জেনারেল রাইটিং ||| সময় সবার এক রকম যায় না ||| original writing by @saymaakter

in আমার বাংলা ব্লগ24 days ago


আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই পরিবারকে নিয়ে এই রমজানের দিনগুলো সুস্থতার সাথে আল্লাহর রহমতে ভালোভাবে কাটাচ্ছেন।প্রতিটি দিন সবার ভালো কাটুক এবং রমজানের এই ৩০ টি রোজা যেন সবাই সঠিকভাবে পালন করতে পারে এই জন্য দোয়া রইল সবার জন্য।আমি আলহামদুলিল্লাওই তোমার জ্বরের গল্প করতেছে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

pexels-mountains-1867679_1920.jpg
source



বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জেনারেল রাইটিং "সময় সবার এক রকম যায় না"।

রাত গিয়ে দিন আসে নতুন প্রভাতে সূর্য হাসে।তারপর ক্লান্ত দুপুর গড়িয়ে বিকেল আসে বিকেল গড়িয়ে আসে সন্ধ্যা। সন্ধ্যার পর আসে রাত।এভাবেই চলতে থাকে আমাদের প্রতিটি দিন। ঘন্টা সেকেন্ড মিনিট ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে দিন চলে যায় সময় চলে যায়। আমরাও এই সময়ের ফাঁকে কত কিছুই শিখে ফেলছি।তবে সময় কারো জন্য অপেক্ষা করে না। এই সময়ের মাঝে আমাদের কত কিছু জীবনের পরিবর্তন আসে। জীবন কখনো থেমে থাকে না। যদি জীবনটা থেমে থাকতো তাহলে সবকিছুই সেই জায়গায় শেষ হয়ে যায়। কারো জন্য কারো কোন কিছুই থেমে নেই।

তবে সময় সবার একরকম যায় না আর এটাই সবথেকে বড় বাস্তবতা। কিছু সময় আমাদের পাশে দাঁড়ায় আবার কখনো জীবনে কিছু কঠিন পরীক্ষা নেয়।আজ আমি যে অবস্থায় আছি হয়তোবা কাল সে অবস্থায় নাও থাকতে পারি।আবার আজ যে সবচেয়ে বেশি সুখে আছে কাল হয়তোবা সে সুখে নাও থাকতে পারে। একটা মানুষের শুধু যে ধনসম্পদ এর সুখ প্রকৃত সুখ তা নয়। সৃষ্টিকর্তা বিভিন্নভাবে মানুষকে বিভিন্ন মাধ্যমে সুখী রেখেছেন। আজ হয়তো কিছু কষ্ট মনের ভেতর থেকে আসছে কেন আমার এত সমস্যা কিন্তু এটা একটি সময় নাও থাকতে পারে।


তবে জীবনে ঝড় আসবে কঠিন মুহুর্ত যাবে অনেক কষ্টে ভেঙ্গে পড়তে হয়।কিন্তু সবার জীবনের রূপ এক নয়। এক একজনের জীবন একেক রকমের গল্প রয়েছে।কষ্ট বা খারাপ সময় আমাদেরকে ধৈর্য ধরতে শেখায় শক্ত হতে শেখায় এবং মানুষ চিনতে শেখায় আর ভালো সময় শেখায় কৃতজ্ঞ হতে। তাই সময়কে দোষ দিয়ে নয়, সময় থেকে আমাদের সবাইকে শিক্ষা নেওয়া উচিত এবং সময়কে সঠিক ব্যবহার করে তাকে কাজে লাগানো বুদ্ধিমানের কাজ।

তবে জীবনে যত কষ্ট বা অন্ধকার নেমে আসবে ততই জীবনের সফলতা আসবে। সময় সবার বদলায় পরিস্থিতি বদলায় মানুষও বদলায় তাই কষ্টের মুহূর্তে ভেঙ্গে পড়া উচিত নয় সুখের দিনে অহংকার করা উচিত না।কারণ সময় সবার এক রকম যায় না অন্ধকারের পর সকালের সূর্যের আলো ফুটে উঠেই।

‎আজ যাচ্ছি অন্য কোনদিন আবারও নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png















Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.062
BTC 70895.80
ETH 2159.58
USDT 1.00
SBD 0.50