স্বরচিত অনু কবিতা পোস্ট ||| ‎একগুচ্ছ অনু কবিতা ||| original poetry by @saymaakter.

in আমার বাংলা ব্লগ13 days ago

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ ও সুন্দরভাবে দিনগুলো অতিবাহিত করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

mariam31-nature-5306829.jpg
source



বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার স্বরচিত একগুচ্ছ কবিতা নিয়ে। কবিতা লিখতে বরাবরই আমার ভালো লাগে। অনেকদিন হলো অনু কবিতার লেখা হচ্ছে না।তাই যেই ভাবনা সেই কাজ বসে পড়লাম কিছু অনু কবিতা লেখার জন্য।অনু কবিতা ছোট হলেও ব্যাপক অর্থ বহন করে। অনু কবিতাগুলো লিখতে যেমন ভালো লাগে তেমনি পড়তে অনেক ভালো লাগে। এই কবিতা ছোট তার ভিতরে অনেক অর্থ এবং অল্প সময়ে সবকিছু বুঝে নেওয়া সম্ভব হয়। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় যতই যাচ্ছে ততই দায়িত্ব বাড়ছে সবার এবং মাথার উপর অনেক বোঝা নিয়ে হাসিমুখে সবাইকে চলতে হয়। কেউ বুঝেনা কারো ভেতরের ব্যথা। সময়ের সাথে সাথে জীবনের রং চেঞ্জ হয়ে যায়। হারিয়ে যায় কোলাহল নীরবতা।ভোর হতে রাত পর্যন্ত মানুষ ছুটে চলে।সময়গুলো চলে যায় সবাইকে দায়িত্ব নিয়েই সেই সময়গুলো চলতে হয়। সময় চলে যায় বয়স বারে বারে হিসাব-নিকাশের ভার। ক্যালকুলেশনে মিলাতে গিয়ে ও অনেক সময় অনেক হিসাব মিলেনা। জীবন অনেক কঠিন জীবনের হিসাব মিলাতে সবাই পারেনা। কারো হয়তো বা মিলে কারো হয়তোবা মিলে না। চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত অনু কবিতা গুলো দেখে নেওয়া যাক।

একগুচ্চি অনু কবিতা

‎‎
সায়মা আক্তার


‎‎
অনু কবিতা-০১

‎‎
সময় যত যায়
‎তত দায়িত্ব বাড়ে,
‎মাথায় জমে অনেক বোঝা
‎হাসিমুখ দেখে সবাই
‎ভিতরের ব্যথা বোঝে নাতো কেউ ,
‎দিন শেষে ক্লান্ত মনটা
‎একটু খোঁজে আশ্রয়,
‎হতাশার দীর্ঘশ্বাস ভরা মনটা
‎নিজেকে নিজের বোঝার মন টা হারায়।

‎‎
অনু কবিতা-০২

‎‎
সময়ে বদলে যায়
‎ জীবনের প্রতিটি রং
‎হারিয়ে যায় কোলাহল
‎নিরবতা বাধে বাসা মনে,
‎স্বপ্ন নিরবতার সঙ্গে,
‎অনেক কথা বুকের মাঝে
‎জমে থাকে অবিরাম,
‎হাজার মানুষের ভিড়ে
‎ একাকীত্ব ঘিরে রয়
‎নিজের কষ্ট নিজের কাছে
‎ বলাই যেন নিয়তি হয়।

‎‎
অনু কবিতা-০৩

‎‎
ভোর থেকে রাত
‎ ছুটে চলা নিরন্তর,
‎দায়িত্বের পথে যেন
‎নেই কোনো অবসর
‎ কত ইচ্ছে সময়ের কাছে হার মানে,
‎কত কান্না এসে নিঃশব্দে ভাষা খুঁজে
‎ জীবন থেমে থাকে না সময়েরই সাথে।

‎‎
অনু কবিতা-০৪

‎‎
সময় চলে যায় বয়স বাড়ে
‎বাড়ে হিসাব-নিকাশের ভার,
‎ক্যালকুলেশন মিলাতে গিয়ে
‎কিছুই মিলেনা শেষে,
‎দিন যায় রাত আসে
‎একটি কথাই অবশেষে
‎আসে সবার জীবনে
‎দুদিনের দুনিয়ায় কি রেখে চলে গেলে।


‎‎
অনু কবিতা-০৫


‎‎
জীবনের পথটা সহজ ছিল না
‎ছিলনা ভরসার কেউ,
‎আশা আকাঙ্ক্ষা সবই ছিল
‎মিথ্যে মরীচিকা
‎যদিও জীবন যাচ্ছে দায়িত্ব বাড়ছে,
‎ মানুষ বেঁচে থাকার নতুন ভোরের আশায়।
‎সময়েও ব্যথা একদিন মুছে যাবে
‎তবু বোঝার মতো
‎একজন মানুষের অভাব রয়।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।‎

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png