অনু কবিতা পোস্ট ||| একগুচ্ছ বিরহের অনু কবিতা ||| original poetry by @saymaakter
আসসালামু আলাইকুম। প্রত্যাশা করছি আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

source
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি "একগুচ্ছ বিরহের অনু কবিতা" নিয়ে । কবিতা লিখতে সবসময়ই আমার ভালো লাগে। তবে অনেকদিন হলো অনু কবিতা লেখা হয় না তাই তো যেই ভাবনা সেই কাজ সঙ্গে সঙ্গে বসে পড়লাম অনু কবিতা লেখার জন্য।অনু কবিতার ছোট হলেও ব্যাপক অর্থ বহন করে। প্রতিটা কবিতার লাইনে যে অর্থ বহন করে তা অনু কবিতাগুলোকে আরো সুন্দর ও পড়ার যোগ্য এবং পড়ার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলে। একটা সময় প্রচুর অনু কবিতা লেখা হতো কিন্তু আজ ব্যস্ততা এবং অনেক দায়িত্ব বেড়ে গেছে যার কারণে অনু কবিতাগুলো লেখা একটু কম হচ্ছে। কিন্তু অনু কবিতা লিখতে আমার অনেক ভালো লাগে। তবে সব সময় কবিতা লেখা চালিয়ে যাচ্ছি। কারণ কবিতার লেখার প্রতি আমার আগ্রহ দিনে দিনে বেড়েই চলছে। আমার বাংলা ব্লগের সকল ভাইবোনেরা আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই কবিতা লেখা আমি চালিয়ে যাব এবং উৎসাহ পেলে যে কোনো কাজ আগ্রহ আরো দ্বিগুণ বেড়ে যায়। চলুন আর কথা না বাড়িয়ে আমার এক গুচ্ছ বিরহের অনু কবিতা কি লিখেছি দেখে নেওয়া যাক।
অজানা ভাবনা কোথা থেকে এলো,
মনের কথাগুলো জমে থাকে এক কোণে
হাসির আড়ালে কিছু কান্না
কেউ বোঝে না এই নীরবতা ছন্নছাড়া
নিজেকেই শুধু নিজে সামলাই
মনের কথাগুলো নিজেকেই বোঝাই।
কিছু হয় পর
হঠাৎ অচেনা হয়ে যায়
দূর থেকে বহুদূরে ও চলে যায় ,
স্মৃতি থাকে মানুষ ভুলে যায়
কথাগুলো হৃদয়ের মাঝে,
মনের অগোচরে কখনো ভেসে ওঠে।
চোখের কোণে অজানা কিছু কথা
দিনে শক্ত থাকার অভিনয়,
রাতে নিজের সাথে কতো কথা
নীরবতাই তখন আমার সঙ্গী।
কেউ শোনে না হৃদয়ের কথন
ভেতরের ঝড় বাইরে প্রকাশ হয় না
সব কষ্ট নিয়ে হাসি মুখে চলি,
বেঁচে থাকতে হবে তাই বেঁচে আছি ।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩



