ফটোগ্রাফি পোস্ট ||| পাঞ্জাবির ফটোগ্রাফি ||| original photography by @saymaakter
আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশা করছি সবাই পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দিনগুলো অতিক্রম করছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি জানি আমার ব্লগগুলো আপনাদের কাছে বেশ ভালো লাগে কারণ আপনাদের মন্তব্য গুলো পড়েই সেটা বুঝতে পারি।আজকে আমি আপনাদের মাঝে আমার প্রতিষ্ঠানের একটি "পাঞ্জাবির ফটোগ্রাফি" নিয়ে উপস্থিত হতে চলেছি। চলুন আর কথা না বাড়িয়ে "পাঞ্জাবীর ফটোগ্রাফি"তে কি আছে তা দেখে নেওয়া যাক।

আগামী ঈদকে লক্ষ্য করে আমাদের প্রতিষ্ঠানে বেশ কর্মব্যস্ত সময় অতিক্রম করছে প্রত্যেকটি সদস্য। প্রত্যেককে অনেক দায়িত্বশীল এবং প্রতিষ্ঠানকে ভালবাসে বিদায় তাদের নিরলস প্রচেষ্টায় তৈরি হচ্ছে এক একটি প্রোডাক্ট আর প্রতিটি প্রোডাক্ট তৈরি হচ্ছে দক্ষ হাতে এবং কোয়ালিটি সম্পূর্ণ।

আমরা সব সময় কোয়ালিটি সম্পূর্ণ এক্সেসরি কেনার চেষ্টা করি এবং কাজও আমরা কোয়ালিটি বজায় রাখার চেষ্টা করি সর্বাত্মকভাবে।কারণ আমাদের একটি লক্ষ্য যে কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট আমাদের কাস্টমারের হাতে পৌঁছে দিতে পারি এবং কাস্টমার যেন প্রোডাক্ট পেয়ে সন্তুষ্ট হয় আর সেটাই হলো আমাদের মূল অর্জন।

আমাদের গ্রামের অবহেলিত এবং দুস্থ মহিলারা কাজ করে শুধু তাদের পরিবার পরিচালনা করার জন্য নয়, তাদের সম্মান এবং তাদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে। আর যেহেতু ভবিষ্যৎ গড়া লক্ষে কাজ করে,তার মানে ভবিষ্যত যেন আরও বেশি উজ্জ্বল হয়। এই জন্যই আমাদের কোন প্রোডাক্টে কোন ধরনের সমস্যা বা কমতি রাখতে চাই না।

আমরা সব সময় চেষ্টা করি আমাদের গ্রামের মহিলারা যাতে সবসময় কাজ পাই এবং কাজ করার বিনিময় অর্থ সংগ্রহ করতে পারে আর সেই অর্থ দিয়ে তারা তাদের পরিবার এবং ছেলেমেয়েদের সুন্দরভাবে পরিচালনা করতে পারে।

পরিশেষে একটি কথাই বলবো,সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই প্রতিষ্ঠানটিকে ধরে রাখতে পারি এবং সবার মধ্যে যে সহদ্যপূর্ণ সম্পর্ক এবং ভালোবাসা রয়েছে এটি যেন অটুট থাকে।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




