ফটোগ্রাফি পোস্ট ||| নদীর বিভিন্ন ফটোগ্রাফি ||| original photography by @saymaakter.
আসসালামু আলাইকুম। আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলে সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছেন। আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তায়ালার রহমতে বেশ ভাল আছি।
বরাবরের ন্যায় আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হতে চলেছি। আজকে আমি আপনাদের মাঝে বাংলাদেশ নদীমাতৃক দেশ সেই নদীর বিভিন্ন ফটোগ্রাফি। আর কথা না বাড়িয়ে আজকের ফটোগ্রাফি তে আছে তা দেখে নেওয়া যাক।

বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদীর সৌন্দর্যে ভরপুর বাংলাদেশে। নদী ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। নদী ভ্রমন করলে প্রত্যেককের মন-মানসিকতা সবকিছুই ফ্রেশ হয় যাতে পুরো উদ্যমে কাজ করার আগ্রহ জন্মে প্রতিটি মানুষের ভিতর।

নদীর দিকে তাকালেই যেন চোখের ক্লান্তি দূর হয়ে যায় কারণ এই প্রশস্ত নদীর বুকে যখন চোখ পরে,তখন শুধু ধুধু করে চতুর সাইট পানিগুলো সূর্যের আলোতে আলোকিত হয়ে ওঠ।

পৃথিবীর প্রতিটি প্রান্তেই সাগর মহাসাগর নদী এগুলো দেখার জন্য লোকজন বেশি উৎসাহিত থাকে এবং দেখে মুগ্ধ হয়ে যায় ও সকলের ভিতর কর্ম চঞ্চলতা ফিরে আসে।

আমরা বাঙালি আমাদেরও মন চাই সাগর পাড়ে যেতে, নদীর বুকে নৌকায় ছুটে বেড়াতে আর যখন এই বিষয়গুলো করতে পারি তখন দেখা যায় মন-মানসিকতা এবং কাজ করার গতি অনেক গুন বেড়ে যায়। এজন্য আমরা সকলে নদীকে অনেক বেশি ভালোবাসি ও পছন্দ করি।

আজকের মত এখানেই শেষ করছি আবারো নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




