215_174036_388.jpg

‎এবার আচারের মসলাগুলো সুন্দর করে ভেজে গুঁড়ো করে নিয়েছি।
‎‎

🔴চতুর্থ ধাপ🔴

IMG_20260215_174934_161.jpg

‎এবার একটি ফ্রাই পেনের সরিষার তেল ফুটিয়ে নিয়েছি।
‎‎

🔴পঞ্চম ধাপ🔴

IMG_20260215_175411_795.jpg

‎সেই ফুটন্ত তেলে চালতা ও আচারের মসলাগুলো দিয়ে দিয়েছি।
‎‎

🔴ষষ্ঠ ধাপ🔴

IMG_20260215_180314_499.jpg

‎এবার সেই চালতায় চিনি এড করে অনেকক্ষণ জ্বাল করে নিয়েছি।
‎‎

🔴সপ্তম ধাপ🔴

IMG_20260215_180333_758.jpgIMG_20260215_180321_777.jpg

‎কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি একটু সিদ্ধ হওয়ার জন্য। পানি যখন শুকিয়ে গিয়েছে আচারটি ভাঁজা ভাঁজা হয়েছে তখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এভাবে হয়ে গেল আমার "মজাদার চালতার আচার"। এবার "মজাদার চালতার আচার" এর একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png



















Sort:  

@saymaakter, আপনার চালতার আচারের রেসিপিটি দেখে জিভে জল চলে এলো! বিশেষ করে আচারের লোভনীয় রঙ আর নিখুঁত ধাপগুলো দেখে বোঝাই যাচ্ছে এটি কতটা সুস্বাদু হয়েছে। ইফতারে রুচি বাড়াতে এটি দারুণ ভূমিকা রাখবে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.062
BTC 70258.62
ETH 2133.28
USDT 1.00
SBD 0.50