স্বরচিত কবিতা পোস্ট ||| মায়ের ভালোবাসা ||| original poem by @saymaakter.
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

source
বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার স্বরচিত কবিতা মায়ের ভালোবাসা। মা শব্দের মাঝে লুকিয়ে আছে নিঃস্বার্থ ভালোবাসা মা কথাটি উচ্চারণ করলে মনের ভিতর শান্তির পরশ মিলে। মনে হয় সারাদিনের যত কষ্ট দুঃখ সব কিছু মায়ের কাছে গেলেই এক নিমিষে সব মিশে যায়। পৃথিবীতে যত মানুষ আছে যত সম্পর্ক আছে সবাই কোন না কোন দিন তার স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করবে কিন্তু মা নিজের স্বার্থের জন্য কখনো সন্তানকে ব্যবহার করে না। বরং নিজে না খেয়ে নিজে কষ্ট করে তার সন্তান কিভাবে ভালো থাকবে তাকে কি পরামর্শ দিলে সে একটু সুখের মুখ দেখবে সব সময় ভালো দিকগুলোই সন্তানের কাছে তুলে ধরে। আসলে মা সম্পর্কটাই অন্যরকম। ভালোবাসার কোন নির্দিষ্ট দিন থাকে না মাকে ভালবাসতে কোন বিশেষ দিবস বিশেষ দিন লাগে না। আমার কাছে প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় প্রতিটা নিঃশ্বাসে বিশ্বাসে মা জড়িয়ে থাকে। মায়ের ভালোবাসা একদিনের জন্য নয় মায়ের ভালোবাসা সবসময়ের জন্য। সব ধরনের ভালোবাসার ভিতরে এই স্বার্থপরতা থাকে একমাত্র মা নিঃস্বার্থভাবে ভালোবাসে। পৃথিবীর সকল মা ভালো থাকুক। আর যাদের মা এই পৃথিবীতে নেই তারা সত্যিই অসহায়। কারণ আমি নিজেও বুঝি একটু কষ্ট অনুভব হলে একমাত্র মায়ের কাছে কথাগুলো বলে শান্তি পাওয়া যায়। যেটা কোথাও বলে নিঃশ্বাস নেওয়া যায় না। তাইতো মা বিশ্বস্ত নিঃস্বার্থ মমতাময়ী। চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতা মায়ের ভালোবাসা দেখে নেওয়া যাক।
হিরার রত্ন খানি,
এই পৃথিবীতে মাকেই
আমি আপন জানি,
দুঃখ কষ্টে আঘাতে
পাশে থাকেনা কেহ,
মায়ের মত নিঃস্বার্থ ভালোবাসা নেই কারো,
হাজার লোক আছেএই ভুবনে
পাশে থাকে না কেউ কষ্টের জীবনে।
আসে না জোনাকির আলো
সেই ঘরে মা যে আমার
আলো নিয়ে এলো।
নীরবতা কষ্টে মা সুখের চাবি,
নিজের স্বপ্ন নিজে গড়তে
যায় যে ভুলে মা,
সন্তান ব্যথা পেলে
চোখের অশ্রুতে ভেসে যায়।
হারিয়ে যায় স্বার্থের টানে
পৃথিবীর সকল ভালোবাসা,
একমাত্র মায়ের আঁচলেই মেলে।
মা না থাকলে তখনই বুঝি
মমতা মায়ার হাত হারিয়ে গেলে
থাকবে না আর কেউ।
দিনশেষে মায়ের কাছে ফিরতে চায় যে মন,
কারণ একমাত্র মা সারা জীবনের আপন।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩



