ফটোগ্রাফি পোস্ট ||| পাঞ্জাবীর ফটোগ্রাফি ||| original photography by @saymaakter
আসসালামু আলাইকুম।আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলে সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছেন। আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তায়ালার রহমতে পরিবারসহ বেশ ভাল আছি।
আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি।আমি জানি আমার ব্লগ গুলো পড়তে এবং দেখতে আপনাদের বেশ ভালো লাগে,সেটা আপনাদের মন্তব্য গুলো পড়েই বুঝতে পারি।আজকে আমি আপনাদের মাঝে আমার প্রতিষ্ঠানের "পাঞ্জাবির ফটোগ্রাফি" নিয়ে হাজির হয়েছি। আর কথা না বাড়িয়ে চলুন আজকের ফটোগ্রাফিতে কি কি আছে তা দেখে নেওয়া যাক।

আমার প্রতিষ্ঠানের কর্মীরা বেশ ব্যস্ত সময় পার করছে কারণ ঈদ সামনে ঈদের প্রোডাকশন বায়ারদেরকে দিতেই হবে কারণ তারা তো প্রোডাক্টগুলো বিক্রি করবে। তারা যদি আমাদের প্রোডাক্ট হাতে না পায় তাহলে তারা বিক্রি করবে কি? এই জন্য আমাদের অনেক পরিশ্রম এবং ব্যস্ততার মধ্যে সময় চলে যাচ্ছে।

তবে ব্যস্ততার মধ্যেও একটি আনন্দ আছে কারণ এই সময় আমাদের কর্মীরা বেশ মোটা অংকের টাকা ইনকাম করতে পারে, যা দিয়ে তাদের পরিবার পরিজনকে নিয়ে অনেক ভালোভাবে সময় অতিবাহিত করতে পারে। এই বিষয়টিকে ভেবে আমরা পরিশ্রম করতে একটুও পিছপা হইনা।

তবে আমাদের প্রোডাক্টগুলো সব সময় আমরা চেষ্টা করি কোয়ালিটি ফুল রাখার জন্য। যে এক্সেসরিগুলো ব্যবহার করি সেগুলো সব সময় চেষ্টা করি কোয়ালিটি ফুল এক্সেসরি ব্যবহার করার, কারণ আমাদের প্রোডাক্টগুলো যেন কাস্টমার পড়ে আরাম ফিল করে।

আমাদের প্রোডাক্টের একটি বিশেষত্ব আছে সেটি হল আমাদের ডিজাইনগুলো কখনো নকল করা হয় না বা অন্য কোন বায়ারের কাছে দেওয়া হয় না। আমাদের একটি ডিজাইন একটি বায়ারকেই প্রদান করা হয়।এজন্য আমাদের প্রতিটি বায়ার অনেক সন্তুষ্ট এবং আমাদের প্রতি অনেক খুশি।

আজকের মত এখানেই শেষ করছি আবারো নতুন কোন ব্লগ নিয়ে হাজির হবো সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




