স্বরচিত কবিতা পোস্ট ||| ‎তোমার মাঝেই সুখ ||| original poem by @saymaakter

in আমার বাংলা ব্লগ24 days ago


আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিনগুলো অতিবাহিত করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

gab-rysia-butterfly-7433586.jpg
Source



বরাবরের মত আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার স্বরচিত কবিতা নিয়ে তোমার মাঝেই সুখ।কবিতা লিখতে আমার বরাবরই ভালো লাগে। যখন একটু সময় পাই চেষ্টা করি কবিতা লেখার জন্য। কবিতা আবেগ অনুভূতি মনের দুঃখ কষ্ট ভালোবাসা রংধনুর সাত রং আকাশের বিশালতা মেঘের গর্জন নীল আকাশে কালো মেঘের ভেলা।কি নেই এখানে
‎একজন কবি তার মনকে বিভিন্ন রংয়ে সাজিয়ে কবিতা লেখে। কখনো বেদনা কখনো ব্যর্থতা কখনো বিচ্ছেদের ভয়। আবার ভালবাসার রঙে রাঙিয়ে তোলে সেই কবিতাটি। যদিও আমি কবি নই তারপরও চেষ্টা করি কবিতা লেখার জন্য। কবিতা লিখতে লিখতে একপ্রকার কবিতার প্রেমে পড়ে গেছি।বাস্তবতা নিয়ে লিখতে বেশ ভালো লাগে। কিছু সময় কল্পনায় ডুবে থাকতেও অনেক ভালো লাগে। কল্পনায় কি নেই।যখন বাস্তবতায় চলে আসা যায় তখন মনে হয় এ কোথায় চলে এলাম। চার আঙ্গুলের কপালে সবার ভাগ্যে কি আর সুখ সয় দুঃখ কষ্ট নিয়েই তো মানুষের জীবন। তবে বিশ্বাস ও ভালোবাসার একটি মানুষ যদি পাশে থাকে। তবে তার মাধ্যমে সবকিছুই পাওয়া সম্ভব। ভালোবাসায় থাকতে হবে বিশ্বাস দুজনকে বোঝার ক্ষমতা। এতেই দুজনার মাঝে সুখ ফিরে আসে। চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতা তোমার মাঝেই সুখ দেখে নেওয়া যাক।


তোমার মাঝেই সুখ

‎‎
সায়মা আক্তার


‎‎
দুঃখ কষ্ট ভাগ্যের লিখন
‎চার আঙ্গুলের কপালে
‎সুখ কি থাকে চিরকাল?
‎সুখ দুঃখ ভাঙ্গনের ফাটল
‎এই নিয়ে গাঁথা জীবন
‎কপালে ছিলো অশ্রুর রেখা
‎মনের ভেতর লুকানো অনেক কথা
‎কিছু সময় চলতে হয় একা,
‎স্বপ্নগুলো ভেঙে যায় মাঝপথে এসে
‎নিঃশব্দ রাতে বেদনার দুয়ারে।


‎‎
জোনাকিরা উকি দেয়
‎ভাঙ্গা বেড়ার ফাঁকে,
‎নিঃশ্বাসে কিছু দীর্ঘশ্বাস
‎কষ্ট ছায়া হয়ে থাকে পাশে,
‎যেখানেই যাই যেভাবেই থাকি না কেন
‎আমার ছাড়েনা সে পিছু
‎মায়া জমে মনের কোণে,
‎হাসির আড়ালে লুকিয়ে রাখি তারে
‎কপাল কি তারে
‎দিয়েছে সপে আমারে।


‎‎
পাওয়ার আগেই কেড়ে নেয় সব
‎তবুও বাঁচি মায়ায় পড়ে
‎আশার প্রদীপ জ্বলে,
‎হয়তো একদিন কপালে
‎আসবে সূর্যের আলোক রশ্মি,
‎সবার কপালে কি আর সুখ সয়
‎অপেক্ষা প্রতীক্ষা লাঞ্ছনা গঞ্জনা
‎দূর দূরান্তে যদি কখনো।


‎‎
অচেনা কোন পথে
‎এক চিমটি সুখ দাঁড়িয়ে থাকে
‎তবে তাকে শক্ত করে বেঁধে রেখো
‎তোমার সাথে করে,
‎যেন জীবন থেকে সে
‎হারিয়ে না যেতে পারে ,
‎তোমার মাঝেই যে
‎আমার সুখ স্বর্গ ভালোবাসার
‎নিরাপদ আশ্রয়।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png