স্বরচিত কবিতা পোস্ট ||| অবেলায় কিছু প্রশ্ন মনে ||| original poem by @saymaakter
আসসালামু আলাইকুম। প্রত্যাশা করছি সবাই পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন অতিবাহিত করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজ আমি হাজির হয়েছি আপনাদের মাঝে আমার স্বরচিত কবিতা নিয়ে।আমার স্বরচিত কবিতার নাম "অবেলায় কিছু প্রশ্ন মনে"। প্রতিদিন ভোর হয় সূর্য উঠে প্রকৃতি নতুনভাবে সাজিয়ে। আশার সম্ভাবনা নিয়ে সবাই সবার স্বপ্নগুলো বুকে বাধে। আজ হয়তোবা আশা স্বপ্ন পূরণ হচ্ছে না কিন্তু একদিন আমার আশা স্বপ্নগুলোঠিক পূরণ হবে। সময় কারো জন্য অপেক্ষা করে না। আস্তে আস্তে দিন ফুরিয়ে যায় মাস ফুরিয়ে যায় বছর চলে যায়। প্রতিটি মানুষের জীবনে বেলা অবেলা থাকে। যখন বেলা থাকে সবকিছুই অন্যরকম লাগে। চোখে মুখে ফুটে আনন্দ কতনা রঙ্গিন স্বপ্ন। সবকিছুই ভালো লাগে সেই সময়। কিন্তু যখন সময় আস্তে আস্তে চলে যায় অবেলায় এসে দাঁড়ায় তখনএকটি মানুষের মনে কিছু প্রশ্ন থেকে যায়। আমি জীবন পথে এসে কি পেলাম কি না পেলাম। কি করলাম আমার রাস্তাটা কি সহজ ছিল নাকি নিঃশব্দে নীরবতায় হারিয়ে গেছে সঠিক পথ। তারপরও অবেলায় এসে কিছু প্রশ্ন মনে জাগে আমার যে দিনগুলো চলে গেছে আমি কি ভুল পথে চললাম নাকি সঠিক পথে চললাম।নাকি জীবনের মানেই আমি খুজে পেলাম না। মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটি মানুষই চায় জীবনের সুখ দেখতে। আর কজনার ভাগ্যেই বা প্রকৃত সুখ ধরা দেয়। চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতাটি দেখে নেওয়া যাক।
জাগে মনের গহিনে
নিঃশব্দে ডুবে যায়
দিনটা অচেনা ক্ষণে।
আজ অনেক কিছু ঝাপসা লাগে,
অচেনা লাগে পথঘাট,
দূর নয় তবুও কেন জানি
দূরত্ব মনে হয়,
কিছু প্রশ্ন জটকা লাগে মনে
উত্তরের খোঁজে মনটা পথভ্রষ্ট হয়ে জাগে।
কেন একাকীত্বের নীরবতা?
স্বপ্ন হঠাৎ থেমে যায় মাঝে
কেনই বা অশ্রু গোপন রথে?
অবেলায় সূর্য ডোবে
ধীরে ধীরে আলো কমিয়ে আসে,
প্রশ্নগুলো শুধু অচেনা নিরাশা মনে।
কোনো এক অবেলার প্রশ্ন
রংধনুর রঙে আলপনা আঁকে
নীরব গল্পের অপেক্ষায়
মনে কিছু আশা প্রত্যাশা জাগে।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




