জেনারেল রাইটিং পোস্ট ||| ঈদের আনন্দ শৈশব ও বর্তমানের ||| original writing by @saymaakter
আসসালামু আলাইকুম। কেমন আছেন? প্রত্যাশা করছি আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিনগুলো অতিবাহিত করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

source
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক নে আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জেনারেল রাইটিং "ঈদের আনন্দ শৈশব ও বর্তমানের"।
ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এই কথাটি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। ঈদ আসলে খুশির যেন সীমা থাকে না প্রত্যেকটি ঘরে চলে ঈদের আনন্দ। সবাই যে যার সামর্থ্য অনুসারে চেষ্টা করে পরিবারকে নিয়ে এই দিনটি অনেক আনন্দে কাটানোর জন্য। সৃষ্টিকর্তা এই দিনটির জন্য এমন একটি রহমত নাযিল করেন যার রহমতে সবার মনের ভিতর থাকে আনন্দ। তাইতো যারা অনেক বড়লোক তারা তাদের সামর্থ্য অনুযায়ী সবকিছু করে আর যারা হয়তোবা সামান্য আয়ের মানুষ তারাও চেষ্টা করে একটু সেমাই চিনি দুধ নিয়ে তার পরিবারের মুখে খাবারটুকু যোগান দেওয়া । তবে আনন্দ যেন দিনে দিনে কমে আসছে।
একটু খেয়াল করলে আমরা নিজেরাই বুঝতে পারব শৈশবের আনন্দ গুলো কেমন ছিল আর বর্তমানে আনন্দ।। হয়তো বলবেন আমি বড় হয়েছি আমার আবার কিসের আনন্দ কিন্তু আমি বলছি আমার আগের দিনের যে আনন্দ গুলো ছিল সে কথাগুলো মনে করে আজকাল যুগের বাচ্চাদের সঙ্গে মিলিয়ে দেখছি আনন্দ আগের মত নেই। সবকিছুই কমে আসছে হাসি আনন্দ শৈশবের সেই মজার দিনগুলো। ভালোবাসা আর পরিবারের সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটানোই ঈদ। কিন্তু সময়ের সাথে সাথে ঈদের আনন্দের ধরন অনেকটাই বদলে যায়। বিশেষ করে শৈশবের ঈদ আর বর্তমানের ঈদের আনন্দের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়।
শৈশবের ঈদ ছিল একেবারেই অন্যরকম। ঈদ আসার কয়েকদিন আগে থেকেই মনে হতো যেন একটা উৎসবের ঝড় আসছে। নতুন জামা পাওয়ার উত্তেজনা, ঈদের চাঁদ দেখার আনন্দ, রাতে ঘুমাতে না পারা সবকিছুই ছিল অসাধারণ। সকালে খুব ভোরে উঠে বাসার সবকিছু সুন্দর লাগবে এবং পরিপাটি লাগবে সেজন্য সবকিছু গোছানো।নিজেকে নিয়ে ব্যস্ত থাকা কি করলে বেশি সুন্দর লাগবে নিজেকে।তারপর আত্মীয়-স্বজনদের বাড়ি বেড়াতে যাওয়া আর সবার কাছ থেকে ঈদ সালামি পাওয়া।এসব ছিল শৈশবের ঈদের সবচেয়ে বড় আনন্দ।কিন্তু আজকাল এসব নাই বললেই চলে।
বাচ্চারা তো চাঁদ দেখা ভুলেই গেছে।আসলে আগের আনন্দগুলোর সাথে বর্তমান আনন্দের কোন মিল খুঁজে পাওয়া যায় না।বর্তমান সময়ে বেড়েছে ব্যস্ততা, দায়িত্ব আর বেড়েছে হিংসা।পরিবারের সাথে ঠিকই সময় কাটানো হয় কিন্তু আগের মত আর আন্তরিকতা নেই।তারপরও সত্যি কথা হলো ঈদের প্রকৃত আনন্দ তখনই হয় যখন প্রিয় মানুষগুলোর সাথে ভালোবাসা আনন্দ ভাগ করে নিতে পারি। আর সবচেয়ে বড় সত্যি হলো ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩



