অনুভূতিমূলক পোস্ট ||| প্রথম কুশিকাটা সেলাই শেখা ||| original writing by @saymaakter

in আমার বাংলা ব্লগ8 days ago


আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিনগুলো অতিক্রম করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

IMG_20260130_115548_789.jpg




বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার বাংলা ব্লগ কমিউনিটি এমন একটি প্রিয় কমিউনিটি যেখানে সবসময় প্রিয় জিনিসগুলো শেয়ার করি। আর ভালোবাসার সেই প্রিয় কমিউনিটিতে আমার ভালো কিছু শেয়ার করবো না তা তো হয় না। তাই আমি সব সময় চেষ্টা করি যখন আনন্দের মুহূর্ত, নতুন কিছু শিখি, নতুন জায়গায় যাই, নতুন কিছু তৈরি করি সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করি। আর এই শেয়ার করা টার ভিতরে আনন্দ থাকে অন্যরকম। তাইতো আজ আপনাদের মাঝে আমি অনুভূতিমূলক পোস্ট আমার হাতের "প্রথম কুশিকাটা সেলাই শেখা" নিয়ে হাজির হয়েছি।


প্রত্যেকটি নারীর অনেক কিছু শেখার আগ্রহ থাকে। একেকজনের শেখার আগ্রহটা একেক রকম। আর সব জিনিসের প্রতি সবার দুর্বলতা থাকবে তা কিন্তু নয়। একেকজনের চাহিদা একেক জনের পছন্দ ভিন্ন রকম হয়। আমার অনেকদিন থেকেই একটি কাজ শেখার আগ্রহটা কেন জানি বাড়ছিল। ব্যস্ততা বাচ্চাদের লেখাপড়া সব মিলিয়ে সময় করে নিতে পারছিলাম না।


কিন্তু বর্তমান যুগ ডিজিটালের যুগ। এ যুগে এসে আমরা মুঠো ফোন থেকে নতুন অনেক কিছু অজানা জিনিস শিখতে সক্ষম হচ্ছি। এটাই বা পাওয়া কম কিসের। ইচ্ছা বা আগ্রহ এমন একটি জিনিস যেটা থাকলে মানুষ যে কোন নতুন কিছু শিখতে পারবেই আর এটার জন্য কোন বয়স লাগে না যে কোন বয়সে মানুষ অনেক কিছু শিখতে পারে।


নতুন কিছু শেখার আনন্দটা একদম অন্যরকম।
‎যেন মনের ভেতর হঠাৎ করে একটা আলো জ্বলে ওঠে।যা আগে ছিল না। এখন সেটা নিজেই শিখতে সক্ষম হয়ে যাই। প্রথমে বুঝতে না পারা বিভিন্ন রকমের সমস্যা। বারবার ভুল হওয়া। একবার কাজটি করে আবারো সেই কাজটি খুলে নতুনভাবে করা। এই যে কাজটি খুলে আবার নতুন করে করার এটার ধৈর্য যে রাখতে পারবে সেই একমাত্র এই কাজটি শিখতে পারবে।সেই কাজে ধীরে ধীরে কৌতূহল সৃষ্টি হয়। আর যখন শেখাটা ঠিকভাবে মাথায় ঢুকে যায় তখন নিজের ওপর একটা আত্মবিশ্বাস জন্মে যে আমিও পারি।


IMG_20260130_115539_366.jpg


নতুন কিছু শিখলে দৃষ্টিভঙ্গি বদলে যায়। পৃথিবীটাকে তখন আর আগের মতো একরকম লাগে না। ছোট একটাকাজ অনেক কিছুই বদলে দেয় চিন্তা চেতনা ধ্যান-ধারণা।সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, নতুন কিছু শিখতে পারলে ভয়টা কমে যায়।আমি পারব না এই কথাটা আস্তে আস্তে মন থেকে চলে যায়। তার জায়গায় আসে আত্মবিশ্বাস। আর সামনে এগিয়ে যাওয়ার সাহস।এই কারণেই নতুন কিছু শেখার আনন্দ আলাদা এটা শুধু জ্ঞান বাড়ায় না, মানুষটাকেও একটু বড় করে তোলে এবং আত্মবিশ্বাসী করে তোলে।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

‎🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

rz7B1G1WqnyUHBsWzhkPCVvQMev4E5JtAs43LCxSLBzjtcArQXFuLZThWF1FU2NZbvjRcJscw355e5vcMHUJLNex3rr1oMd18cWp192yon...rZcVDkByttFERvR4Lm4y3P9bG9FfrVQuHLMfh771yrNsZfJm1uwkohncLbnfbqK3NYgSaHiRyA9e8bWtQYzscrRV8aZca9rq4NAQydGMd5mk4f6vCfyosCNafo.png

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png