ফটোগ্রাফি পোস্ট ||| রেনডম ফটোগ্রাফি ||| original photography by @saymaakter
আসসালামু আলাইকুম।আশা করছি আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কিছু "রেনডম ফটোগ্রাফি" নিয়ে।

ফটোগ্রাফি শুধু ছবি নয় ফটোগ্রাফি মনের হৃদয়ের কথা বলে অনেক সময় স্মৃতি হয়েও থাকে। যে কোনো ছবি যদি সুন্দরভাবে ক্যাপচার করা যায় তবে সেই ছবি যেন হৃদয়ে মনের লোঠায় দাগ টানে। ফটোগ্রাফি করতে অনেক কৌশল অবলম্বন করতে হয়। বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন কৌশলে ফটোগ্রাফি করতে হয়। কালার অ্যাঙ্গেল এবং সেই ছবিটি ব্যাকগ্রাউন্ড কেমন হবে এটা সবকিছুই সেই ফটোগ্রাফারের মনের উপর ডিপেন্ড করে।

একটা সময় ফটোগ্রাফি করতে একটু হলেও দ্বিধা বা সংকোচ করতাম কিন্তু এখন যেখানে যাই সেখানেই চেষ্টা করি সুন্দর কিছু ফটোগ্রাফি করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। রেনডম ফটোগ্রাফি গুলো আমার বরাবরই ভালো লাগে কারণ একসঙ্গে বিভিন্ন রকমের ছবি অন্যকে দেখার সুযোগ করে দেওয়া যায়। একই ফ্রেমে বিভিন্ন রকমের ছবি দেখতেও ভালো লাগে।রঙ্গিন ছবি যেন রঙ্গিন কিছু কথা কিছু গল্প।

এই গল্পগুলো প্রত্যেকে হৃদয়ে ভেসে ওঠে যখন সেই ছবিগুলো দেখা হয়। সুন্দর ফটোগ্রাফি শুধু একটি ছবি তোলা নয়।ফটোগ্রাফি মনের অনুভূতি ধরে রাখার শিল্প।একটি ভালো ছবি আমাদের এমন মুহূর্ত দেখায় যা হয়তো কয়েক সেকেন্ডের জন্য ছিল। কিন্তু ছবির মাধ্যমে তা চিরদিনের জন্য থেকে যায়। আলো ছায়া রং আর অনুভূতির সুন্দর মিলনে একটি সাধারণ দৃশ্যও অসাধারণ হয়ে ওঠে।

সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের চোখকে নতুন ওঅনেক কিছু দেখার সুযোগ করে দেয়।একটি পাখির উড়ে যাওয়া বৃষ্টির ফোঁটা, সকাল সূর্য অস্ত যাওয়া কিংবা একজন মানুষের হাসি সবকিছুই ক্যামেরার মাধ্যমে একেকটা গল্প হয়ে ওঠে।

একজন স্পেশাল ফটোগ্রাফার শুধু সুন্দরভাবে ছবি তুলে না সে প্রতিটি মুহূর্তকে ক্যামেরা বন্দী করে তোলে।সুন্দর ফটোগ্রাফি আমাদের স্মৃতিকে স্মরণীয় করে রাখে। অনেক সময় একটি ছবি হাজার কথার থেকেও বেশি কিছু বলে। তাই ফটোগ্রাফি শুধু একটি শখ নয় এটি সময়কে থামিয়ে রাখার এক অসাধারণ ক্ষমতা।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




