অনুভূতিমূলক পোস্ট ||| ‎‎ব্যর্থতায় সফলতার পথ দেখায় ||| original writing by @saymaakter.

in আমার বাংলা ব্লগ20 days ago

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা পরিবারসহ বেশ সুন্দর সময় অতিক্রম করছেন। আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রহমতে পরিবারসহ বেশ ভালো আছি।

elexa-rhodes-2781029.jpg
source



বরাবরের ন্যায় আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি। জানি আমার ব্লগ গুলো আপনাদের পড়তে বেশ ভালো লাগে। তাই আপনাদের খুব সুন্দর সুন্দর মন্তব্য গুলো যখন পড়ি তখন ব্লগ লেখার আগ্রহ অনেক গুণ বেড়ে যায়।চলুন আর কথা না বাড়িয়ে আজকের ব্লগে কি লিখেছি তা দেখে নেওয়া যাক।

আমরা সব সময় ভালো কিছু করার চেষ্টা করি এবং লক্ষণ নির্ধারণ করে,তা পূরণের উদ্দেশ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি হয়তোবা এই চেষ্টা অনেক সময় পূর্ণতা পায় আর আবার অনেক সময় ব্যর্থতার মধ্যে ডুকে যায়। কিন্তু আমরা সব সময় চেষ্টা করি সফলতা অর্জন করার জন্য, সফলতা অর্জন হলে,তা অনেক ব্যর্থতার মধ্য দিয়েই আসে, সফলতা শুধু এমনি এমনি আসে না।

আমাদের জীবনের লক্ষ্য যখন নির্ধারণ করা হয় সেই লক্ষ্য অনুযায়ী যখন আমরা কাজ করি।কাজ করতে গেলে হাজারো ব্যর্থতার সম্মুখীন হতে হয়,আর এই ব্যর্থতায় যারা হয়তোবা নিজ কর্মকে বন্ধ করে দেয়, তখন তার জীবনের সফলতা স্বাদ পায়না আর যারা ব্যস্ততার মধ্যেও সে ব্যর্থতার গুলোকে সফলতার অংশ হিসেবে গ্রহণ করে, ঠিক তারাই দেখা যায় ভবিষ্যতে সফলতা অর্জন করে।

ব্যর্থতা আছে বলেই আমাদের কাছে সফলতার মূল্য অনেক বেশি কিন্তু আমরা অনেক সময় এই ব্যর্থতাকে এত বেশি ছোট মনে করি, যার কারণে দেখা যায় সফলতা আমাদের জীবনে ধরাই দেয় না।

পরিশেষে বলতে চাই জীবনের লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই পথে কাজ করে যান, ব্যর্থতা আসবেই ব্যর্থতা গুলোকে সফলতার অংশ হিসেবে মনে করুন আবার কাজে মনোযোগ দিন। সফলতা আপনার আমার জীবনে আসবেই ইন-সা-আল্লাহ।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png