জেনারেল রাইটিং পোস্ট ||| অন্যের বেলায় জ্ঞানী নিজের বেলায় নির্দোষ ||| original poem by @saymaakter

in আমার বাংলা ব্লগ23 hours ago


আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রত্যাশা করছি আমার বাংলা ব্লগের সকল সদস্যরা পরিবারকে নিয়ে সুন্দরভাবে দিনগুলো অতিক্রম করছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

IMG_20260328_130031_182.jpg




বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সমাজের বাস্তবতা নিয়ে।আমরা যে সমাজে বাস করি সেই সমাজের কিছু মানুষ উঠে পড়ে লাগে অন্যের উপর। কারো ভালো কেউ দেখতে পারে না তাই তো সর্বক্ষণ ব্যস্ত থাকে সেই মানুষের ভুল ধরার জন্য মনে হয় সে নিজে কোন বিচারক। আর বর্তমান সময়ে মানুষ মানুষের পায়ের উপর পাড়া দিয়েই থাকে ঝগড়া ফ্যাসাদ বিচ্ছেদ ঘটানোর জন্য। আর কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদের মাঝে জেনারেল রাইটিং "অন্যের বেলায় জ্ঞানী নিজের বেলায় নির্দোষ" প্রমাণ করতে চায় আজ সকলে।

মানুষ বড়ই অদ্ভুত। আর এই অদ্ভুত মানুষের স্বভাব হলো অন্যের ভুল দেখলে খুব সহজেই বিচারক হয়ে যায় কিন্তু নিজের বেলায় নির্দোষ প্রমাণ করতে চায়।অন্যের বেলায় আমরা সবাই জ্ঞানী কিন্তু নিজের বেলায় ধোয়া তুলসী পাতা। এই কথাটির সঙ্গে আজকাল সমাজের অনেক বাস্তব মিল আছে। আর এই বাস্তবতা নিয়েই লেখা।কেউ যদি অল্প ভুল করে আমরা সঙ্গে সঙ্গে তাকে উপদেশ দেই এটা এভাবে করবেন এভাবে করলে ভালো হবে,কিভাবে সবকিছু গুছিয়ে করতে হবে মোটকথা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি করতে হবে এই অল্প সময়ের মধ্যেই উপদেশ দেয়।


অন্য কেউ যদি সামান্য ভুল করে, আমরা সঙ্গে সঙ্গে তাকে উপদেশ দিতে শুরু করি। সব কিছুতেই মনে হয় আমরা অনেক জ্ঞান রাখি। মনে হয় যেন আমরা সবকিছু জানি সবকিছু বুঝি। কিন্তুযখন আমরা নিজেই একই ভুলটি করি তখন সেটাকে আমরা আর সেই ভুল বলতে চাই না। নানান রকমের অজুহাত খুজে বের করি পরিস্থিতি দোষ দেই কিছু দিয়ে ঢাকতে চেষ্টা করি। এই ধরনের আচরণ আমাদের ভিতরে প্রায় সবারই হয়ে থাকে।আমরা সব সময় নিজের ভালো দেখাতে চাই নিজের দোষ ঢাকতে চাই অন্যকে ছোট ভাবতে চাই এবং নিজে অনেক বড় এটা সবার মাঝে প্রেজেন্ট করতে চাই।


এরফলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় বিশ্বাস কমে যায় আর সমাজে ভণ্ডামি বাড়তে থাকে। আসলে সত্যিকারের জ্ঞানী সেই মানুষ যে নিজের ভুল স্বীকার করতে পারে।নিজের দুর্বল দিকটা ঠিক করার চেষ্টা করে অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে একবার ভাবা দরকার। অন্যের ভুল ধরার আগে নিজের ভুল পারলেই সঠিক সমস্যার সমাধানআসবেএবং সঠিক পথ অন্যকে দেখাতে পারবো।



‎নিজের দুর্বলতাকে বুঝে তা ঠিক করার চেষ্টা করা তাই কারো সমালোচনা করার আগে নিজেকে যাচাই করা দরকার অন্যকে ছোট না করে সহানুভূতির চোখে দেখা উচিত কারন আমরা সবাই মানুষ।অন্যের ভুল দেখে হাসার আগে মনে রাখা দরকার আমরাও নিখুঁত নই। সব কথার এক কথা হল অন্যের বেলায় জ্ঞানী আর নিজের বেলায় নির্দোষ এই মন-মানসিকতা বদলাতে পারলে আমরা সত্যিকারের মানুষ হতে পারব।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png























Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 69941.11
ETH 2164.10
USDT 1.00
SBD 0.47