অনু কবিতা পোস্ট ||| এক গুচ্ছ অনু কবিতা ||| original poetry by @saymaakter

in আমার বাংলা ব্লগlast month


আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা আশা করছি সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন।আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

IMG_20260412_140915_248.jpg




বরাবরের মত আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে।আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এক গুচ্ছ অনু কবিতা নিয়ে আজকের অনু কবিতাগুলো একটু ব্যতিক্রম।এই পৃথিবীতে সব থেকে নিরাপদ সম্পর্ক এবং পবিত্র ভালোবাসা সন্তান ও মায়ের।মা শব্দটি শুনলেইমনে শান্তি লাগে।মায়ের মত এই পৃথিবীতে আপন কেউ হয় না।তেমনি মা ছাড়া কোন সন্তান ঠিকভাবে নিজেকে গড়েও তুলতে পারে না।একটি সন্তান বড় হওয়ার পিছনে প্রতিটি মায়ের অবদান থাকে। ছোট্ট সেই সন্তানটিকে মা কত কষ্ট করে লালন পালন করে বড় করে তারপর সে হাটতে শেখে তারপর দুনিয়ার মানুষজনকে একটু একটু করে চিনতে শিখে সম্পর্ক কার সঙ্গে তার সম্পর্ক কি। আস্তে আস্তে সে সবকিছুই শিখে।মায়ের সব সময় দোয়া থাকে তার সন্তানের ওপর। সন্তান যতই কষ্ট দেক তার মাকে কিন্তু মা সব সময় চায় তার সন্তান ভালো থাকুক।মা দের দোয়া সবসময় সন্তানদের ওপর থাকে। এবং মায়ের দোয়ায় অনেক বিপদ আপদ থেকেও সন্তান রক্ষা পায়। তাই আমি আজ মা সন্তানের ভালোবাসা নিয়ে "এক গুচ্ছ অনু কবিতা" নিয়ে হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে অনু কবিতাগুলো দেখে নেওয়া যাক।

এক গুচ্ছ অনু কবিতা

‎‎
সায়মা আক্তার


‎‎
অনু কবিতা-০১

‎‎
খোকা আমার হৃদয়ের আলো
‎চোখের ভেতর স্বপ্ন,
‎তোর হাসিতে ভরতো ঘর
‎মুছে যেতো কালো।


‎‎
হঠাৎ একদিন খোকা আমার
‎মান অভিমান করে
‎চলে গেল অনেক দূরে।



‎‎
অনু কবিতা-০২

‎‎
ছোট্ট হাত ধরে
‎জীবনে এক পা দু পা করে
‎অনেকটা সময় পার করে,
‎স্বপ্নগুলো বেঁধে রেখেছিলে
‎মনের এক কোণে,
‎অজস্র দোয়া ও ভালোবাসা জীবনের তরে
‎রেখে যাবো তোমার জন্য।


‎‎
অনু কবিতা-০৩

‎‎
তুমি আমার জীবনের আশা,
‎তোমার জন্যই কিছু স্বপ্ন,
‎তুমি কষ্ট পেলে হারিয়ে যাই
‎অজস্র স্রোতের মাঝে,
‎মা শব্দটি এমন
‎সন্তানের ব্যথা মা ছাড়া
‎বুঝতে পারে না অন্য যে জন।


‎‎
অনু কবিতা-০৪

‎‎
তোর হাসি ছিল
‎আমার ভোরের প্রথম আলো,
‎তোর চোখে দেখতাম
‎আমি এই জগতের আলো,
‎আজ কেন সেই আলো
‎অন্যরকম মনে হলো,
‎রয়ে গেল শুধু অন্ধকার
‎আশা গুলো বেঁচে আছে
‎সময়ের অপেক্ষায়।

‎‎
আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

‎🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png