রেসিপি পোস্ট ||| আমের কাশ্মীরি আচার ||| original recipe by @saymaakter.
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে।আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি রেসিপি পোস্ট নিয়ে। বর্তমান সময় আমের সিজন চলছে আর আমের সিজনে প্রত্যেকটি পরিবারে আচার বানানোর ধুম পড়ে যায়।আচার এমন একটি লোভনীয় খাবার যার নামটি উচ্চারণ করলেই জিভে জল চলে আসে। তারপর যদি লোভনীয় আচার হয় তাহলে তো কথাই নেই। আর আমিও সিদ্ধান্ত নিলাম আচার বানানোর। যদিও আচার বানাতে অনেক ধৈর্য ও সময় লেগে যায় তারপরও এই লোভনীয় খাবারটি সবাই চেষ্টা করে বানানোর জন্য। আচার খেলে মুখের রুচি বাড়ে। অনেকদিন এই আচার সংরক্ষণ করে রাখা যায় । তাই এই খাবারটি সবাই একটু বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখে। আমিও চেষ্টা করলাম সবার মত আচার একটু লোভনীয় করে বানানোর জন্য। আমি আজ আপনাদের মাঝে আমের কাশ্মীরি আচার নিয়ে হাজির হয়েছি। যদিও এই আচারটি আমি ফাস্ট বানালাম। প্রথম বানানোর পরেও এত সুন্দর হবে কল্পনাও করিনি। চলুন আর কথা না বাড়িয়ে আমের কাশ্মীরি আচার কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক।
# উপকরণসমূহ
১।আম।
২।আদা।
৩।শুকনা মরিচ।
৪।চিনি।
৫।ফুড কালার।
![]() | ![]() |
|---|
প্রথমে কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি।
এবার খোসা ছাড়ানো আমগুলো কেটে নিয়েছি।
আর সেই আমগুলো লবণ পানিতে ভিজিয়ে রেখেছি।
এবার আদার খোসা ছাড়িয়ে কুচি কুচিকরে কেটে নিয়েছি।
মরিচের বিচি ছাড়িয়ে নিয়ে সেই মরিচগুলো কাচি দিয়ে কুচি করে কেটে নিয়েছি ।
একটি পাতিলে আদা কুচি ও পানি দিয়ে গরম করে নিয়েছি।
এবার আদা পানিতে আমগুলো দিয়ে চিনি দিয়ে হালকা করে নেড়েছি।
কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপর সেই আমে কেটে নেওয়া মরিচগুলো দিয়ে দিয়েছি।
![]() | ![]() |
|---|
হালকা আচে কিছুক্ষণ আচার চুলার উপর রেখেছি।যখন আচার হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে নিয়েছি।এবার "আমের কাশ্মীরি আচার" এর একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম ।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


















