অনুভূতিমূলক পোস্ট ||| বিটরুটের শুকনো পাউডারের জুস ||| original writing by @saymaakter

in আমার বাংলা ব্লগ5 days ago


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ সুন্দরভাবে দিনগুলো অতিক্রম করছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

IMG_20260217_174900_833.jpg


বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে।আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ব্যতিক্রম ধরনের ব্লগ নিয়ে। আজকের ব্লগের কথাগুলো অনেকের উপকারে আসতে পারে।বছর ঘুরে পবিত্র মাহে রমজান আবারো চলে এলো। মাহে রমজান মানে আমাদের সবারই খুশি বা আনন্দের দিন। এই দিনে আমরা চেষ্টা করি রোজা রেখে সকল ভাই বোনের পাশে থাকার জন্য।


এই রোজা রমজান মাসে আমাদের দিনগুলো যেন সঠিকভাবে সুন্দরভাবে পালন করতে পারি অন্যরাও যেন পালন করতে পারে সেটা সবার মনের মধ্যে আশা থাকে। রমজান মাসের সারা দিন না খেতে পেরে শরীরটা হয়ে যায় পানি শূন্যতা বিভিন্ন রকমের ঘাটতি সমস্যা দেখা দেয়। তাই এই সমস্যার সমাধান কিভাবে করতে হবে সেটা সবার আগে খুঁজে বের করা দরকার। নিজের শরীর স্বাস্থ্য নিজেকেই ঠিক রাখতে হয়। তাইতো উপায় গুলো এবং কি করলে শরীর সুস্থ থাকবে কি ভিটামিন যুক্ত খাবার খেলে শরীর ক্লান্ত হবে না। তাই আমি আজ আপনাদের মাঝে "বিটরুটের শুকনো পাউডারের জুস" বানিয়ে খেলে কিভাবে উপকৃত হবেন সেই অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করব। রমজান মাস আসতে না আসতে আমাদের কাজের যেন শেষ নেই।



বিশেষ করে অন্যান্য দিনের তুলনায় রমজান মাসে কাজের চাপটাও অনেক থাকে। তাই আগে থেকে অনেক কাজগুলো কমপ্লিট করে নেওয়া লাগে এবং কিছু কিছু খাবার ফ্রিজ আপ করেও রাখতে হয় এতে করে সময় পাওয়া যায় অনেক এবং কাজের চাপও কমে যায়। বিটরুট বা বীট একটি অত্যন্ত পুষ্টিকর ও উপকারী সবজি। এটি দেখতে লালচে রঙের হয় এবং স্বাদে একটু মিষ্টি।অনেক আগে থেকেই বিটরুট স্বাস্থ্য ভালো রাখার জন্য ব্যবহার করা হয়ে আসছে। এতে রয়েছে ভিটামিন খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং নানা উপকারী উপাদান যা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

IMG_20260217_174851_741.jpg


বিটরুট রক্ত পরিষ্কার ও হিমোগ্লোবিন বাড়ায়।বিটরুট কে বলা হয় প্রাকৃতিক রক্ত বাড়ানো খাবার। এতে প্রচুর আয়রন ও ফলিক অ্যাসিড থাকে।বিটরুট খেলে হৃদযন্ত্র ভালো রাখে।বিটরুটে থাকা নাইট্রেট শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়। এটি মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়।বিটরুট রক্ত সঞ্চালন বাড়ায়, বিশেষ করে মস্তিষ্কে। শরীরের শক্তি ও সহনশীলতা বাড়ায় বিটরুট খেলে শরীর বেশি শক্তি পায় এবং কাজ করার ক্ষমতা বাড়ে।বিটরুট খেলে ত্বক উজ্জ্বল এবং সুন্দর হয়।বিটরুটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ক্ষতি রোধ করে এবং ত্বককে উজ্জ্বল রাখে।


এটি ব্রণ, কালচে দাগ ও ত্বকের রুক্ষতা কমাতে সাহায্য করে।বিটরুটে চুল ভালো রাখে। চুলকে মসৃণ ও উজ্জ্বল করে । বিটরুট হজম শক্তি বাড়ায।বিটরুট ক্যান্সার প্রতিরোধে সহায়ক।বিটরুট ওজন কমাতে সাহায্য করে।বিটরুট একটি প্রাকৃতিক ও অত্যন্ত পুষ্টিকর সবজি। এটি শরীর সুস্থ রাখার মহা ঔষধ তাই আমরা ইচ্ছা করলে রমজান মাসে ইফতারের টেবিলে এই জুসটি প্রতিদিন খেতে পারি এতে আমাদের শরীর সুস্থ থাকবে এবং শরীর স্বাস্থ্যের জন্য ভালো।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png














Sort:  

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 68125.59
ETH 1977.29
USDT 1.00
SBD 0.37