স্বরচিত কবিতা পোস্ট ||| ‎‎‎নিজের জন্য সময় ||| original poem by @saymaakter.

in আমার বাংলা ব্লগ11 days ago

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি পরিবারের সবাইকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

Messenger_creation_BC3F118F-F751-4D57-88C8-AD96830BD9A3.jpeg




‎বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার স্বরচিত কবিতা নিয়ে।কবিতা লিখতে বরাবরই ভালো লাগে। তবে ব্যস্ততার কারণে বাচ্চাদের পরীক্ষা চলছে সেই জন্য একটু কবিতা কম লেখা হচ্ছে তারপরও কবিতার লেখার লোভ ছাড়তে পারছি না। বাচ্চাদের পরীক্ষা ও ব্যস্ততার ফাঁকেও আরেকটি কবিতা লিখে ফেললাম। জীবন যাচ্ছে সবার। কারো হয়তো বা সুখে কারো হয়তো বা অনেক কষ্টের। তবে যার ভাগ্যে যেটা আছে সেটা হবেই। তাই বলে সব সময় বিষন্নতায় কষ্টে মন খারাপ করে নিজেকে কষ্ট দেওয়ার মানে হয় না। দুদিনের দুনিয়ায় জীবনটা চলে গেলে আর হয়তবা এই সৌন্দর্য উপভোগ করতে পারবোনা। তাই নিজের জন্য একটু সময় রাখা উচিত। নিজের খেয়াল খুশি আনন্দের জন্য সময় বের করে নিজের প্রতি যত্নশীল হতে হবে। নিজেকে ভালবাসলেই সবকিছু সুন্দর লাগবে এবং এই পৃথিবীটাও অনেক সুন্দর মনে হবে।আমরা সব সময় ব্যস্ততায় জড়িয়ে অনেক কাজে জড়িয়ে নিজের প্রতি খেয়াল রাখতে ভুলে যাই। কিন্তু মনে রাখতে হবে নিজের প্রতি খেয়াল রাখাটাও অনেক জরুরী। কারণ আজ আপনি অসহায় অসুস্থ হয়ে পড়ে থাকলে কেউ সেই ভাবে আপনার পাশে থাকবে না। তাই অন্ততপক্ষে নিজের সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য নিজেকে সময় দেওয়া উচিত। চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতা "নিজের জন্য সময়" দেখে নেওয়া যাক।

নিজের জন্য সময়

‎‎
সায়মা আক্তার


‎‎
ভোরের কোমল আলোয়
‎দুঃখ যেন চলে গেল,
‎ভোরের হালকা অন্ধকারে
‎জীবনের হিসাব গুলো মেলাতেই দেখি
‎চারদিকে পাখির কলরব,
‎ফুলের মিষ্টি সুবাষ
‎প্রকৃতি দোল খাচ্ছে,
‎কিসের হিসাব মিলাবো শেষে
‎প্রকৃতি আমায় যে অপরূপ
‎সৌন্দর্যে আকৃষ্ট করছে নয়নে
‎মুগ্ধ আমার এই পরান।
‎মাঝে মাঝে হিসাব শূন্য থেকে ও
‎নিজেকে একটু সময় দিতে হয়,
‎যেখানে থাকবে প্রকৃতির ভালোবাসা ।


‎‎
রাতের পর রাত জেগে
‎কোন লাভ হয় না শেষে,
‎ভাগ্যে যদি না থাকে
‎কি হবে এত দুশ্চিন্তা করে!
‎তার চেয়ে এই ভালো
‎জীবনকে জীবনের মত চলতে দাও
‎হাজার প্রশ্ন মনের ভেতর
‎এলোমেলো ভাবনা নীরব অশ্রু,
‎সবকিছুই থাকবে সবার জীবনে
‎কি হবে এত ভেবে!
‎যদি মনটাই বিষন্নতায় থাকে
‎তবে কোন এক বর্ষায়
‎নিজেকে বৃষ্টিতে ভিজিয়ে নিও
‎কিছু মুহূর্তের জন্য,
‎অনুভূতি আবেগ হৃদয়ে ঝড় তুলবে।


‎‎
সময় বদলায় সম্পর্ক ফিকে হয়ে হারিয়ে যায়
‎তুমি চলে গেলে কখনো ফিরে আসবে না,
‎তাই নিজেকে একটু সময় দিয়ে
‎মনটাকে ভালো রেখে
‎জীবনকে সুন্দরভাবে উপভোগ করাই ভালো।

আমার পরিচয়


আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png