ডাই পোস্ট ||| সুন্দর ও আকর্ষণীয় ফুলদানি ||| original diy by @saymaakter
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রত্যাশা করছি সবাই পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন।আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ভিন্ন ধরনের একটি ডাই পোস্ট নিয়ে। যে কোন ডাই করতে যদিও অনেক সময় সাপেক্ষ এবং ধৈর্যের ব্যাপার । অনেক ধৈর্য নিয়ে কাজগুলো করতে হয়।সাবধানতা অবলম্বন করে এই কাজ করতে হয় যদি একটু অসাবধানতা হয়ে যায় তাহলে যে কোন মুহূর্তে দুর্ঘটনা এবং সেই কাজটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি মনে করি যে কোন ডাই তৈরি করতে অনেক ধৈর্য নিয়ে কাজটি এগিয়ে যেতে হয়। আমরা অনেক সময় বাজারে গিয়ে বিভিন্ন রকমের জিনিস কিনে থাকি এতে অনেক সময়ও টাকাও খরচ হয়। একটু বুদ্ধি খাটিয়ে নিজেরাই বিভিন্ন রকমের ডাই পোস্ট তৈরি করে ঘর সাজাতে পারি। আমি আজ আপনাদের মাঝে একটি ফুলদানি নিয়ে হাজির হয়েছি।চলুন আর কথা না বাড়িয়ে ফুলদানি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক।
উপকরণসমূহঃ-
১।রেশমি সুতা।
২।পেস্টের কাভার।
৩।সুপার গ্লু।
৪।গ্লিটার কাগজ।

![]() | ![]() |
|---|
প্রথমে রেশমি সুতো গুলো থেকে গীট ছাড়িয়ে নিয়েছি।
এবার সেই রেশমি সুতোগুলো সুন্দর করে এক একটি বেনি করে নিয়েছি ।
এবার একটি পেস্ট এর কভার কেটে নিয়েছি।
এবার পেস্ট এর কভারটিতে রেশমি সুতার বেনেটি সুপার গ্লু দিয়ে এক্সাইড থেকে লাগিয়ে নিয়েছি।
তারপর গ্লিটার কাগজ কেটে নিয়েছি মাপ মত।
এবার গ্লিটার কাগজটি রেশমি সুতার ওপরে সুন্দর করে লাগিয়ে দিয়েছি।
![]() | ![]() |
|---|
এবার সেই ফুলদানির সাইডে ছোট ছোট তিনটি গ্লিটার কাগজ কেটে উপরে একটু ডিজাইন করে লাগিয়ে নিয়েছি। আর এভাবে হয়ে গেল আমার "সুন্দর ও আকর্ষণীয় ফুলদানি"। এবার "সুন্দর ও আকর্ষণীয় ফুলদানি" এর একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩















