স্বরচিত কবিতা ||| স্বাধীনতা ||| original poem by @saymaakter.

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা আশা করছি সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

flower-2079584_1280.jpg
source

বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আমার স্বরচিত আরেকটি কবিতা নিয়ে।যদিও কবিতাটি হ্যাং আউটের পরেই লিখেছিলাম।কিন্তু পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। কবিতা লিখতে অনেক ভালো লাগে তাই তো হ্যাংআউটের পরেই মনে হল স্বাধীনতা দিবস উপলক্ষে একটি কবিতা লিখা যাক। যেই ভাবনা সেই কাজ তারপর লিখে ফেললাম কবিতাটি। কবিতা মনের অনুভূতির ফসল। তবে এখন ব্যস্ততার কারণে কবিতা একটু কম লেখা হচ্ছে কারণ প্রচুর ব্যস্ততা এবং রোজা রমজান মাসের জন্য একটু সময় কম পাচ্ছি। তারপরও আমার বাংলা ব্লগকে ভালোবাসি এবং তার পাশে সব সময় থাকতে চাই তাই ব্যস্ততার পাশে আমি চেষ্টা করি আমার বাংলা ব্লগে নিয়মিত লেখার জন্য। আজ আমরা এত সুন্দরভাবে লিখতে পড়তে পারছি এই বাংলা ভাষার জন্য। এই বাংলা ভাষার নেই কোন তুলনা। এই বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে হাজারবার সালাম। কারণ তারা জীবনের ঝুঁকি নিয়ে নিজের প্রাণের মায়া ত্যাগ করে এদেশের স্বাধীনতা এনেছে।শহীদ ভাইদের জন্য আমরা স্বাধীনভাবে চলতে পারছি বুক ভরে নিশ্বাস নিতে পারছি।তাদের এই আত্মত্যাগ আমরা কখনোই ভুলবো না। আমার সোনার বাংলা সবুজ লাল পতাকা ছিনিয়ে এনেছে তারা তাদের রক্তের বিনিময়ে। চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতা স্বাধীনতা কি লিখেছি দেখে নেওয়া যাক।

স্বাধীনতা

সায়মা আক্তার

স্বাধীনতা তুমি নীল আকাশের
ওই বিশাল উদারতা
স্বাধীনতা তুমি সুন্দর
বাগানের ফুটে থাকা ফুল,
স্বাধীনতা তুমি আকাশে জমানো
ওই সাদা মেঘের ভেলা,
স্বাধীনতা তুমি বাংলা মায়ের
আনন্দমুখর সেই মুখখানা।

স্বাধীনতা তুমি কৃষ্ণচূড়া ফুল
স্বাধীনতা তুমি নদীর দুই কূল
স্বাধীনতা তুমি আমার বাংলার
সবুজে শ্যামল সতেজ প্রকৃতি,
স্বাধীনতা তুমি হৃদয়ের জয় গান,
স্বাধীনতা তুমি এসেছ
অনেক রক্তের বিনিময়ে,
কত ত্যাগ, প্রতীক্ষা, হারানোর ব্যথা
সবই তুচ্ছ করে
এক বুক সাহস নিয়ে
যুদ্ধ করে জয় করে এনেছে স্বাধীনতা,
স্বাধীনতা তুমি
মা বোনের মুখের হাসি,
স্বাধীনতা তুমি হাজারো ভাইয়ের
বিলিয়ে দেওয়া জিবন,
স্বাধীনতা তুমি থাকবে
স্বাধীনতা তুমি আছো,
এত সুন্দর একটি দেশে
প্রতিটি মানুষের হৃদয়ে
তোমার জন্যই আমরা স্বাধীন
বুক ভরে পারছি নিঃশ্বাস নিতে
তুমি থাকবে যুগ যুগ ধরে সবার অন্তরে।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NHHer5pttSkxUWcabJpof3M5s5UtqChgwwfFjqBVeuxLYQFRXsHBuU6ggNYrPqsERfTQUhztnk5GB2KS6acVRY.png

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 11 months ago 

আমি কবিতা লিখতে খুব ভালোবাসি, আর কবিতা পড়তেও আমার কাছে অনেক ভালো লাগে। খুব সুন্দর টপিক নিয়ে আজকের কবিতাটা লিখেছেন। এটা দেখেই তো আমার কাছে অনেক ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল। আপনি এভাবে সব সময় কবিতা লেখার চেষ্টা করলে, পরবর্তীতে আরো ভালো কবিতা লিখতে পারবেন।

 11 months ago 

সব সময় ভালো কিছু লেখার চেষ্টা করি আপু। অবশ্যই সামনে আরো ভালো কিছু লিখাী চেষ্টা করবো ইন-সা-আল্লাহ।

 11 months ago 

আপনার কবিতাগুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে৷ আজকেও আপনি স্বাধীনতা নিয়ে এত সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন যা পড়ে খুব ভালো লাগলো৷ এখানে আপনি যেভাবে সবকিছু এত সুন্দর ভাবে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে এখানে আপনি লাইনের সামঞ্জস্যতা একেবারে সুন্দর ভাবে বজায় রেখেছেন৷ অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 11 months ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 68607.01
ETH 1988.76
USDT 1.00
SBD 0.38