অনুভূতিমূলক পোস্ট ||| ঈদ শপিং এর আনন্দ ||| original writing by @saymaakter
আসসালামু আলাইকুম। প্রত্যাশা করছি সবাই পরিবারকে নিয়ে সুন্দর ভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তবে খুব যে ভালো তা কিন্তু না। হঠাৎ করেই ঠান্ডার সমস্যাটা একটু বেড়ে গেছে।
বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অনুভূতিমূলক পোস্ট "ঈদ শপিং এর আনন্দ"।
ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। আর ঈদের আনন্দের সবচেয়ে বড় রঙিন অংশ হলো ঈদ শপিং।দেখতে দেখতে মাহে রমজান শেষ হতে চলল। তবে একটু খারাপও লাগছিল। এই রহমত বরকতের দিনগুলো কিভাবে চোখের পলকেই চলে গেল। এই রমজানের মাধ্যমে আমরা কতো রকমের বদ অভ্যাস গুলো ত্যাগ করি। এটাই বা কম কিসের। আমরা আমাদের সৃষ্টিকর্তাকে ভয় পেয়ে তার কথামতো কাজ করার চেষ্টা করি।যদিও ভাবছিলাম ঈদে নিজে কোন শপিং করব না তারপরও আমার হাজব্যান্ড হঠাৎ করে কিছু শপিং করে দিলা।
কিন্তু আমার অতটাও ইচ্ছা ছিল না এবার শপিং করা কারণ আপনারা সবাই অবগত আছেন আমাদের নিজস্ব একটি কারখানা আছে সেখানে হাতের কাজের থ্রি পিস তাগা কুর্তা আরো কিছু পোশাক আছে। যখন যেটার প্রয়োজন হয় আমি সেখান থেকেই নিয়ে নেই। আমার হাজব্যান্ড বলেছিল মার্কেট করে দিবে কিন্তু আমি কিছুতেই রাজি হয়নি আজ আমার অজান্তেই অনেক কিছু মার্কেট করে দিল। যদিও প্রথমে একটু রাগ হয়েছিলাম কারণ অনেকগুলো জামা আলমারিতে রয়েই গেছে যা এখনো পড়া হয়নি।
তারপরে ভাবলাম এত আশা ও শখ করে নিয়ে এসেছে তার কথা আশা সব কিছু মূল্যায়ন করা উচিত। তবে ড্রেস গুলো অনেক সুন্দর ছিল। যদিও রমজানের একদম শেষের দিক হঠাৎ সারপ্রাইজ হয়ে গেলাম। মার্কেটে সেরকম ভিড় নেই বললেই চলে তবে মার্কেটে যাওয়ার ইচ্ছাটা একটু কমে গেছে এজন্যই রোজা থেকে প্রথম দিকে মার্কেটে গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এজন্যই আর মার্কেটে যেতে ইচ্ছে করছিল না কিন্তু আজ দেখলাম অন্যরকম। ছোট থেকে বড় সবাই যেন নিজের মতো করে প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়ছে। নতুন কাপড়ের গন্ধ, দোকানের আলো, মানুষের হাসি সব মিলিয়ে এক অন্যরকম উৎসবমুখর পরিবেশ ছিল।
ঈদ শপিংয়ের আনন্দটা শুধু কেনাকাটায় নয়, এর সাথে জড়িয়ে থাকে অনেক আবেগ আর স্মৃতি। নিজের পছন্দের জামা খুঁজে পাওয়ার আর বাড়ি ফিরে বারবার সেই নতুন জামা দেখে খুশি হওয়া এসব অনুভূতি আজও মনকে ছুঁয়ে যায়।যদিও এখন অনেক বড় হয়েছি সেরকম আশা-আকাঙ্ক্ষা নেই তারপরও মনে হয় অনুভূতিগুলো এখনো কাজ করে।বন্ধুদের সাথে শপিং করা।একে অপরকে সাজেশন দেওয়া কে কি কিনবে তা নিয়ে মজা করা এসব মুহূর্ত ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। অনেকেই আবার পরিবারের সবার জন্য কিছু না কিছু কিনে আনন্দ পায়।

ঈদের আসল সৌন্দর্যকে ফুটিয়ে তোলে ঈদের শপিং এবং অন্যকে বোঝার ক্ষমতা। আসলে নিজের জন্য সবসময় শপিং করা ঈদের আনন্দ ফুটে উঠে না। অন্যকে কিছু দিতে পারার মাঝে যে কতটা আনন্দ সেটা যে দেয় সেই বুঝতে পারে। আর কারো থেকে কিছু উপহার পেলে আরও বেশি ভালো লাগে।সত্যিই ঈদ শপিংয়ের আনন্দের কথা বলে শেষ করা যাবে না।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




