ক্রেটিভ রাইটিং পোস্ট ||| ‎গ্রামের অবহেলিত নারীদের জীবন ||| original writing by @saymaakter

in আমার বাংলা ব্লগ2 days ago


আসসালামু আলাইকুম।আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলে সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছেন। আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার রহমতে পরিবারসহ বেশ ভালো আছি।

Messenger_creation_A21F3C99-4EAD-4BC0-A8E4-F08289A0219E.jpeg




বরাবরের মতো আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি। আমার ব্লগ গুলো আপনাদের কাছে কেমন লাগে তা আপনাদের মন্তব্য গুলো পড়েই বুঝতে পারি।আজকে আমি আপনাদের মাঝে ক্রিয়েটিভ রাইটিং "গ্রামের অবহেলিত নারীদের জীবন" নিয়ে কিছু কথা বলবো। চলুন আর কথা না বাড়িয়ে আজকের ব্লগে কি লিখেছি তা দেখে নেওয়া যাক।

গ্রামের অবহেলিত দুস্থ,স্বামী পরিত্যক্ত ও নিম্ন আয় সম্পন্ন নারীরা বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে তাদের জীবন জীবিকা পরিচালনা করে।তারা সব সময় সমাজে বিভিন্নভাবে অবহেলিত এবং উপহাসের পাত্রী হয়ে থাকে,তাদের পাশে গ্রামের কেউ দাঁড়াতে চায় না, তাদেরকে বিরক্ত বোধ করে এবং তাদেরকে কেউ কোন কাজে উৎসাহ দেয় না। আমি তাদেরকে খুব কাছে থেকে দেখেছি এবং তাদের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। তাদের জীবন জীবিকা নিয়ে আমি বিস্তারিত অনেক কিছুই জানি,অনেক সময় আমাকে অনেক বেশি ভাবায়।

গ্রামের নারীরা দেখা যায় বেশিরভাগ সময় সংসারের কাজকর্ম করে অলস সময় অতিবাহিত করে আবার অনেকেই নিজের সংসারের কাজকর্ম সামলিয়ে অন্যের বাসায় কাজ করে দুমুঠো খাবার সংগ্রহ করে আনে।আবার অনেকে অন্যের বাসায় মাসব্যাপী কাজ করে হয়তোবা কিছু অর্থ এবং কিছু উপজিষ্ট খাবার নিয়ে বাসায় ফিরে।আর সেই খাবার দিয়েই তার সংসারের ছেলে মেয়ে ও অন্যান্য সদস্যর ক্ষুধা মিটায়।

আর এই ধরনের নারীদের নিয়েই আমি আমার ছোট্ট একটি প্রতিষ্ঠানে চেষ্টা করি কাজ করানোর এবং কাজের বিনিময়ে অর্থ প্রদান করি। যে অর্থ দিয়ে তারা তাদের সংসার পরিচালনার পাশাপাশি ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ পরিচালনা করতে পারেন। অনেক সময় তাদের হয়তবা চাহিদা মত কাজ প্রদান করতে পারি না, তবে আপ্রাণ চেষ্টা করি সারা বছর তাদের হাতে কাজ রাখার জন্য। যাতে তারা ভালো একটি অর্থ উপার্জন করতে পারে, যা দিয়ে তাদের চাহিদা বা জীবন জীবিকা পরিচালনা করতে পারেন।

গ্রামের এই অবহেলিত নারীরা তাদের সমাজ ব্যবস্থা, আত্মীয়-স্বজন কারো কাছে থেকেই ভালো কথা, ভালো দৃষ্টিভঙ্গি পায় না, যার কারণে তারা দেখা যায় অনেক সময় বিভিন্ন কাজ থেকে বিমুখ হয়ে থাকে। অনেক সময়ই তারা ঘরে বসে বসে দুশ্চিন্তায় নিমগ্ন থাকে। আর এই দুশ্চিন্তায় তাদের শারীরিক এবং মানসিক অবস্থা খারাপ করে ফেলে। এতে দেখা যায় তারা সংসার সুন্দরভাবে পরিচালনা করতে পারে না, তাদের ছেলেমেয়েদের লেখাপড়া কীাতে পারে না,শুধু দিন দিন তাদের সমস্যার পর সমস্যা সৃষ্টি হয়।

তাই সবার কাছে একটি প্রার্থনা করব আমরা সবাই এই অবহেলিত নারীদের পাশে দাঁড়াই, বিভিন্ন কাজে উৎসাহ প্রদান করি। এতে দেখা যাবে অনেক নারী স্বাবলম্বী হবে এবং তাদের নিজ নিজ পরিবার সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন।

আমার পরিচয়

‎আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png