জেনারেল রাইটিং পোস্ট ||| ২১শে ফেব্রুয়ারি ||| original writing by @saymaakter
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করছি সবাই সুস্থ ও সুন্দরভাবে দিনগুলো অতিক্রম করছেন।আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

source
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জেনারেল রাইটিং "২১শে ফেব্রুয়ারি"।ধন ধন্যে পুষ্পে ভরা আমার এ দেশ বসুন্ধরা। তাহার মাঝে লুকিয়ে আছে সবুজ দেশের সোনা। এত সুন্দর সোনালী সকাল চারদিকে সবুজ প্রকৃতি।
মাঠে মাঠে সবুজ ধান পাখির মিষ্টি সুর। কত ফুল কত ফল চারদিকে ফুলের সুবাস।যতদূর চোখ যায় ততদূর শুধু সবুজ অরণ্য এ যেন সুন্দর একটি দেশ করেছে দান। সে তো আর কেউ নয় আমাদের শহীদ ভাইয়েরা।এদেশের শহীদ ভাইয়েরা তাদের রক্তের বিনিময়ে এদেশ কে করেছে দান। কত ভয় ত্যাগ করে রাতের পর রাত জেগে এ দেশ কে করেছে জয়। নিজের জীবনের বিনিময়ে দিনের পর দিন না খেয়ে স্নেহ মায়া মমতা পরিবারের সাথে ত্যাগ করে এক বুক সাহস নিয়ে তারা যুদ্ধে নেমে পড়েছিল। আর এই যুদ্ধ যেন সাহসী সব বীরদের। তারা নিজেদের জীবনের বিনিময়ে এনে দিয়েছে নতুন একটি দেশ তরুণদেরকে উপহার দিয়েছে সুন্দর সোনালী এই দেশ।
আমরা শহীদ ভাইদের ভুলি কি করে তাদের জন্যই আমরা পেয়েছি এত সুন্দর একটি দেশ। বুক ফুলিয়ে নিঃশ্বাস নিতে পারছি মাতৃভাষায় কথা বলতে পারছি এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। একুশে ফেব্রুয়ারি বাংলা জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। এই দিনটি শুধু একটি তারিখ নয়।এটি বাঙালির আত্মপরিচয় অধিকার ও গৌরবের প্রতীক। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে রাজপথে নেমে এসেছিল বাংলার তরুণ ছাত্রসমাজ। তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করতে গিয়ে পাকিস্তানি শাসকগোষ্ঠীর গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও অনেক বীর সন্তান।ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, ভাষা একটি জাতির আত্মা চিন্তার ধারক।
মাতৃভাষার অধিকার রক্ষা করতে গিয়ে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীনভাবে বাংলায় কথা বলতে পারি লিখতে পারি গান গাইতে পারি স্বপ্ন দেখতে পারি।২১শে ফেব্রুয়ারি আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, নিজের অধিকার রক্ষা করতে এবং মাতৃভাষাকে ভালোবাসতে। বাংলা ভাষাকে শুদ্ধভাবে ব্যবহার করা বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে লালন করা, এবং ভাষা শহীদদের আত্মত্যাগকে চিরদিন মনে রাখা।শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
আজ যাচ্ছি অন্য কোনদিন আবারো হাজির হবো নতুন কোন ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩



