ক্রেটিভ রাইটিং ||| নিজ প্রতিষ্ঠানের প্রোডাক্ট নিয়ে কিছু কথা ||| original writing by @saymaakter
আসসালামু আলাইকুম। আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলে সুস্থ আছেন এবং পরিবারসহ বেশ সুন্দর সময় অতিক্রম করছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ও মহান সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।
বরাবরের ন্যায় আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি। জানি আমার ব্লগগুলো পড়তে আপনাদের বেশ ভালো লাগে কারণ আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো পেয়ে তা বুঝতে পারি। আজকে আমি আপনাদের মাঝে কেটিভ রাইটিং "নিজ প্রতিষ্ঠানের প্রোডাক্ট নিয়ে কিছু কথা" নিয়ে হাজির হয়েছি।চলুন আর কথা না বাড়িয়ে আজকের ব্লগে কি লিখেছি তা দেখে নেওয়া যাক।

আমাদের প্রতিষ্ঠানের প্রতিটি সদস্য এখন অনেক বেশি ব্যস্ততম সময় পার করছে কারণ আগামী ঈদকে কেন্দ্র করে আমাদের প্রোডাকশনের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে এবং বায়ারদের কে সঠিক টাইমে প্রোডাক্ট প্রদান করার বিষয়টি অনেক বেশি আমরা প্রাধান্য দেই।

আমাদের প্রতিটি প্রোডাক্ট মানসম্মত এবং কাপড়ের গুণগত মান বজায় রাখার চেষ্টা করি কারণ বায়াররা যেন আমাদেরকে খারাপ ফিডব্যাক না দিতে পারেন। এইজন্য আমাদের প্রতিটি সদস্য প্রত্যেকটি কাজ অনেক যত্ন সহকারে এবং ভালোবাসা দিয়ে করে থাকেন। যাতে আমাদের প্রোডাক্ট নিয়ে কখনো কোন ধরনের খারাপ পজিশনে না পড়তে হয়।

আমাদের প্রোডাক্ট গুলি সব সময় দক্ষ এবং অভিজ্ঞ কর্মী দিয়ে তৈরি করা হয় আর গ্রামের এই নিম্নআয় সম্পূর্ণ মহিলারা সর্বোচ্চ চেষ্টা দিয়ে এবং যত্ন সহকারে প্রোডাক্ট তৈরি করেন। আমাদের কোয়ালিটি এবং টাইমলি প্রোডাকশন দেওয়াই আমাদের মূল লক্ষ্য। যার কারণে আমাদের বায়ারের সংখ্যা সবসময় ভালো থাকে এবং সব সময় আমাদের কর্মীদের মধ্যে কাজ থাকে।

আজকে যাচ্ছি অন্য কোনদিন আবার আপনাদের মাঝে অন্য কোন ব্লগ নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩





@saymaakter
সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে গ্রামের নিম্নআয়ের মহিলাদের কর্মসংস্থান এবং তাদের হাতের নিপুণ কাজের মাধ্যমে মানসম্মত প্রোডাক্ট তৈরির বিষয়টি জেনে খুব ভালো লাগলো। আপনাদের এই সততা ও পরিশ্রম সার্থকতা বয়ে আনুক। শুভকামনা রইল🌸
আমি 'আফরিন' 'আমার বাংলা ব্লগ' কমিউনিটির একজন এক্টিভ মেম্বার প্রতিনিয়ত আমি অপেক্ষা করি আপনাদের মিনিংফুল একটা ব্লগ এর জন্য ধন্যবাদ 🌸❤️