স্বরচিত কবিতা পোস্ট ||| স্বপ্ন ভাঙ্গার শব্দ ||| original poetry by @saymaakter.
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ ও সুন্দরভাবে আল্লাহর রহমতে দিনগুলো অতিবাহিত করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।

source
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার স্বরচিত কবিতা নিয়ে। কবিতা লিখতে বরাবরই আমার ভালো লাগে।কবিতা মনের অনুভূতি ও আবেগ দিয়ে কিছু শব্দ ও বাক্যের মাধ্যমে ছন্দ মিলিয়ে প্রকাশিত হয়। কবিতা লিখতে চাই নিরিবিলি একটি পরিবেশ।চলনার কথা না বাড়ি আজকে কবিতাটিতে কি লিখেছি তা দেখে নেওয়া যাক।
কখনও শব্দের মাঝে
নীরব কোন ভাষার ছলে
মনের ক্যানভাসে কখনো
যদি কম্পনের শব্দ
অনুভব করো
তবে বুঝে নিও
হারানো সুখ ফিরে আসবে।
আকাশ ছোঁয়ার মতো,
মনের আকাশে ভেসে বেড়াত
কত না রঙিন প্রজাপতি
তারা ডানা মেলে উড়তো
সেখানে অজস্র স্বপ্ন গাথা হতো
রঙিন আশা প্রত্যাশা
আনন্দের নীড়ে বাসা বাধতো
হঠাৎ ঝড়ে কাচের টুকরোর মত
নিঃশব্দে ভেঙ্গে গেল ।
সাক্ষী থাকে নিঃশব্দ কান্না
ভেতরে জমে থাকে না বলা সব কথা
ভাঙা স্বপ্নের ধ্বংসস্তূপে
নতুন স্বপ্নের পাহাড়
ভয় আতঙ্কের সীমানায়
ঝড় এলে গাছ নুয়ে পড়ে ক্ষণিকে
হৃদয় ভেঙে যায় কিছু কষ্টের ঘোরে
জীবন থেমে থাকে না
ভাঙ্গা বিচ্ছেদের পরে ও
অন্ধকারের আলোয় গড়ে
আশার প্রদীপ জ্বেলে
স্বপ্ন ভাঙ্গন দূর করার প্রত্যাশায়।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩



