রেসিপি পোস্ট ||| ইলিশের দোপেয়াজি ||| original recipe by @saymaakter

in আমার বাংলা ব্লগ21 days ago


আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন ? প্রত্যাশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি।

IMG_20260117_135743_030.jpg




বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে।আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ইউনিক একটি রেসিপি পোস্ট নিয়ে।যে কোনো ইউনিক রেসিপি নিয়ে আমার প্রিয় কমিউনিটিতে হাজির হতে পারলে অনেক ভালো লাগে তাই তো চলে এলাম সুস্বাদু রেসিপি নিয়ে।

মাছে ভাতে আমরা বাঙালি। বাঙালি হিসেবে আমাদের সবার মাছের প্রতি একটু দুর্বলতা বেশি। যদিও একেকজনের পছন্দ একেক রকম তারপরও আমার মনে হয় মাছ খেতে বেশিরভাগ মানুষই পছন্দ করে। আর ইলিশ মাছের প্রতি সবার দুর্বলতা একটু বেশি। ইলিশ মাছ খেতে পছন্দ করে না এমন কোন মানুষ নেই। আমার পরিবার এবং আমি নিজেও খুব পছন্দ করি ইলিশ মাছ। আর এজন্যই ইলিশ মাছের সময়ে একটু চেষ্টা করি বেশি করে মাছ কিনে ফ্রিজ আপ করে রাখার জন্য ।আমি আজ আপনাদের মাঝে "ইলিশের দোপেয়াজি" নিয়ে হাজির হয়েছি।চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

‎১।ইলিশ মাছ।
‎২।কাঁচা মরিচ।
‎৩।পেঁয়াজ।
‎৪।হলুদের গুঁড়ো।
‎৫।মরিচের গুঁড়ো।
‎৬।জিরা গুঁড়ো।
‎৭।ধনিয়া গুঁড়ো।
‎৮।লবণ।
‎৯।রান্নার তৈল ।

IMG_20260117_133557_943.jpg

IMG_20260118_203019_259.jpgIMG_20260118_203013_924.jpg
IMG_20260118_203007_768.jpgIMG_20260117_133520_593.jpg

IMG_20260117_133509_280.jpg

↩️প্রস্তুত প্রণালী↪️

💠প্রথম ধাপ💠

‎প্রথমে ইলিশ মাছের আশ ছাড়িয়ে কেটে নিয়েছি।

IMG_20260117_133559_293.jpg

‎‎

💠দ্বিতীয় ধাপ💠

‎এবার পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি।

IMG_20260117_133601_547.jpg

‎‎

💠তৃতীয় ধাপ💠

‎কাঁচা মরিচ রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।

IMG_20260117_133429_562.jpg

‎‎

💠চতুর্থ ধাপ💠

‎পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।

IMG_20260117_133443_424.jpg

‎‎

💠পঞ্চম ধাপ💠

‎এবার একটি ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং সমস্ত মসলার উপকরণ দিয়ে মসলাটি সুন্দর করে ভেজে নিয়েছি।

IMG_20260117_134007_674.jpg

‎‎

💠ষষ্ঠ ধাপ💠

‎সামান্য পানি দিয়ে মসলাটি কষিয়ে নিয়েছি।

IMG_20260117_134109_420.jpg

‎‎

💠সপ্তম ধাপ💠

‎কষিয়ে নেওয়া মসলার ভেতরে পরিষ্কার করা ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি।

IMG_20260117_134024_727.jpg

‎‎

💠অষ্টম ধাপ💠

IMG_20260117_135653_967.jpg

IMG_20260117_135313_950.jpgIMG_20260117_135300_339.jpg

‎ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করেছি । যখন পানি শুকিয়ে গিয়েছে একদম ভুনা হয়েছে তখন নামিয়ে নিয়েছি। আর এভাবেই হয়ে গেল "ইলিশের দোপেয়াজি"।এবার "ইলিশের দোপেঁয়াজির" একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম ।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


rz7B1G1WqnyUHBsWzhkPCVvQMev4E5JtAs43LCxSLBzjtcArQXFuLZThWF1FU2NZbvjRcJscw355e5vcMHUJLNex3rr1oMd18cWp192yon...rZcVDkByttFERvR4Lm4y3P9bG9FfrVQuHLMfh771yrNsZfJm1uwkohncLbnfbqK3NYgSaHiRyA9e8bWtQYzscrRV8aZca9rq4NAQydGMd5mk4f6vCfyosCNafo.png

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png