ফটোগ্রাফি পোস্ট ||| সবুজ প্রকৃতির ফটোগ্রাফি ||| original photography by @saymaakter.
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা রাখি সকলেই সুস্থ আছেন এবং স্বপরিবারে সুন্দর সময় অতিবাহিত করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ও মহান সৃষ্টিকর্তার রহমতে বেশ ভাল আছি।
বরাবরের ন্যায় আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি।আজকে আমি আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকের ব্লগের নাম "সবুজ প্রকৃতির ফটোগ্রাফি"। চলুন আর কথা না বাড়িয়ে আজকের ফটোগ্রাফিতে কি আছে তা দেখে নেওয়া যাক।
সবুজ প্রকৃতি সবুজ গাছপালা সবার পছন্দের আর আমাদের চোখের জন্য অনেক উপকারী, চোখকে সব সময় ফ্রেশ রাখে। সবুজ প্রকৃতি বাস্তবে যতটা সুন্দর লাগে, ছবিতে ঠিক ততটা ফুটে ওঠে না।তবে যারা ভালো ফটোগ্রাফার তাদের কাছে ছবিগুলো অনেক সুন্দর হয়।
আমার সবুজ প্রকৃতি ফটোগ্রাফি গুলো করতে বেশ ভালো লাগে কারণ ফটোগ্রাফি গুলো যদি সুন্দর হয় তখন ভালো লাগে কারণ নিজের হাতে তোলা ফটোগ্রাফি যদি সুন্দর হয় বা অন্যরা সুন্দর বলে তাহলে ফটোগ্রাফি করতে অনেক আগ্রহ বেড়ে যায়।
আমার কাছে সবুজ প্রকৃতি এবং এর বাস্তব ছবিগুলো তুলতে বেশি ভালো লাগে কারণ এর মধ্যে একটি আলাদা ক্রেটিভিটি থাকে। তখন প্রতিটি ছবি অসাধারণ হয়ে ওঠে আর এই অসাধারণ ছবিগুলো সবার সামনে উপস্থাপন করতেও বেশ ভালো লাগে।
আমি খুব ভালো ফটোগ্রাফি করতে পারি না, তবে ফটোগ্রাফি করতে করতে আগ্রহ জন্মেছে কারণ আমার বাংলা ব্লগে কাজ করতে এসে ফটোগ্রাফি করাটাও শিখে ফেলেছি।
আজকের মত এখানেই শেষ করছি আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হবো, সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।









