ছোট গল্প পোস্ট ||| শেষ ভাবনাতেও তুমি পর্ব-৪ ||| original writing by @saymaakter
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
.jpg)
source
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি গল্পের পর্ব নিয়ে । কবিতা লিখতে সব সময় ভালো লাগে। কবিতার পাশাপাশি চেষ্টা করছি আপনাদের মাঝে কিছু গল্প উপস্থাপন করার জন্য। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার গল্প লেখার উৎসাহ আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। চলুন আর কথা না বাড়িয়ে "শেষ ভাবনায় তুমি পর্ব-৪" এদেখে নেওয়া যাক।
হয়তো একটি সময় আরিফের অনেক টাকা পয়সা ছিল না।ছিল তার একটা ছোট্ট মন। কিন্তু আজ আশা তা নিজেই বুঝতে পারছে টাকার কাছে ভালোবাসা অনেক দামি।আশার হাজব্যান্ড আগের মত আর নেই এটা আশা ঠিক বুঝতে পারল। আর অতিরিক্ত টাকা পয়সা হলে মানুষ মনে হয় এমন চেঞ্জ হয়ে যায় । আশা প্রতিনিয়ত এই কথাটি ভাবছিল। আজ হয়ত আরিফের সঙ্গে আমার ভালবাসা থাকলে এমন পরিস্থিতির শিকার হতে হত না। বারবার কেন জানি আরিফের কথা মনে করছিল। আশা আগের সেই পুরনো কথাগুলো ভাবছিল।
সামান্য কিছু টাকা পয়সার জন্য আশার মা বিয়ে ভেঙ্গে দিয়েছিল।আরিফ তাদের পরিবারের যোগ্য না এই কথাটি বলে তাকে অনেক অপমান করেছিল এবং বলেছিল বামন হয়ে চাঁদে হাত দেওয়ার কথা একবার ভেবে দেখলি না।আরিফের ভালোবাসায় কোনো প্রতারণা ছিল না আর এজন্যই আশার বিয়ের দিন আরিফ প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিল আর সেই মুহূর্তে আরিফের মা আরিফকে নিয়ে শহরে এক হাসপাতালে গিয়ে ছেলেকে সুস্থ করে নিয়ে আসে।আশা মনে মনে স্থির করে যে আরিফের সঙ্গে যোগাযোগ করবে এবং তাকে সব কথা খুলে বলবে। কিন্তু কিছুতেই আরিফের ফোন নাম্বার এবং আরিফের সাথে যোগাযোগ করতে পারল না।
হঠাৎ একদিন আরিফ একটি মার্কেট থেকে বের হয়ে গাড়িতে উঠল তখন আশা আরিফকে দেখতে পেল। কারণ আশা ও আসছিল সেই মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য। কিন্তু আরিফের সঙ্গে তার আর দেখা হলো না। প্রায়ই সেই মার্কেটে আসা যাওয়া শুরু করলো আশা। হঠাৎ সেই অপেক্ষার অবসান একদিন শেষ হলো । একদিন আরিফ সেই মার্কেটে ঠিকই এলো। আশাও আরিফকে দেখতে পেল। আরিফ আরিফ বলে যখন আশা ডাকছিল আরিফ তখন বলল কে আপনি। আশা বলল একটু ভাল করে তাকিয়ে দেখতো আমাকে চিনতে পারো কিনা। আরিফ বলল না আমি আপনাকে চিনতে পারছিনা।আশা বলল অভিমান ছাড়ো।
আজকের মত এখানে শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী কোন ব্লক নিয়ে সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩



