জেনারেল রাইটিং পোস্ট ||| সম্পর্ক গুলো যেন স্বার্থের কাঁটা তারে বাঁধা ||| original writing by @saymaakter
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ এবং সুন্দরভাবে দিনগুলো অতিক্রম করছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

source
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জেনারেল রাইটিং "সম্পর্ক গুলো যেন স্বার্থের কাঁটা তারে বাঁধা"।
চলুন আর কথা না বাড়িয়ে মূল কথায় আসা যাক।
বর্তমান সময়টা যদিও আধুনিক ও ডিজিটাল যুগ। কিন্তু এই সময়ে এসে এমনও মানুষ আছে যারা সুন্দর সম্পর্ক গুলো নষ্ট করে ফেলছে। আধুনিকতার ছোঁয়া এবং যুগের হাওয়া এসে আজকাল সময়ে সবকিছুই হারিয়ে যাচ্ছে। আত্মীয়-স্বজনের সম্পর্ক ভাই-বোনের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক যেটাই বলেন না কেন ১০০% এর ভেতরে ৮০% স্বার্থ জনিত সম্পর্ক এসে গেছে।যে সম্পর্কগুলো ছিল মায়া-মমতা ভালোবাসা আদর যত্নে ঘেরা। কিন্তু সেই সম্পর্কগুলো কেন জানি দিন দিন পরিবর্তন হচ্ছে।
আর সম্পর্ক সংজ্ঞা বলতে গেলে ধীরে ধীরে বদলে যাচ্ছে। একসময় যেখানে সম্পর্ক গড়ে উঠত বিশ্বাস ভালোবাসা আন্তরিকতার উপর সেখানে এখন অনেক ক্ষেত্রেই সেই সম্পর্কগুলো দিন দিন স্বার্থের তারে আটকাচ্ছে। মানুষ মানুষকে ভালোবাসছে না। যে যাকে দিতে পারছে সে তাকেই ভালবাসছে। সম্পর্ক টিকছে যতক্ষণ লাভ আছে। প্রয়োজন মিটে গেলে অনেক সময় সেই সম্পর্ক হারিয়ে যায়।
একটা সময় মা চাচিদের দেখতাম তাদের পরিবার আত্মীয়তা বন্ধুত্ব এসব সম্পর্ক ছিল নিঃস্বার্থ।তারা সবাই সুখে দুখে একজন আরেক জনের পাশে থাকতো এবং তাদের মন মানসিকতা ও ছিল অন্যরকম। আজ সেই জায়গায় প্রশ্ন উঠে আমার এতে কী লাভ?এই প্রশ্নটাই অনেক সম্পর্কের ভিত নড়বড়ে করে দিচ্ছে। কেউ উপকার করতে পারলে আপন না পারলে অচেনা।এটাই যেন আজকের বাস্তবতা।শুধু আত্মীয়-স্বজন তা নয় বন্ধুত্ব ক্ষেত্রেও দেখা যায় প্রয়োজন ফুরালেই আর যোগাযোগ করে না যখন তার প্রয়োজন হয় তখন তার স্বার্থ মিটানোর জন্য যে কোন কাজ করতে দ্বিধাবোধ করে না।
আশেপাশের শত শত বন্ধু থাকলেও বিপদের সময় পাশে দাঁড়ানোর মানুষ পাওয়া যায় খুবই কম।সম্পর্কের মায়া-মমতা ভালবাসার গভীরতা কমে গিয়ে মানুষ বেড়েছে ঠিকই কিন্তু এই মানুষের ভিড়ে হারিয়ে যাচ্ছে আন্তরিকতা।স্বার্থনির্ভর সম্পর্ক মানুষকে ভেতর থেকে একা করে তোলে। কারণ এমন সম্পর্ক বিশ্বাসের উপর দাঁড়ায় না দাঁড়ায় হিসাবের উপর। হিসাব মিললে সম্পর্ক থাকে হিসাব না মিললে দূরত্ব বাড়ে।এতে করে মানুষ মানুষের মধ্যে বিশ্বাস প্রবণতা হারিয়ে যায়। কাউকে বিশ্বাস করতেও ভয় পায় এবং মন খুলে কথা বলতেও সংকোচ বোধ করে। তবে কিছু কিছু সম্পর্ক এখনও টিকে আছে এবং প্রাণবন্ত। নিঃস্বার্থভাবে সবাই একটু সহানুভূতি একটু অন্যকে বোঝার ক্ষমতা এবং নিজের ত্যাগ পারে একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে।
আজ যাচ্ছি অন্য কোনদিন আবারো হাজির হব নতুন কোন ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩



