জেনারেল রাইটিং পোস্ট ||| ‎‎সময় বদলায় ||| original writing by @saymaakter.

in আমার বাংলা ব্লগ10 days ago

আসসালামু আলাইকুম। প্রত্যাশা করছি আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন অতিবাহিত করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

IMG_20260324_173017_835.jpg




বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জেনারেল রাইটিং "সময় বদলায়" কারোর জন্য কোন কিছু থেমে থাকে না।

সময় ও স্রোত কারো জন্য থেমে থাকে না। সময় চলে তার গতিতে কেউ ইচ্ছা করলে সময়কে থামাতে পারে না।আর স্রোত সেও বয়ে চলে নিজের গতিতে।প্রতিটি মানুষের মনে অনেক রকমের ইচ্ছা থাকে কিন্তু মানুষ চাইলে অতীত ধরে রাখতে পারে না আবার ভবিষ্যৎ কেউ আগে থেকে সবকিছু গুছিয়ে নিজের করে রাখতে পারেনা। এটাই জীবন। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের শিখিয়ে দেয় সবকিছুই এক জায়গায় স্থির ভাবে থাকে না।


মানুষের ভাগ্য মানুষকে কতো জায়গায় কতো ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।সুখের দিন যেমন মানুষের চিরকাল থাকে না তেমনি দুখের সময়টাও এক সময় কেটে যায়।অন্ধকারের রাত কেটে সকালের সূর্যের আলো ঠিক সবাই উপলব্ধি করে।একটা সময় যে মানুষ কাছের ছিল সময়ের ব্যবধানে তারা একসময় দূরে চলে যায় আবার কখনো অপরিচিত কেউ আপন হয়ে ওঠে সময় মানুষের চিন্তা সব কিছুই বদলায় অনুভূতি বদলায় সম্পর্ক বদলায় জীবনের পথ বদলে যায়।

তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত এবং সময়ের ব্যবহার সঠিকভাবে করা উচিত।কারণ হারিয়ে যাওয়ার সময় আর কখনো ফিরে পাওয়া যায় না।জীবনে অনেক মানুষ আসে চলে যায় বন্ধুত্ব করে আবার কেউ কথা রাখে কেউ হয়তো বা ভুলে যায় কিন্তু সময় সবকিছু নীরবে দেখে যায়। সময় মানুষকে বাস্তবতা শেখায় কষ্টের মানে বোঝায় ধৈর্য ও ধারণ করতে শেখায়।

আজ যে মানুষ অহংকার করে সময় তাকে একদিন ভদ্র হতে শেখায়। আবার যে আজ কষ্টে আছে সময় তাকে নতুন স্বপ্ন দেখতে শেখায়। সময় বদলালে মানুষের আচরণও বদলে যায় একসময় যে মানুষ প্রতিদিন খুঁজে নিত আজ তার হয়তো সময় নেই। আবার যে মানুষকে গুরুত্ব দেওয়া হয়নি সময়ের পরিবর্তনে সেই মানুষটি মূল্যবান হয়ে উঠেছে। কাজেই সময় বদলায় সময়ের সাথে সাথে বদলায় অনেক কিছু। তাই জীবনে কখনো সময় কেহেলায় অবহেলায় ঠেলে দেওয়া ঠিক নয়।যেকোনো কিছু ওর মূল্য দিলে সেই মূল্যটা একটি সময়ে ঠিকই পাওয়া যায়। সময় সব সময় এক জায়গায় থাকে না ধৈর্য পরিশ্রম বিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে গেলে সময় অবশ্যই তার সফলতা অর্জন করতে সক্ষম হয়।


আজ যে জায়গায় যে কেউ যেখানে দাঁড়িয়ে থাক না কেন একটি সময় তার এই জায়গাটা থাকবে না হয়তোবা কারো জীবন অনেক উপরে দিকে যাবে আবার কেউ হয়তবা অনেক নিচের দিকে চলে আসবে এভাবেই উথানপথন নিয়েই মানুষের জীবন তবে কখনো হতাশ হওয়া চলবে না। আশা স্বপ্ন নিয়ে মানুষের জীবন। আশার স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে ধৈর্য ও পরিশ্রম করে। সময় সময়ের গতিতে চলে সময় বদলায় এই সময়ের সাথে আমাদের তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারোর জন্য কোন কিছু থেমে থাকে না। সময় বদলায় পরিস্থিতি বদলায় বদলায় মানুষের মন।


আজ যাচ্ছি অন্য কোনদিন আবারো হাজির হবো নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png