ফটোগ্রাফি পোস্ট ||| সবুজ প্রকৃতির ফটোগ্রাফি ||| original photography by @saymaakter.
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিনগুলো অতিক্রম করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কিছু সবুজ প্রকৃতির ফটোগ্রাফি নিয়ে।ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে তাই তো চেষ্টা করি সবসময় যেখানেই যাই সবুজ প্রকৃতির ফটোগ্রাফি করতে।

সবুজ প্রকৃতির মাঝে গেলে পৃথিবীর সবথেকে শান্তির পরশ পাওয়া যায়। যেটা আর কোথাও থেকে পাওয়া যায় না। আমি ব্যক্তিগত ভাবে যা বুঝি আমার মনে হয় মনের দিক থেকে কেউ যদি বিষন্নতায় কষ্টে এবং খুব টেনশন এ থাকে তখন যদি নিরিবিলি সবুজ প্রকৃতির কাছাকাছি গিয়ে কিছুক্ষণ থাকা যায় তাহলে অনেকটাই সেই টেনশন থেকে মুক্ত পাওয়া যায় এবং মনটা একটু হলেও প্রফুল্লতায় থাকে এবং কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়।

তাই যখন অনেক ব্যস্ততায় সময় কাটে মনটাও খারাপ লাগে তখন ছুটে চলে যাই সেই সবুজ প্রকৃতির মাঝে। মানুষের কোলাহল প্রচুর মিউজিক গান-বাজনা এগুলো বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি করে। কিন্তু প্রকৃতির কাছে গিয়ে তার কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি।সত্যিই সবুজ প্রকৃতি যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার।
সকাল হতে না হতে চারদিকে সবুজ গাছপালা শিশির ভেজা ঘাস বাতাস মনকে শান্ত করে দেয়। প্রচুর ব্যস্ততায় মানুষের মন যখন ক্লান্ত থাকে সেই ক্লান্ত মনকে নতুন করে বাঁচতে শেখায়।সকালের সূর্যের আলো যখন সবুজ পাতার উপর পরে গাছের পাতা দোল খায় চারদিকে পাখির মিষ্টি সুর ফুলের সুগন্ধ সবকিছু দেখে তখন মনে হয় প্রকৃতির মনে আজ দোলা লেগেছে।সবুজ ঘাসের উপর হেঁটে গেলে হৃদয়ে এক অন্যরকম অনুভূতি জাগে।

প্রতিটি মানুষ যতই ব্যস্ত থাক আর ব্যস্ত মুখোর শহরে মানুষ যখন হাঁপিয়ে যায় কষ্ট দুঃখ ভুলতে চায় তখন প্রকৃতির কাছে এলে কিছুক্ষণের জন্য তারা স্বস্তি পায়।

সবুজ প্রকৃতি শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি জীবনেরও প্রতীক। গাছ আমাদের অক্সিজেন দেয় ছায়া দেয় বেঁচে থাকার আশা দেয়। তাই প্রকৃতিকে ভালোবাসা মানে নিজের জীবনকে ভালোবাসা। পৃথিবীকে সুন্দর রাখতে হলে সবুজ প্রকৃতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আসুন আমরা গাছ লাগাই বুক ভরে নিঃশ্বাস নেই নিজে বাঁচি আমাদের প্রজন্মকে ভালো রাখি।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩






