জেনারেল রাইটিং পোস্ট ||| ফিরে এলো  মাহে রমজান ||| original writing by @saymaakter

in আমার বাংলা ব্লগ4 days ago


আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আশা করছি আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন অতিক্রম করছেন। আমি আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।

bluesnap-crescent-moon-289382_1920.jpg
source



দিন যায় মাস আসে বছর আসে এভাবেই চলছে আমাদের জীবন।সময় কারো জন্য অপেক্ষা করে না। আর এই সময় গুলো কিভাবে যাচ্ছে বুঝতেও পারছিনা মনে হচ্ছে এই তো সেদিন রমজান মাস এলো কত আনন্দ করলাম।ঐ রমজান মাস চলে গিয়ে আমাদের মাঝে আবারো ফিরে এসেছে মাহে রমজান।আমি আজ আপনাদের মাঝে জেনারেল রাইটিং "ফিরে এলো মাহে রমজান" নিয়ে হাজির হয়েছি।

মাহে রমজান ফিরে আসা মানে আমাদের আনন্দের অনুভূতি বলে শেষ করা যাবে না।মাহে রমজান প্রতিটি মুসলমানদের জন্য একটি বিশেষ পবিত্র মাস। এই মাসে সৃষ্টিকর্তা আমাদের জন্য রহমতের দরজা খুলে দেন। বান্দা তার সৃষ্টিকর্তার কাছে যত বেশি মাফ চায় সৃষ্টিকর্তা সেই বান্দাকে মাফ করে দেন।এই পবিত্র মাসে যে যত দান করবে তার তত রহমত বরকত বাড়বে। সৃষ্টিকর্তা আমাদের প্রার্থনা এবং মানুষকে দান করা দেখে অনেক রহমত সেই ব্যক্তির উপর নাযিল করেন। এই মাসে আল্লাহ তাআলা মানবজাতির জন্য রহমত, ক্ষমা ও মুক্তির দরজা খুলে দেন।

রমজান শুধু না খেয়ে থাকার মাস নয় বরং আত্মশুদ্ধি সংযম ইবাদত আল্লাহর নিকট ফিরে আসার এক মহামূল্যবান সুযোগ এই সুযোগ যারা পাবে তারা নির্দ্বিধায় অনেক ভাগ্যবান আবার হয়তো যারা এই সুযোগ পাচ্ছে না রমজান আসার আগেই সৃষ্টিকর্তার কাছে চলে গেছেন তাদের জন্য আমরা বেশি বেশি করে দোয়া করলে সৃষ্টিকর্তা আমাদের কে অনেক রহমত বরকত এবং ভালো কিছু দান করবেন।রমজান মাসের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে।রমজান মাস সে মাসে কুরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য পথনির্দেশনা হিসেবে।তাই এই মাসে কুরআন তিলাওয়াত করা বুঝে পড়া এবং কুরআনের শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই মাসে রোজা রাখা ফরজ করা হয়েছে। রোজা মানুষকে ধৈর্যশীল সহানুভূতিশীল ও আল্লাহভীরু করে তোলে। ক্ষুধা ও তৃষ্ণার মাধ্যমে মানুষ গরিব দুঃখী মানুষের কষ্ট অনুভব করতে শেখে এবং দান সদকা করতে উদ্বুদ্ধ হয়। রোজা শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকা নয় বরং মিথ্যা, গিবত, অহংকার ও খারাপ কাজ থেকেও নিজেকে সংযত রাখার শিক্ষা দেয়।

রমজান মাসে তারাবিহ নামাজের গুরুত্ব অনেক বেশি। রাতে কুরআন তিলাওয়াতসহ দীর্ঘ সময় নামাজ পড়ার মাধ্যমে মুসলমানরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে। এই রাতে আল্লাহ বান্দাদের দোয়া কবুল করেন এবং অশেষ রহমত বর্ষণ করেন।রমজান মাস মানুষকে আত্মশুদ্ধির সুযোগ দেয়। মানুষ তার অতীত ভুলের জন্য তাওবা করে, ভালো কাজের দিকে ফিরে আসে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে।আল্লাহ আমাদের সবাইকে মাহে রমজানের পূর্ণ বরকত লাভ করার তাওফিক দান করুন।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png













Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.042
BTC 67710.56
ETH 1955.09
USDT 1.00
SBD 0.38