স্বরচিত কবিতা ||| নীরব সমুদ্র ||| original poem by @saymaakter
আসসালামু আলাইকুম। প্রত্যাশা করছি সবাই পরিবারকে নিয়ে সুস্থ সুন্দর ভাবে দিনযাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।এই রমজান মাসে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি।

source
বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার "স্বরচিত কবিতা নীরব সমুদ্র"। কবিতা লিখতে বরাবরই আমার ভালো লাগে। চেষ্টা করে যাচ্ছি কবিতা লেখার জন্য যদিও খুব ব্যস্ততায় সময় পার করছি তারপরও কবিতা লেখার উৎসাহ কখনোই মন থেকে হারিয়ে যায় না। যখনই সময় পাই চেষ্টা চালিয়ে যাই দুএক কলম লেখার জন্য। আর কবিতা পড়ার উৎসাহটা ও অনেক বেশি। অন্যের কবিতাগুলো পড়েও অনেক কিছু শেখা যায়। আগ্রহ থাকলে যে কোন কিছু খুব সুন্দর ভাবে এগিয়ে যাওয়া যায়। কাজের ফাঁকে যখন একটু রেস্ট নিচ্ছিলাম তখন হঠাৎ মনে হল এবং কবিতার কিছু কথা মাথায় এলো তারপরে লিখে ফেললাম নিরব সমুদ্র।প্রতিটা মানুষের মনে কিছু না কিছু কষ্ট থেকে যায়। এই পৃথিবীতে কেউ পরিপূর্ণ নয়। উপর থেকে সবাইকে দেখা যায় সে বা তারা হয়তো বা খুব সুখে আছে কোন কষ্ট তাদেরকে আঘাত হানছে না। কিন্তু যখন তার সঙ্গে মিশা যায় তার সম্পর্কে অনেক কিছু জানা শোনা হয় তখন আমরা বুঝতে পারি কেউই পরিপূর্ণ নয়। কিছু না কিছু কষ্ট প্রত্যেকের মনের ভেতর লুকিয়ে থাকে। মনের ভেতরে যে সমুদ্র আছে সেই সমুদ্রে কতনা ঢেউয়ে থাকে লুকানো কথা আর সেই কথাগুলোতে আছে অনেক ব্যথা। চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতা নীরব সমুদ্র দেখে নেওয়া যাক।
নিরবতায় তার চারপাশ
ঠিক আমার মতো,
ঢেউয়ের ভেতর লুকানো
কত কথা আছে অবিরত,
কষ্ট শুধুই বেদনার গ্লানি
কষ্ট মানে হারিয়ে যাওয়া
হাসির সঞ্চয় খানি,
সঞ্জয় হারিয়ে তবুও
আশার দিন গুনি,
মিথ্যে মরীচিকা তবুও
জীবন পথে নাহি হারি,
নদী এসে বলে তার গল্প
সেও হারিয়েছে তার অল্প সল্প
আকাশ আজ মেঘে ঢাকা
যেন সেও বোঝে ব্যথার ভাষা।
যন্ত্রণার সাথেই শিখতে হয় নতুন পথচলা।
ফল পাকে ধৈর্যের শেষে
তেমনি মন শক্ত হয় কষ্টের আঘাতে,
মনের কষ্ট তীব্র হলেও
সব সহ্য করতে হয় ধীরে ধীরে
আমি শিখছি নীরবে বাঁচতে
নিরব সমুদ্রের কোন এক পারে
ভাবনাগুলো আমার কষ্টের মাঝে।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin