ক্রিয়েটিভ রাইটিং ||| গ্রামীন অবহেলিত নারীদের জীবন ব্যবস্থা ||| original writing by @saymaakter.

in আমার বাংলা ব্লগ13 days ago

আসসালামু আলাইকুম।আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারসহ বেশি ভালো আছি।

Messenger_creation_174B0893-F5B6-487E-9CCE-551D60561BFC.jpeg


বরাবরের মত আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি।আমার ব্লগ গুলো পড়ে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।চলুনার কথা না বাড়ি আজকের ব্লগে কি লিখেছি তা দেখে নেওয়া যাক।

Messenger_creation_C9D208BB-0B2B-4E0B-90ED-6AEB87A04840.jpeg

আমার প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ব্লক প্রিন্টের শাড়ির কাজ হয়ে থাকে। আমার কর্মীরা সব সময় অনেক হেসে খেলে এবং স্বাচ্ছন্দে কাজ করেন।আমিও চেষ্টা করি তাদের সাথে মিলেমিশে হাসি খুসি ভাবে তাদের কাজ করানোর। আমার প্রত্যেকটা কর্মী গ্রামের অবহেলিত দুস্থ এবং নিপীড়িত ও স্বামী পরিত্যাক্তা। তাই তারা নিজ পরিবার থেকে সুন্দর এবং ভালো ব্যবহার অনেকেই পায় না।আবার তারা তিন বেলা তিন মুঠো ভালোমন্দ খাবে এটি অনেকের পক্ষে সম্ভব হয় না কারণ টানাটানি সংসারে সব সময় দেখা যায় অভাব লেগেই থাকে।

Messenger_creation_8B80B2D5-31ED-46B6-87C0-EA115CD98E4B.jpeg

তবে গ্রামীণ নারীরা যেকোন কাজ করে তারা তাদের মন থেকে করে এবং তাদের যত জানাশোনা আছে। সবকিছু তারা তাদের কাজের মাধ্যমে ফুটে তোলার চেষ্টা করে আর এই বিষয়টি আমাকে সবচেয়ে বেশি উৎসাহদেয়।এ কারণেই তাদেরকে নিয়ে আমার এই দীর্ঘ পথ চলা।তারা কখনো কোন কাজকে অবহেলা করে না এবং কাজ যদি কোন ভাবে অসুন্দর হয়। সে কাজটিকে যেকোনোভাবেই হোক সুন্দর করে তোলার আপ্রাণ চেষ্টা করেন আর তারই ফলশ্রুতিতে দেখা যায় আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটি বায়ার ভালো ভাবে রিসিভ করেন এবং সুন্দর একটা ফিডব্যাক দেয়।

Messenger_creation_0BD56D8D-7EB7-4D63-B14E-53E8B4460B13.jpeg

টাকা পয়সা ইনকাম করা অনেক সহজ কিন্তু সম্মান এবং ভালো বলা বা প্রশংসা অর্জন করা অনেক কঠিন। অনেকেই টাকা পয়সা চায় না চাই শুধু একটু সম্মানও ভালো ব্যবহার। সে ক্ষেত্রে দেখেছি আমার এই অবহেলিত নারীদের অনেকেই সুন্দর ব্যবহার এবং তাদের খুব বেশি চাহিদা নেই। তাদের এতোটুকু অর্থ হলেই হবে যে অর্থ দিয়ে তাদের সংসারে তিন বেলা তিন মুঠো ভালোভাবে খেতে পারবে সব পরিবারে।

Messenger_creation_72530791-01C9-4E64-96C7-FDCF5A265116.jpeg

আমার এই প্রতিষ্ঠানের অবহেলিত নারী, দোস্ত ও নিপীড়িত নারীদের জন্য দোয়া করবেন যাতে তাদেরকে নিয়ে এই প্রতিষ্ঠানটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি।আজকের মত এখানে শেষ করছি আবারো নতুন কোন ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফেজ।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

rz7B1G1WqnyUHBsWzhkPCVvQMev4E5JtAs43LCxSLBzjtcArQXFuLZThWF1FU2NZbvjRcJscw355e5vcMHUJLNex3rr1oMd18cWp192yon...rZcVDkByttFERvR4Lm4y3P9bG9FfrVQuHLMfh771yrNsZfJm1uwkohncLbnfbqK3NYgSaHiRyA9e8bWtQYzscrRV8aZca9rq4NAQydGMd5mk4f6vCfyosCNafo.png

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png