ফটোগ্রাফি পোস্ট ||| নকশী কাঁথা শাড়ির ফটোগ্রাফি ||| original photography by @saymaakter.
আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা করি সকলে পরিবারসহ সুস্থ আছেন এবং সবাই অনেক সুন্দর সময় অতিবাহিত করছেন। আমিও আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলামিনের কৃপায় পরিবারসহ বেশ ভালো আছি।
আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি।আমি জানি আমার ব্লগ গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগে, তাই তো ব্লগ লেখার আগ্রহ অনেক বেড়েই চলেছে। আজকে আমি আপনাদের মাঝে আমার প্রতিষ্ঠানের "নকশী কাঁথা শাড়ির ফটোগ্রাফি" নিয়ে হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে "নকশী কাঁথা শাড়ির ফটোগ্রাফি" দেখে নেওয়া যাক।
আগামী ঈদকে লক্ষ করে বেশ কিছু ডিজাইন নিয়ে আমরা কাজ করছি তার মধ্যে একটি শাড়ির ডিজাইন নিয়ে আজকে আপনাদের মাঝে আমি একটি ফটোগ্রাফি পোস্ট উপস্থাপন করছি।
আমাদের গ্রামের অবহেলিত, দুস্থ,স্বামী পরিত্যক্তা ও নিম্নআয় সম্পন্ন নারী কর্মীরাই আমাদের প্রতিষ্ঠানের মূল সম্পদ আর তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ডিজাইনের এক্সক্লুসিভ হাতের কাজ উপস্থাপন করে বিভিন্ন বায়ারের সামনে উপস্থাপন করি। আর বায়ারেরা যখন সেই ডিজাইনটিকে পছন্দ করে, তখন দেখা যায় আমাদের প্রতিষ্ঠানে অনেক বেশি পরিমাণে অর্ডার সংগ্রহ হয়।
তবে দেশ এবং দেশের বাহিরে আমাদের হাতের কাজের অনেক প্রশংসা এবং ডিমান্ড আছে। আর এটা কাজে লাগিয়ে আমরা আমাদের বিভিন্ন ডিজাইন এর শাড়ি বিভিন্নভাবে বিভিন্ন বায়ারকে প্রদান করে থাকি আর বায়ারেরাও সেই শাড়িগুলো বিভিন্ন কাস্টমারের কাছে বিক্রি করে অনেক বেশি সন্তুষ্ট।
আমাদের প্রতিষ্ঠানে গ্রামীণ অবহেলিত, স্বামী পরিত্যাক্তা, সমাজে বিভিন্নভাবে লাঞ্ছিত এবং নিম্ন আয়ের নারী কর্মীরা কাজ করে থাকে।তাই তাদের কাজকে সবার সামনে উপস্থাপন করাই,আমাদের লক্ষ্য। আমাদের জন্য দোয়া করবেন,যাতে আমরা আমাদের এই কর্মীদের সঠিকভাবে কাজ প্রদান করতে পারি ও তাদের সামাজিক চাওয়া পাওয়া পূর্ণতার পূর্ণতা দিতে পারি।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।








