জেনারেল রাইটিং পোস্ট ||| কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায় ||| original writing by @saymaakter
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রত্যাশা করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যরা পরিবারকে নিয়ে সুন্দর ভাবে দিনগুলো অতিক্রম করছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

source
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জেনারেল রাইটিং "কিছু স্বপ্ন,স্বপ্ন থেকে যায়"।
মানুষের আশা-আকাঙ্ক্ষার শেষ নেই। তবে সবাই যে সমান শুধু আশা করতেই থাকে তা কিন্তু নয়। কিছু কিছু মানুষের আশা ও স্বপ্ন থাকে ছোট এবং অল্পতেই তারা সন্তুষ্ট থাকে। এমনও কিছু মানুষ আছে এই অল্পতেই সন্তুষ্ট থাকা মানুষগুলোর স্বপ্ন যখন হারিয়ে যায় পূরণ হয় না অপূর্ণতায় ভেসে থাকে। তখন তারা নিজের দিক থেকে অনেকটা হাঁপিয়ে উঠে। স্বপ্ন দেখতে তখন তারা ভয় পায়। নিরব চাপা আশা কতনা রংধনুর রং সবগুলোই মেঘের কালো আকাশে ঝড় হয়ে যায়। আতঙ্কা ঘূর্ণিঝড় মনের মধ্যে বাসা বাঁধে। আর তখনই ইচ্ছা গুলো মরে যায়।
ইচ্ছা থাকে, চেষ্টা থাকে, তবুও সফলতা আসে না এটাই অনেকের জীবনের চরম সত্য।মানুষ যখন কোনো স্বপ্ন দেখে তখন সে শুধু একটি লক্ষ্য দেখে না।দেখে নিজের ভবিষ্যৎ নিজেকে নতুন ভাবে সবার কাছে প্রেজেন্ট করা। কিন্তু বাস্তবতা সব সময় স্বপ্নের পাশে দাঁড়ায় না। কারও পথে আসে অর্থের অভাব।কারও সামনে দাঁড়ায় পারিবারিক দায়িত্ব। আবার কারও স্বপ্ন চাপা পড়ে সমাজের অবহেলা আর সুযোগের অভাবে। তখন মানুষ নিজেকেই প্রশ্ন করে আমার কি যোগ্যতার অভাব ছিল।স্বপ্ন পূরণ না হলে আমরা সব সময় ভাগ্যকে মেনে নেই। হয়তো আমার কপালে ছিল না আমার ভাগ্য খারাপ এই কথাটা যেন ব্যর্থতার ওপর একটা পর্দা টেনে দেয়।
কারণ ভাগ্যকে দোষ দিলে কষ্টটা একটু হালকা লাগে।নিজের মনের কষ্টটা অনেক সময় নিজেকেই ঢেকে রাখতে হয়।তাই বলে যে কোন অপরিপূর্ণ তার জন্য ভাগ্যকে যে দোষ দিবো তা কিন্তু নয়।জীবনে এমনও অনেক সময় আসে যেখানে লড়াইয়ের মুখোমুখি হয়। যখন অপূর্ণ স্বপ্ন আমাদের ভেতরে বারবার কথাগুলো ভেসে ওঠে তখন আমরা বলি অন্যরা পারল আমি পারলাম না কেন?
এখান থেকেই জন্ম নেয় আত্মধিক্কার। অথচ কেউই দেখে না সেই মানুষটা কতটা পথ কত রাত না ঘুমিয়ে স্বপ্ন দেখেছিল।সব স্বপ্ন পূর্ণতা না পেলেও সব স্বপ্নই বৃথা নয়।কিছু স্বপ্ন আমাদের শক্ত করে।কিছু স্বপ্ন আমাদের শেখায় জীবন শুধু পাওয়ার জন্য নয় মেনে নেওয়ারও নাম। অপূর্ণ স্বপ্ন অনেক সময় মানুষকে ভেঙে দেয় না।বরং ভিতরে ভিতরে আরও গভীর করে তোলে।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।



