ছোট গল্প পোস্ট ||| শেষ ভাবনাতেও তুমি শেষ পর্ব ||| original writing by @saymaakter
আসসালামু আলাইকুম।আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলেই সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছেন। আমিও আপনাদের ভালোবাসায় ও মহান সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।
.jpg)
source
বরাবরের মত আজকে আবারো আপনাদের মাঝে "শেষ ভাবনাতেও তুমি শেষ পর্ব" নিয়ে হাজির হতে চলেছি।বিগত পর্বগুলোতে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে গল্প লেখার আগ্রহ অনেক গুণ বেড়ে গেছে। চলুন আর কথা না বাড়িয়ে আজকের শেষ পর্বে কি আছে তা দেখে নেওয়া যাক।
আরিফ বললো অভিমান তো তার উপরেই করা যায় যাকে ভালোবাসা যায়। আশা তখন বলল একটুকুও কি ভালবাসনি। তখন আরিফ বলল জানিনা তবে জানে আমার হৃদয়। কেন ডাকছিলে। তোমার সাথে আমার কিছু কথা আছে। আরিফ বললো আমার তো অনেক আগেই কথা শেষ হয়ে গেছে। তখন আশা বলল তোমার কথা নয় এসব আমার কথা। আরিফ বলল এখন আর নতুন করে কোন কথা শোনার ইচ্ছা নেই।
কিন্তু আশা নাছোড়বান্দা হয়ে আরিফকে সব কথা বলবেই।আরে বলল একটি অফিসের কাজে এসেছি এদিকেই যাচ্ছিলাম ভাবলাম কিছু কেনাকাটা আছে তাই করতে আসছিলাম। বিয়ে করোনি। আরিফ বলল এসব শুনে আর কি হবে। মন তো একটা দিয়েছিলাম একজনকে। এখন শুধু বেঁচে আছি। ঠিক আছে তোমার খবর কি বল। ভালোই তো আছো অনেক টাকা তোমার। এজন্যই তো সমস্যা। টাকা হলেই কি আর সুখ মিলে। তাহলে এতদিনে বুঝতে পেরেছ।আমি আবার তোমার সাথে আগের মত কথা বলতে চাই সময় কাটাতে চাই তুমি কি লাস্ট একটি সুযোগ আমাকে দিবে।
আরিফ বললো তা কি করে হয়। আমি খুব আপসেটে আছি। জানিনা কখন নিজেকে শেষ করবো ঠিক বুঝতে পারছি না একমাত্র তুমি আমাকে বাঁচাতে পারো। আরিফ বলল তোমার সংসার আছে স্বামী আছে। বাচ্চাদের মতো এসব কি বলছ। আরিফ যখন বলল তুমি আর আমার সঙ্গে এভাবে দেখা করো না এভাবে কথা বলো না এতে তোমারই সমস্যা হতে পারে। আমি আর তোমার সঙ্গে কথা বলবো না এই মার্কেটে আর কখনো আসবো না। সেই মুহূর্তেই আশা আরিফকে বলল ঠিক আছে তুমি যেহেতু আমার সঙ্গে আর যোগাযোগ করবে না আমার শেষ ভাবনায় কে ছিল সেটা তোমার সামনেই আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি।
এই বলে পাঁচ তলা থেকে আশা লাফ দিয়ে নিজের জীবন দিয়ে দিল। কিন্তু আরিফ কিছুই বুঝতে পারল না। নিচে গিয়ে আশার কাছে যেতে যেতেই আশা আর বেঁচে নেই। আরিফ তখন বুঝতে পারল কিছু কিছু ভালোবাসা আছে যেগুলো মরেও বেঁচে থাকে। হয়তো তুমি এটা প্রমাণ করে দিলে। আমার যতদিন বেঁচে থাকা অতদিন তোমার ভাবনাতে আমি বাঁচবো তোমাকে নিয়ে স্বপ্ন মনের মাঝে আকবো।
আজ যাচ্ছি অন্য কোনদিন আবারো হাজির হবো নতুন কোন গল্প নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩



